এক্সপ্লোর

Amitabh Bachchan: কোন পরিস্থিতিতে 'কৌন বনেগা ক্রোড়পতি' সঞ্চালনার সিদ্ধান্ত নিতে বাধ্য হন অমিতাভ বচ্চন?

সম্প্রতি 'কেবিসি'-র (Kaun Banega Crorepati) এক হাজারতম এপিসোডে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) আবেগপ্রবণ হয়ে জানালেন, কোন পরিস্থিতিতে তিনি এই কুইজ শো সঞ্চালনার সিদ্ধান্ত নিয়েছিলেন।

মুম্বই: টেলিভিশনের অন্যতম জনপ্রিয় কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি' (Kaun Banega Crorepati)। দীর্ঘ প্রায় একুশ বছর ধরে চলছে এই জনপ্রিয় কুইজ শো। যেখানে সঞ্চালক হিসেবে উপস্থিত হন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তাঁর উপস্থাপনা, তাঁর ব্যারিটোন ভয়েস, তাঁর প্রতিযোগীদের সঙ্গে কথোপকথনের ধরন, তাঁর প্রশ্ন ছুড়ে দেওয়ার স্টাইল এছাড়াও আরও এমন অনেক কিছু রয়েছে, যা এতগুলো বছর ধরে 'কৌন বনেগা ক্রোড়পতি'র আকর্ষণকে ধরে রেখেছে। দর্শকের মধ্যে এই কুইজ শোয়ের জনপ্রিয়তা এতটুকুও কমেনি। সম্প্রতি 'কেবিসি'-র এক হাজারতম এপিসোডে অমিতাভ বচ্চন আবেগপ্রবণ হয়ে জানালেন, কোন পরিস্থিতিতে তিনি এই কুইজ শো সঞ্চালনার সিদ্ধান্ত নিয়েছিলেন।

সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, হাজারতম এপিসোডে অমিতাভ বচ্চনের সামনে হট সিটে বসে রয়েছেন তাঁর মেয়ে শ্বেতা বচ্চন এবং নাতনি নভ্যা নভেলি নন্দা। ভিডিওতে দেখা যায়, মেয়ে শ্বেতা অমিতাভ বচ্চনকে জিজ্ঞাসা করছেন যে 'কেবিসি'র হাজারতম এপিসোড নিয়ে তিনি কেমন অনুভব করছেন।  মেয়ের এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অমিতাভ বচ্চন।

আরও পড়ুন - Kriti Shanon: সফল অভিনেত্রী হতে না পারলে কোন রাস্তা বেছে নিতেন কৃতী শ্যানন?

শ্বেতার প্রশ্নের উত্তরে অমিতাভ বচ্চন বলেন, 'দেখতে দেখতে একুশ বছর হয়ে গেল। সেই ২০০০ সালে শুরু হয়েছিল। আর সেই সময় আমার এত কিছু জানা ছিল না। সবাই বলেছিল, আপনি ছবি থেকে টেলিভিশনে যাচ্ছেন, বড় পর্দা থেকে ছোট পর্দায় যাচ্ছেন, আপনার ইমেজে এর প্রভাব পড়বে। কিন্তু তখন তাঁদের কীকরে বলব যে, আমার পরিস্থিতিটাই এমন ছিল। সেই সময় মনে হয়েছিল, ছবির দুনিয়ায় তখন কাজ পাচ্ছি না। কী করতে পারি সেই সময়। কিন্তু প্রথম এপিসোড সম্প্রচার হওয়ার পর এমন সমস্ত প্রতিক্রিয়া পেতে শুরু করলাম, তখন মনে হতে লাগল দুনিয়া বদলে গিয়েছে।'

অমিতাভ বচ্চনের এমন উত্তরে দর্শকও হাততালি দিয়ে অভিনেতাকে আরও স্বাগত জানাতে শুরু করেন। অমিতাভ বচ্চন আরও বলেন, 'সবথেকে ভালো বিষয় হচ্ছে, এখানে যতজন প্রতিযোগী এসেছেন এখনও পর্যন্ত, প্রত্যেকের কাছ থেকেই আমি কিছু না কিছু শিখেছি।'

প্রসঙ্গত, 'কৌন বনেগা ক্রোড়পতি'-র সঞ্চালনার দায়িত্ব ছাড়াও অমিতাভ বচ্চনের হাতে রয়েছে একাধিক ছবির কাজ। তাঁকে দেখা যাবে 'ব্রহ্মাস্ত্র', 'রানওয়ে ৩৪', 'ঝুন্ড' এবং আরও বেশ কয়েকটি ছবিতে।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget