এক্সপ্লোর

Amitabh Bachchan: 'অযোধ্যায় বাড়ি গড়তে চাই' ! রামমন্দিরের কাছে জমি কিনলেন বিগ বি, দাম জানলে চমকে উঠবেন

Amitabh Bachchan in Ayodhya: রামমন্দিরের খুব কাছেই এবার ঘর তৈরি করছেন অমিতাভ বচ্চন। জমিও কিনে ফেলেছেন তিনি। জানা যাচ্ছে ৫১ একর জমিতে গড়ে উঠবে পাঁচতারা হোটেল। কী জানালেন বিগ বি ?

নয়াদিল্লি: অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হবে আগামী ২২ জানুয়ারি। আর তারই আগে নানাবিধ কর্মকাণ্ড চলছে সারা দেশ জুড়ে। রামমন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ পেয়েছেন বহু বলি-তারকা। অমিতাভ বচ্চনও তার থেকে বাদ পড়েননি। এবার আরেক চমকপ্রদ খবর দিলেন অমিতাভ (Amitabh Bachchan)। অযোধ্যায় রামমন্দিরের কাছেই নাকি জমি কিনেছেন তিনি। সেখানেই থাকতে চান বিগ বি ? অধ্যাত্ম সাধনা, ভক্তিমার্গের পথে জীবন কাটাতেই কি এই পরিকল্পনা তাঁর ?

উত্তরপ্রদেশের অযোধ্যায় একটি সেভেন স্টার এনক্লেভে বাড়ি করতে চান অমিতাভ (Amitabh Bachchan) আর তাই সেখানে বিশালাকায় একটি প্লট কিনে ফেলেছেন তিনি। মুম্বইয়ের বাড়ি নির্মাতা দ্য হাউজ অফ অভিনন্দন লোধা এই জমির আয়তন বা দাম সম্পর্কে বিস্তারিত না জানালেও সূত্রের খবরে জানা যাচ্ছে অযোধ্যায় প্রায় ১০ হাজার বর্গফুট জমি কিনেছেন অমিতাভ যার বর্তমান মূল্য প্রায় ১৪.৫ কোটি টাকা। জায়গাটার নাম 'সরযূ'। একরের হিসেবে এর আয়তন ৫১ একরেরও বেশি। ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের সময়েই এই জমিটিও উদ্বোধন করা হবে বলে জানা গিয়েছে।

কোথায় কিনলেন ?

রামমন্দির (Ram Temple) থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে এবং নিকটবর্তী বিমানবন্দর থেকে ৩০ মিনিটের দূরত্বে রয়েছে অমিতাভ বচ্চনের এই জমিটি। জানা গিয়েছে যে আগামী ২০২৮ সালের মধ্যেই এখানে গড়ে উঠবে একটি পাঁচতারা প্রাসাদোপম হোটেল।

কী বললেন বচ্চন ?

এ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে অমিতাভ জানান যে, অযোধ্যার (Ayodhya) সরযূতে এক নতুন জার্নি শুরু করতে চলেছি আমি। দ্য হাউজ অফ অভিনন্দন লোধা এ ব্যাপারে আমাকে সাহায্য করছেন। ঐ জায়গাটা আমার হৃদয়ে গেঁথে গিয়েছে। ধর্মভাবনার যে ঐতিহ্যবাহী ধারা এই অযোধ্যার চারপাশে, আমাকে মানসিকভাবে খুবই আকৃষ্ট করে। ভৌগোলিক বাধা পেরিয়ে, সীমানা পেরিয়ে চলে যায় এই আধ্যাত্মিক আবহ।

অভিনন্দন লোধার মতে অমিতাভ বচ্চনই এই সরযূর প্রথম বাসিন্দা হতে চলেছেন এবং তাঁর এই বাড়িটি ক্রমে ক্রমে অযোধ্যার স্থানীয় ধর্মীয় চেতনার অন্যতম প্রতীক হয়ে উঠবে।

বচ্চন আরও বলেন যে, অযোধ্যার আত্মার ভিতরে যাত্রা শুরু হল এভাবে যেখানে ঐতিহ্য আর আধুনিকতা যেন হাত ধরাধরি করে চলেছে। বিশ্বের অন্যতম ধর্মীয় পীঠস্থান, আধ্যাত্মিক রাজধানীর বুকে আমি আমার বাড়ি গড়ে তুলতে চলেছি।'

বলাই বাহুল্য অমিতাভ বচ্চনের জন্মস্থান প্রয়াগরাজ অযোধ্যার সরযূ থেকে ৪ ঘণ্টার দূরত্বেই অবস্থিত। অনেকের ধারণা, অমিতাভ বচ্চনের এই বিনিয়োগ আখেরে অযোধ্যার অর্থনৈতিক সচ্ছলতারও কারণ হয়ে উঠবে ক্রমে ক্রমে।

আরও পড়ুন: Emraan Hashmi: ক্যান্সার যুদ্ধে জয়! 'সুপারহিরো' ছেলের জন্য লিখলেন বই, কঠিন সময়ের স্মৃতিচারণ এমরানের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget