এক্সপ্লোর

Anik Dutta Dies: পরিচালক অনীক দত্তর রহস্যমৃত্যু, ছাদ থেকে পড়ে গিয়েছিলেন, শোকের ছায়া টলিউডে

Anik Dutta Passes Away: ছাদ থেকে পড়ে মৃত্যু পরিচালক অনীক দত্তর। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে।

কলকাতা: প্রয়াত পরিচালক অনীক দত্ত। ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালকের। বুধবার নিজের বাড়ির ছ'তলার ছাদ থেকে পড়ে যান তিনি। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কী করে ছাদ থেকে পড়ে গেলেন অনীক, নেহাত দুর্ঘটনা, না কি অন্য কিছু, এখনও স্পষ্ট নয়। ভরদুপুরে তিনি ছাদে উঠেছিলেন কেন, তাও জানা যায়নি। গড়িয়াহাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে।(Anik Dutta Passes Away)

হিন্দুস্তান পার্কের অভিজাত বহুতলে বাস ছিল অনীকে স্ত্রীর। অনীক থাকতেন গড়িয়াহাট থানার সামনে। বুধবার দুপুরে স্ত্রীর ফ্ল্যাটে আসেন তিনি। আর সেখানেই, বহুতলের ছ'তলার ছাদ থেকে পড়ে যান তিনি। বহুতলের গা ঘেঁষে থাকা একটি গাছের ডালও ভেঙে যায়। ছাদ থেকে পড়ার সময় অনীক ওই গাছে ধাক্কা খান বলে মনে করা হচ্ছে। ঘটনার সময় বাড়িতেই ছিলেন অনীকের স্ত্রী। তবে অনীক দুর্ঘটনাবশত পড়ে যান, না কি নেপথ্যে অন্য কোনও কারণ ছিল, তা এখনও স্পষ্ট হয়নি।  (Anik Dutta Dies)

হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালে পৌঁছনোর আগেই মারা যান অনীক। তাঁর সারা শরীরে চাপ চাপ রক্ত ছিল। মাথায়, কাঁধে, বুকে আঘাত ছিল তাঁর। তাঁকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলেও, মারা যান। অনীকের স্ত্রী হাসপাতালে রয়েছেন। মেয়ে আসছেন মুম্বই থেকে। দুপুর ৩টে বেজে গিয়েছে বলে আজ ময়নাতদন্ত হবে না। দেহ সংরক্ষণ করা হবে। ময়নাতদন্ত হবে কাল। দেহ নিয়ে কী হবে, তা নিয়ে সিদ্ধান্ত হবে মেয়ে এসে পৌঁছনোর পর। গড়িয়াহাট থানার একটি টিমও হাসপাতালে রয়েছে। যে চিকিৎসক প্রথন অনীককে দেখেন, জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকেও। অনীক একা ছাদে উঠেছিলেন, না কি সঙ্গে ছিলেন কেউ, ছাদ থেকে পড়ে গিয়েছেন, না কি উপরের ব্যালকনি থেকে, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে স্ত্রীকেও।

আরও পড়ুন: ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, অবস্থা সঙ্কটজনক, ভর্তি করা হল হাসপাতালে

অনীক ছাদ থেকে পড়ে গিয়েছেন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিরাট বাহিনী। যে জায়গায় আছড়ে পড়েছিলেন অনীক, সেখানে সেই সময়ও চাপ চাপ রক্ত পড়ে ছিল। ওই জায়গাটি এনক্লোজ করে দেয় পুলিশ। চক দিয়ে ডিমার্কেশন করা হয়। ওই জায়গা থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকুরিয়া AMRI নিয়ে যাওয়া হয়েছিল অনীককে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতালে উপস্থিত ছিলেন অনীকের স্ত্রী, পরিবারের লোকজন, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেতা জিতু কমল। 

আরও পড়ুন: প্রয়াত জনপ্রিয় অভিনেতা, কাজ করেছেন শাহরুখ খানের সঙ্গে, অসুস্থতা জানতে দেননি কাউকে

ইউনাইডেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা নরেন্দ্র চন্দ্র দত্তর পৌত্র অনীক। ২০১২ সালে 'ভূতের ভবিষ্যৎ' ছবিটি ঘরে ঘরে পরিচিতি দেয় তাঁকে। ওই বছরই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস 'আশ্চর্য প্রদীপ' ছবিটির কাজে হাত দেন তিনি। এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘গ্যাংস অফ গোস্টস’, ‘মোঘনাদ বধ রহস্য’, ‘ভবিষ্যতের ভূত’, ‘অপরাজিত’, 'বরুণবাবুর বন্ধু', ‘যত কাণ্ড কলকাতা’র মতো ছবি তৈরি করেন অনীক। 

সুদীর্ঘ কেরিয়ারে একাধিক সম্মান ও পুরস্কার পেয়েছেন অনীক। সেই তালিকায় রয়েছে 'আনন্দলোক পুরস্কার', 'ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড'। এহেন পরিচালকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। ফ্ল্যাটের নীচে এখনও চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। সেখান থেকে নমুনা সংগ্রহ করছেন গোয়েন্দারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Advertisement

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget