এক্সপ্লোর

Aparajita Adhya: 'ও অন্তাভা' গানে জমিয়ে নাচ অপরাজিতা আঢ্যর

সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন অপরাজিতা আঢ্য। ভিডিওতে দেখা যাচ্ছে সাম্প্রতিককালে মুক্তি পাওয়া 'পুষ্পা দ্য রাইজ পার্ট ওয়ান' ছবির জনপ্রিয় গান 'ও অন্তাভা' গানে ছাত্রীদের সঙ্গে জমিয়ে নাচছেন তিনি।

কলকাতা: গতকালই ছিল বাংলার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যর (Aparajita Adhya) জন্মদিন। জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। পরিবারের মানুষজন এনেছিলেন তাঁর পছন্দের কেক। স্বামী অতনু আর বন্ধুবান্ধবরা জমিয়ে তুলেছিলেন সেই মুহূর্ত। শুধু শুভেচ্ছাবার্তাই নয়, ঘরে পৌঁছচ্ছে একের পর এক উপহার। সবাইকে ধন্যবাদও জানিয়েছেন অভিনেত্রী। তারইমধ্যে জন্মদিনে জমিয়ে নাচলেন অভিনেত্রী। সেই ভিডিও পোস্ট করেছেন। 

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন অপরাজিতা আঢ্য। ভিডিওতে দেখা যাচ্ছে সাম্প্রতিককালে মুক্তি পাওয়া 'পুষ্পা দ্য রাইজ পার্ট ওয়ান' (Pushpa The Rise Part One) ছবির জনপ্রিয় গান 'ও অন্তাভা' গানে ছাত্রীদের সঙ্গে জমিয়ে নাচছেন তিনি। ভিডিও পোস্ট করে তিনি লেখেন, 'নাচ ছাড়া জন্মদিন কখনওই সম্পূর্ণ হতে পারে না। ছাত্রীদের সঙ্গে নাচ।' বাংলা ধারাবাহিক এবং ছবির জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যর এমন ভিডিও দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। তাঁরা নেট মাধ্যমে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর নাচেরও প্রশংসা করেছেন। 

আরও পড়ুন - Sleep Apnoea Diagnosis: 'স্লিপ অ্যাপনিয়া'র কারণে মৃত্যু হয়নি বাপি লাহিড়ির? কী দাবি ছেলের?

প্রসঙ্গত, অপরাজিতা আঢ্যর জন্মদিনেই (Aparajita Adhya Birthday) তাঁর আগামী ছবি 'বেলাশুরু'তে লুক প্রকাশ্যে এল। পোস্ট করা হল 'উইন্ডোজ প্রোডাকশন'-এর সোশ্যাল মিডিয়া পেজ থেকে। 'বেলাশেষে' ছবিতে অপরাজিতার চরিত্রের নাম ছিল 'বুড়ি'। এবারেও সেই চরিত্রেই ফিরছেন অভিনেত্রী। লুক পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, 'বুড়ি - আমাদের বাড়ির বড় মেয়ে। আজকে তার জন্মদিন.. তার সাথে আবার দেখা হওয়ার বাকি নেই আর বেশি দিন। শুভমুক্তি ২০শে মে, বেলাশেষের পর বেলাশুরু।' (অপরিবর্তিত) নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'বেলাশুরু' ছবির মুক্তির দিন ঘোষণা হয়েছে ২০ মে। 

আরও পড়ুন - Shibani Dandekar Social Profile: বিয়ের পরই সোশ্যাল মিডিয়ায় নিজের নাম বদলালেন শিবানী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar
Deganga News: সরকারি কলেজের অধ্যাপিকার জমি দখল করে বিজেপির পার্টি অফিস! | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget