এক্সপ্লোর

Shah Rukh Khan: কেবল 'জওয়ান' নয়, আরও ৭ ফিল্মে দ্বৈত চরিত্রে শাহরুখ খান

SRK Double Roles: অ্যাটলির ছবিতে শাহরুখ একদিকে যেমন বিক্রম রাঠৌড় অন্যদিকেস তাঁরই ছেলে আজাদও কিং খানই। তবে 'জওয়ান' ছবির আগেও আরও সাতটি ছবিতে দ্বৈত চরিত্রে (double roles) দেখা গেছে কিং খানকে। 

মুম্বই: বক্স অফিসে এখন ঝড় তুলেছে 'জওয়ান' (Jawan)। একের পর এক রেকর্ড ভাঙছে শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি। অ্যাটলি (Atlee) পরিচালিত এই ছবি দেশে তো বটেই বিশ্বের বাজারেও ছক্কা হাঁকাচ্ছে। এতদিনে মোটামুটি যাঁরা ছবিটা দেখেননি তাঁরাও জেনে গেছেন যে 'জওয়ান' ছবিতে বাবা ও ছেলে দুই চরিত্রেই দেখা গেছে বলিউডের বাদশাহকে। অ্যাটলির ছবিতে শাহরুখ একদিকে যেমন বিক্রম রাঠৌড় অন্যদিকেস তাঁরই ছেলে আজাদও কিং খানই। তবে 'জওয়ান' ছবির আগেও আরও সাতটি ছবিতে দ্বৈত চরিত্রে (double roles) দেখা গেছে কিং খানকে। 

'কর্ণ অর্জু' (Karan Arjun) - ১৯৯৫ সালে মুক্তি পায় 'কর্ণ অর্জুন'। এই ছবির গল্প কর্ণ ও অর্জুন নামের দুই ভাইকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সম্পত্তির লোভে কাকার হাতে কর্ণ ও অর্জুনের বাবাকে খুন হতে হয়। সেই খুনের বদলা নিতেই বহু বছর পর দুই ভাইয়ের পুনর্জন্ম হয় এবং তারা ফিরে আসে। রাকেশ রোশন পরিচালিত এই ছবিতে কেবল শাহরুখ খান নন, দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন সলমন খানও। 

'ডুপ্লিকেট' (Duplicate) - ১৯৯৮ সালে মুক্তি পায় এই ছবি। মহেশ ভট্ট পরিচালিত এই ছবিতে শাহরুখ খান একজন উচ্চাকাঙ্ক্ষী শেফ বাবলু এবং একজন কুখ্যাত গ্যাংস্টার মনুর ভূমিকায় অভিনয় করেন। ছবিটি বক্স অফিসে যদিও বিশেষ সাফল্য লাভ করতে পারেনি।

'পহেলী' (Paheli) - ২০০৫ সালে মুক্তি পায় 'পহেলী'। অমোল পালেকর পরিচালিত এই ছবিতে শাহরুখ খানকে কিশনলাল ও প্রেমের ভূমিকায় দেখা যায়। ব্যবসার কাজে কিশনলাল যখন বাইরে যায়, তখন প্রেম নামের ভূত কিশনলালের পরিবর্তে তারই বাড়িতে থাকতে শুরু করে। এই সময় সে কিশনলালের সদ্য বিবাহিত স্ত্রী লক্ষ্মীর একাকিত্ম দূর করে, তাকে সঙ্গ দেয়। শাহরুখের স্ত্রীর চরিত্রে দেখা যায় রানি মুখোপাধ্যায়কে। 

'ডন: দ্য চেজ বিগিনস এগেন' (Don: The Chase Begins Again) - ১৯৭৮ সালে দর্শক প্রথম অমিতাভ বচ্চনকে ডনের ভূমিকায় দেখতে পায়। এরপর শাহরুখ খানকে 'ডন' হিসেবে নিয়ে আসেন পরিচালক ফারহান আখতার, ২০০৬ সালে। একদিকে শাহরুখ সাধারণ এক ছেলে বিজয়ের ভূমিকায় অভিনয় করেন, যে চায় মুম্বইয়ে বড় কিছু করে দেখাতে। যখন সরকারি আধিকারিকেরা জানতে পারেন বিজয়কে 'মোস্ট ওয়ান্টেড' ডনের মতো হুবহু এক দেখতে, তাকে ডনের রূপ ধারণ করার জন্য এক গোপন মিশনে পাঠানো হয়। প্রসঙ্গত, ২০১১ সালে মুক্তি পায় 'ডন ২'। সেখানেও অভিনয় করেছিলেন শাহরুখ খান। 

'ওম শান্তি ওম' (Om Shanti Om) - ২০০৭ সালে মুক্তি প্রাপ্ত এই ছবির গল্প পুরোটাই পুনর্জন্মের ওপর ভিত্তি করে তৈরি। একদিকে শাহরুখ খানকে সত্তরের দশকের জুনিয়র ফিল্ম আর্টিস্ট হিসেবে দেখা যায়, চরিত্রের নাম ওম প্রকাশ মাখিজা। সে একদিন সুপারস্টার হওয়ার স্বপ্ন দেখতে। ছবিতে তার মৃত্যুর পর পুনর্জন্ম হয়, নাম ওম কপূর। যে এক মহাতারকা পরিবারের সন্তান হয়ে জন্ম নেয় এবং নিজেও কর্মজীবনে সুপারস্টার হয়ে ওঠে। এই ছবির হাত ধরে ফারহা খানের পরিচালনায় বলিউডে পা রাখেন দীপিকা পাড়ুকোন। তাঁরও দ্বৈত চরিত্র ছিল। প্রথম জীবনে ওম প্রকাশ মাখিজার পছন্দের অভিনেত্রী শান্তিপ্রিয়ার চরিত্রে দেখা যায় দীপিকাকে। যিনি সুপারস্টার ছিলেন। তাঁর মৃত্যুর বদলা নিতে দেখা যায় ওম কপূরকে। পরের জন্মে ওম কপূরের ফ্যান স্যান্ডি হিসেবে দেখা যায় দীপিকাকে। 

আরও পড়ুন: Aneek Dhar: সুখবর দিলেন অনীক ধর, দ্বিতীয়বার বাবা হলেন সঙ্গীতশিল্পী, কোলে এল পুত্র সন্তান

'রা ওয়ান' (Ra One) - ২০১১ সালের এই ছবি বক্স অফিসে বিশেষ সাফল্য লাভ করতে পারেনি। অনুভব সিনহা নির্দেশিত এই ছবি কল্পবিজ্ঞান ঘরানার। শাহরুখ খান এই ছবিতে এক গেম ডিজাইনার শেখর সুব্রহ্মণ্যমের চরিত্রে অভিনয় করেন। নিজের তৈরি করা গেমের এক চরিত্রকে নিজের মতো দেখতে তৈরি করেন তিনি, যার নাম ছিল 'জী ওয়ান'। 

'ফ্যান' (Fan) - ২০১৬ সালে মুক্তি পায় মণীশ শর্মা পরিচালিত 'ফ্যান'। এক্সপেরিমেন্টাল ধরনের ছবি ছিল এটি। এখানে শাহরুখ খানকে সুপারস্টার আরিয়ান খন্নার চরিত্রে ও তাঁর মতো দেখতে এবং তাঁর বিশাল বড় ফ্যান গৌরব চন্দনার চরিত্রে অভিনয় করতে দেখা যায়। মিশ্র প্রতিক্রিয়া লাভ করে এই ছবিটি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget