এক্সপ্লোর

'Border 2': বরুণের পর 'বর্ডার ২' ছবির টিমে যোগ দিলেন 'ফৌজি' দিলজিৎ, স্বাগত জানালেন সানি দেওল

Diljit Dosanjh: ব্লকবাস্টার 'বর্ডার' মুক্তির ২৭ বছর পর 'বর্ডার ২' ঘোষণা করা হয় ১৩ জুন ২০২৪ সালে। প্রথম ছবিতে দেখা গিয়েছিল সানি দেওল, অক্ষয় খান্না, সুনীল শেট্টি, জ্যাকি শ্রফ প্রমুখ।

নয়াদিল্লি: আসছে 'বর্ডার ২' (Border 2)। ছবির কাস্টে এবার যোগ দিলেন অভিনেতা-গায়ক দিলজিৎ দোসানজ (Diljit Dosanjh)। ছবিতে 'ফৌজি'র (Fauji) চরিত্রে দেখা যাবে তারকাকে, প্রকাশ্যে এসেছে টিজার। দলে তাঁকে স্বাগত জানালেন অভিনেতা সানি দেওল (Sunny Deol)। 

'বর্ডার ২' ছবির কাস্টে যোগ দিলেন দিলজিৎ

এদিন একটি টিজার শেয়ার করেন সানি দেওল। সেখানে লেখা হয়, 'সমস্ত সাহসীদের মধ্যে সবচেয়ে সাহসীরা একত্রিত হচ্ছেন সবচেয়ে বড় যুদ্ধের জন্য।' শুক্রবার এই টিজার ভিডিও পোস্ট করে সানি দেওল ক্যাপশনে লেখেন, 'ফৌজি দিলজিৎ দোসানজকে 'বর্ডার ২'-র ব্যাটেলিয়নে স্বাগত জানাই।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Deol (@iamsunnydeol)

এই টিজার নিজের হ্যান্ডলে পোস্ট করেছেন দিলজিৎও। ক্যাপশনে লেখেন, 'প্রথম গুলি শত্রু চালাবে আর শেষটা আমরা! এমন একটি শক্তিশালী টিমের সঙ্গে দাঁড়াতে পেরে এবং আমাদের সৈন্যদের পদাঙ্কে হাঁটতে পেরে সম্মানিত!' ভিডিওয় দিলজিৎকে বলতে শোনা যায়, 'এই দেশের দিকে ওঠা প্রত্যেকটা নজর, ভয়ে ঝুঁকে যায়, যখন এই সীমান্তে গুরুর কাছে পাহারা দেয়।' প্রসঙ্গত, 'বর্ডার ২' ছবির অংশ বরুণ ধবনও। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by DILJIT DOSANJH (@diljitdosanjh)

ব্লকবাস্টার 'বর্ডার' মুক্তির ২৭ বছর পর 'বর্ডার ২' ঘোষণা করা হয় ১৩ জুন ২০২৪ সালে। প্রথম ছবিতে দেখা গিয়েছিল সানি দেওল, অক্ষয় খান্না, সুনীল শেট্টি, জ্যাকি শ্রফ, পুনীত ইসার, সুদেশ বেরি প্রমুখ। স্মৃতির পাতা হাতড়ে সিক্যুয়েল ঘোষণার দিন সানি দেওল বলেন, '২৭ বছর আগে এক সৈনিক কথা দিয়েছিল যে সে ফিরে আসবে। সেই কথা রাখতেই, ভারতের মাটিকে স্যালুট জানাতে, সে ফিরছে।'

আরও পড়ুন: Rubel-Sweta: কেক-গোলাপ-বেলুন-ভালবাসায় মুড়িয়ে রুবেলের জন্মদিন পালন, শ্বেতার পোস্টে প্রেমের ইস্তেহার!

'বর্ডার ২' ছবির প্রযোজনা করছেন জেপি দত্ত, নিধি দত্ত ও ভূষণ কুমার। অনুরাগ সিংহ পরিচালিত এই ছবি মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালের ২৩ জানুয়ারি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget