এক্সপ্লোর

Brahmastra: মুক্তির আগেই ছবি হিট? অগ্রিম বুকিংয়ে কত টিকিট বিক্রি হল 'ব্রহ্মাস্ত্র'র?

প্রথমবার পর্দায় জুটি বেঁধে দেখা যাবে রণবীর ও আলিয়াকে। তাই এই ছবিকে ঘিরে প্রত্যাশা অনেক। আর দর্শকদের সেই প্রত্যাশার কিছুটা আভাস পাওয়া গেল ছবির অগ্রিম বুকিং থেকে।

মুম্বই: আর বাকি মাত্র কয়েকটা দিন। তারপরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত বলিউড ছবি 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। ২০১৭ সাল থেকে চলছিল এই ছবির শ্যুটিং। মাঝে পেরিয়ে গিয়েছে অনেকগুলো বছর। এই ছবির সেট থেকেই শুরু হয় রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) সম্পর্ক। তাঁরাও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আর খুব শীঘ্রই তাঁদের জীবনে নতুন অতিথি আসতে চলেছে। শ্যুটিং শুরু হওয়ার পাঁচ বছর পর মুক্তি পেতে চলেছে 'ব্রহ্মাস্ত্র'। প্রথমবার পর্দায় জুটি বেঁধে দেখা যাবে রণবীর ও আলিয়াকে। তাই এই ছবিকে ঘিরে প্রত্যাশা অনেক। আর দর্শকদের সেই প্রত্যাশার কিছুটা আভাস পাওয়া গেল ছবির অগ্রিম বুকিং থেকে। প্রথম দুদিনের জন্য কত টাকার টিকিট বিক্রি হয়েছে জানেন?

মুক্তির আগেই কত টাকার টিকিট বিক্রি হল 'ব্রহ্মাস্ত্র'র?

বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, দেশের বড় তিনটি সিনেমা হল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, মুক্তির দিন অর্থাৎ ৯ সেপ্টেম্বরের জন্য তাদের সিনেমা হল থেকে ১ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই তথ্য জেনেই অবাক হলে চলবে না। রয়েছে আরও চমক। তারাই জানাচ্ছে, প্রথম সপ্তাহ শেষে এখনও পর্যন্ত শুক্রবার, শনিবার ও রবিবার মিলিয়ে অগ্রিম বুকিং হয়ে গিয়েছে প্রায় ২ লক্ষ। অর্থাৎ, প্রথম তিনদিনের জন্য ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। প্রসঙ্গত, চলতি বছর মুক্তি পাওয়া 'ভুলভুলাইয়া টু' দারুণ ব্যবসা করেছিল বক্স অফিসে। সেই ছবির প্রথম দিনের অগ্রিম বুকিংয়ে টিকিট বিক্রি হয়েছিল ১.০৩ লক্ষ। অর্থাৎ, রণবীর কপূরের এই ছবি যে বক্স অফিসে বেশ ভালো মতোই ঝড় তুলতে চলছে, তার কিছুটা আন্দাজ করা যাচ্ছে।

আরও পড়ুন - Aishwarya Rai Bachchan: নেট দুনিয়ায় ঝড় তুলেছেন ঐশ্বর্য রাই বচ্চনের 'হামসকল', ছবি দেখলে চমকে যাবেন

সম্প্রতি 'ব্রহ্মাস্ত্র' প্রযোজক কর্ণ জোহর (Karan Johar) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন। বিগ বাজেট এই ছবিতে ব্যাপক মাত্রায় ভিএফএক্স ব্যবহার করা হয়েছে। তবে, তার পাশাপাশি ছবির কলাকুশলীরাও নানা বিপজ্জনক দৃশ্যে কোনও স্টান্টম্যান ছাড়াই অভিনয় করেছেন। তেমনই একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন কর্ণ। তাতে দেখা যাচ্ছে, বিপজ্জনক একটি দৃশ্যে অভিনয় করছেন রণবীর কপূর (Ranbir Kapoor), আলিয়া ভট্ট (Alia Bhatt)। তাঁদের সঙ্গে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চন এবং নাগার্জুনকেও। কোনও স্টান্টম্যান ছাড়াও বিপজ্জন দৃশ্যে কীভাবে অভিনয় করছেন রণবীর- আলিয়া, তা দেখে চোখ কপালে উঠছে নেটিজেনদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget