এক্সপ্লোর

Cheene Baadaam New Song: নচিকেতার গলায় 'চিনে বাদাম' ছবির নতুন গানে মাতল নেট দুনিয়া

এনা সাহার প্রযোজিত ছবিতে অভিনয় করেছেন যশ। আর এই ছবিতে দুই তারকা একে অপরের বিপরীতে। অন্য স্বাদের মিষ্টি প্রেমের গল্প নিয়ে আসছে 'চিনে বাদাম' (Cheene Baadaam)।

কলকাতা: মুক্তির দিন যত এগিয়ে আসছে, তত 'চিনে বাদাম' (Cheene Baadaam) ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনা বাড়ছে। এই ছবি দিয়ে টলিউড পেতে চলেছে নতুন এক জুটিকে। যশ দাশগুপ্ত (Yash Dasgupta) এবং এনা সাহা (Ena Saha) এর আগে একসঙ্গে কাজ করলেও তাঁদের কখনও জুটিতে দেখা যায়নি। এনা সাহার প্রযোজিত ছবিতে অভিনয় করেছেন যশ। আর এই ছবিতে দুই তারকা একে অপরের বিপরীতে। অন্য স্বাদের মিষ্টি প্রেমের গল্প নিয়ে আসছে 'চিনে বাদাম'। 

'চিনে বাদাম' ছবির নতুন গান-

ইতিমধ্য়েই 'চিনে বাদাম' ছবির অফিশিয়াল পোস্টার ও একটি গান মুক্তি পেয়েছে নেট দুনিয়ায়। যশ এবং এনার জুটির রসায়ন কতটা মন জিতে নিতে পারে, তার অপেক্ষায় দর্শকেরা। আজ এই ছবির নতুন গান মুক্তি পেল। নচিকেতার গলায় 'চিনে বাদাম' ছবির নতুন গান 'কে ডাকে সাড়া দাও' (Ke Dake Sara Dao)। পরিচালক শিলাদিত্য মৌলিকের এই ছবি মুক্তি পাবে আগামী ২৭ মে। 'কে ডাকে সাড়া দাও' গানটি মুক্তি পাওয়ার পরই নেট দুনিয়ায় প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কমেন্টে ভালোবাসা প্রকাশ করেছেন তাঁরা। কেউ কমেন্টে লিখেছেন, 'নচিকেতা স্যরের গলায় এই গানটা অসাধারণ লাগল। যশ এবং এনাদিক অভিনয়ও ভালো লাগল গানে। সব মিলিয়ে অসাধারণ।' আবার কেউ কমেন্ট করেছেন, 'খুব ভালো গান।' এক নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'গানটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম।'

আরও পড়ুন - Srabanti Chatterjee: শ্রাবন্তীর সংসারে এল নতুন সদস্য, আবেগে ভাসলেন অভিনেত্রী

প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে এই ছবিতে অভিনয় করা প্রসঙ্গে নিজের অনুভূতি জানান যশ দাশগুপ্ত। অভিনেতা বলছেন, 'এতদিন আমি একেবারে কমার্শিয়াল ছবি করেছি। চিনেবাদাম একেবারে অন্য ধারার একটা ছবি। শিলাদিত্য মৌলিক মানে পরিচালকের থেকে আমার প্রচুর আশা রয়েছে। একেবারে অন্যভাবে কাজ করেন। আশা করছি এই ছবিটার মধ্যে দিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাব আমি। আর এনার সঙ্গে প্রথমবার জুটি বাঁধলাম। সেটা নিয়ে আমি বেশ আগ্রহী।' 'চিনে বাদাম' ছবিতে দেখা যাবে একটি মিষ্টি প্রেমের গল্প। সূত্রের খবর একটি অ্যাপ তৈরিকে ঘিরে আবর্তিত হবে ছবির মূল গল্প। চলতি বছর শুরুর দিকে মুক্তি পায় এই ছবির প্রথম পোস্টার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Embed widget