এক্সপ্লোর

Dev-Subhashree: ফিরছে দেব শুভশ্রী জুটি, এর পিছনে ঠিক কী ভূমিকা ছিল রাজ আর রুক্মিণীর?

Raj Chakraborty and Rukmini Maitra: আজ এই ছবি নিয়ে লাইভে এসেছিলেন দেব আর শুভশ্রী। এত বছর পরে এই জুটি কেন ফেরার সিদ্ধান্ত নিলেন, কী কী চমক থাকবে 'দেশু'-র নতুন ছবিতে , তা নিয়ে বিভিন্ন কথাই বললেন তাঁরা

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দেব-শুভশ্রীর নতুন ছবি আসছে এই বছরের পূজায়।
  • অতীতে সম্পর্ক থাকলেও এখন দুজনেই নিজেদের সঙ্গীর সাথে সুখী।
  • রাজ-রুক্মিণীর প্রতি সম্মান বজায় রেখে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী।
  • বাংলা ছবির স্বার্থে অতীতের মান অভিমান ভুলে একসঙ্গে কাজ করতে চান।

কলকাতা: যে সময়ে 'ধূমকেতু' (Dhumketu) মুক্তি পেয়েছিল, সেই সময়ে উপচে পড়েছিল, দেব (Dev) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly) জুটিকে ঘিরে। বক্সঅফিসে ছাপ ফেলার মতো ব্যবসা করেছিল 'ধূমকেতু'। আর এই ছবিই যেন ফের বীজ বপন করেছিল, 'দেশু7' (DeSu7)-এর। বছরেই শুরুতেই টলিউডের সবচেয়ে বড় চমকটি দিয়েছেন দেব। বছরের শুরুতেই তিনি জানিয়েছেন, এই বছর পুজোয় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে নতুন ছবি আনতে চলেছেন তিনি। 

আজ এই ছবি নিয়ে ফেসবুক লাইভে এসেছিলেন দেব আর শুভশ্রী। এত বছর পরে এই জুটি কেন ফেরার সিদ্ধান্ত নিলেন, কী কী চমক থাকবে 'দেশু'-র নতুন ছবিতে , তা নিয়ে বিভিন্ন কথাই বললেন দেব আর শুভশ্রী। তবে তার পাশাপাশি, ব্যক্তিগত জীবন নিয়েও বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী। দেব আর শুভশ্রী এদিন যুগ্মভাবে বলেন, অতীতে হয়তো তাঁদের একটা সম্পর্ক ছিল, কিন্তু তাঁরা আর অতীত নিয়ে বাঁচতে চান না। অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। তাঁরা এখন নিজের নিজের সঙ্গীকে নিয়ে সুখী রয়েছেন। নিজেদের শর্তে জীবন কাটাচ্ছেন। 

এদিন শুভশ্রী বলেন, তাঁকে ও দেবকে যদি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) আর রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) সমর্থন না করতেন, তাহলে তাঁরা ফের একসঙ্গে ছবি করার কথা পরিকল্পনাও করতে পারতেন না। দেব ও শুভশ্রীর সুরে সুর মিলিয়েই বলেন, রাজ ও রুক্মিণীর সম্মান রক্ষা করার দায়িত্ব তাঁদের ওপরেই বর্তায়। যেহেতু দেব আর শুভশ্রী একসঙ্গে কাজ করছেন, তা অর্থ এটা নয় যে রাজ ও রুক্মিণীকে অযথা আক্রমণ করা যাবে। দেব বলেন যে, রাজের সম্মানকে তিনি নিজের সম্মান বলেই মনে করেন। পাল্টা শুভশ্রী ও বলেন যে, রুক্মিণীর সম্মানকেও তিনি নিজের সম্মান বলেই মনে করেন। ২ জনেই এই বিষয়টি পরিষ্কার করে দেন যে রাজ ও রুক্মিণীর সঙ্গে তাঁরা ২ জনেই ভীষণ ভাল আছেন এবং তাঁরা চান না যে তাঁদের কাজের জন্য এই ২ জন মানুষকে কোনোরকম কটু কথা শুনতে হোক।

পাশাপাশি এদিনের লাইভে দেব আর শুভশ্রী ২ জনেই জানান, তাঁরা অতীতের মান অভিমান নিয়ে বাঁচতে চান না। সেই সব পরিস্থিতি কাটিয়ে এসেছেন তাঁরা। এখন কেবল বাংলা ছবির স্বার্থে একসঙ্গে লড়াই করতে চান। দেব এদিন এ ও বলেন, তিনিই শুভশ্রীকে ছবির অফার নিয়ে ফোন করেছিলেন এবং গল্প না শুনে, পরিচালক না জেনেও ৩০ সেকেন্ডে ছবিটি করার জন্য রাজি হয়ে যান শুভশ্রী। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget