এক্সপ্লোর

Dev on Mithun: মিঠুনদার জন্য দলের সঙ্গে লড়েছি, আমার কাছে কর্তব্য আর রাজনীতি আলাদা: দেব

Dev on Mithun Chakraborty: কেবল রাজনীতি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি সিনেমা নিয়েও আলোচনা করেন দেব।

কলকাতা: দলে নিজের মতামত নিয়ে সবসময় স্পষ্ট থেকেছেন তিনি। মতভেদ নিয়েও। রাজনীতির সামলেছেন, পাশাপাশি চুটিয়ে কাজও করে গিয়েছেন। আজ নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে স্পষ্ট মতপ্রকাশ করেন দেব। সেইসঙ্গে দেবের কথায় উঠে আসে বিরোধী রাজনৈতিক সৌজন্যের কথাও। 

দেব দোষারোপের রাজনীতিতে বিশ্বাস করেন না, এই কথা বারে বারেই বলে গিয়েছেন তিনি। এদিন দেব বলেন, '২০১৪ সালের প্রথম দিন, রাজনীতিতে যখন দাঁড়িয়েছিলাম, সন্তোষ রানার বাড়ি গিয়েছিলাম। প্রতিদ্বন্দ্বিতা করতে নয়, আশীর্বাদ নিতে। মিঠুনদা আমার বাবার মতোই। মিঠুনদা যে দলেই থাকুন না কেন, ওঁর জন্য আমি দলের সঙ্গে লড়াই করেছি। কাল আমি মিটিং করেও মিঠুনদার সঙ্গে গিয়েছি। মিটিং না থাকলেও আমি ওই সময়ে মিঠুনদার কাছে থাকতাম। আমার সঙ্গে রুডি (রুদ্রনীল সেনগুপ্ত), লকেটদি (লকেট চট্টোপাধ্যায়), অগ্নিমিত্রাদি (অগ্নিমিত্রা পল)-এর সম্পর্কও খুব ভাল। আমার কাছে কর্তব্য আর রাজনীতি আলাদা। ১০ বছরের রাজনীতির মধ্যে দল কোনোদিন আসেনি। যদি কোনোদিন আসে, দল জানে, গোটা বাংলা জানে দেব কি বলতে পারে। রইল ঝোলা, চলল ভোলা বলার সাহস দেবের আছে।'

এদিন কেবল রাজনীতি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি সিনেমা নিয়েও আলোচনা করেন দেব। অভিনেতা বলছেন, 'দিদি বললেন আমার ছবিগুলো খুব ভাল লেগেছে। উনি শেষ টনিক ছবিটা দেখেছিলেন। খুব ভাল লেগেছে বলে আমায় জানিয়েওছিলেন। আজ প্রশ্ন করলেন, প্রধান কবে টলিভিশনে আসবে। আমি ওঁকে বলেছি, যবে আসবে জানিয়ে দেব।'

এদিন সন্দেশখালি প্রসঙ্গেও মুখ খোলেন দেব। তিনি বলেন, 'যে দলেরই সরকার হোক না কেন, তাঁর একমাত্র লক্ষ্য হওয়া উচিত মানুষকে ভাল রাখা। আমি এটুকুই বলব যে সন্দেশখালিতে শান্তি ফিরিয়ে আনার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হোক। আর দোষীরা শাস্তি পাক। এর মধ্যে কোনও দ্বিতীয় বিচার নেই।' 

এদিন নিজের রাজনৈতিক অবস্থান ফের একবার দ্বর্থ্যহীন ভাষার স্পষ্ট করে দেন দেব। জানান, তিনি লড়বেন আগামী লোকসভা নির্বাচনে। সেই সঙ্গে তাঁর কথায় উঠে আসে দুর্নীতির কথাও। এদিন দেব বলেন, 'আমায় জড়িয়ে দুর্নীতির কথা যে কেউ বলতেই পারেন। তবে আমি ইতিমধ্যেই তো তার উত্তর দিয়েছি। এখানে সমস্ত তদন্ত আধিকারীকরা আছেন। প্রমাণ দেখান। আমি ৩ বছর ধরে একই কথা বলছি। যারা চোর নয়, তাদেরকে প্রমাণ দিতে হয় তারা চোর নয় কেন। অথচ যাঁরা চুরি করছেন, দলবদল করছেন, ক্যামেরায় ধরা পড়ছেন, তাঁদেরকে কিছু প্রমাণ দিতে হয় না।

আরও পড়ুন: Dev on Politics: কাউকে রেফার করিনি কখনও, দলের সাংগঠনিক কাজে নাক গলাই না: দেব

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget