এক্সপ্লোর

Devlina Kumar Exclusive: আমার হাতের কষা মাংস গৌরবের সবচেয়ে প্রিয়: দেবলীনা

'কী রান্না পারো'-র উত্তরে তাঁর সলজ্জ জবাব, 'ম্যাগি বানাতে পারি'। তবে এ কেবল পর্দার গল্প, বাস্তবটা এক্কেবারে আলাদা। অভিনয় থেকে ঘরকন্যা, সবকিছুই সামলাতে সিদ্ধহস্ত তিনি। দেবলীনা কুমার।

কলকাতা: 'কী রান্না পারো'-র উত্তরে তাঁর সলজ্জ জবাব, 'ম্যাগি বানাতে পারি'। তবে এ কেবল পর্দার গল্প, বাস্তবটা এক্কেবারে আলাদা। অভিনয় থেকে ঘরকন্যা, সবকিছুই সামলাতে সিদ্ধহস্ত তিনি। দেবলীনা কুমার। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা'।

১৭ দিন পাহাড়ের কোলে চলেছে শ্যুটিং। সঙ্গে শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee), তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়, বিদিপ্তা চক্রবর্তী, কৌশিক সেনের মত সিনিয়র অভিনেতা, কেমন করে সময় কাটত? দেবলীনা বলছেন, 'সবাই যেন পরিবারের মতো হয়ে গিয়েছিল। আমি খুব ইনস্টাগ্রাম করি, রিল বানাই। কিন্তু ওখানে সবাই এত গল্প করত, ফোন দেখার সময়ই পেতাম না। শট শেষ হয়ে গেলেও কেউ ঘরে ফিরে যেতেন না। সবাই একসঙ্গে বসে আড্ডা মারতেন, গল্প করতেন। মোবাইল দেখার সময়েই পেতাম না আমি। আমরা সবচেয়ে বেশি অবাক হতাম অপুদাকে (শাশ্বত চট্টোপাধ্যায়) দেখে। ওঁর ঘরের ব্যালকনিতে আমাদের আড্ডার আসর বসত। আগেরদিন হয়তো অনেক রাত পর্যন্ত গল্প হয়েছে। অপুদার দেরিতে কল টাইম, আমাদের তার আগে। আমরা সবাই সেটে পৌঁছে দেখতাম, অপুদা সবার আগে এসে বসে আছেন। এত সিনিয়র একজন অভিনেতা, অথচ প্রতিটা কাজের সঙ্গে কীভাবে যুক্ত থাকেন উনি সেটা সত্যিই শেখার।'

আরও পড়ুন: প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারী থাকে, এই কথাটা আমি বিশ্বাস করি : খরাজ

পর্দায় কেবল ম্যাগি রান্না করতে পারেন দেবলীনা। বাস্তবে কোন রান্নাটা সবচেয়ে ভালো করেন তিনি? একটু হেসে অভিনেত্রী উত্তর দিলেন, 'আমার নিজের বানানো সবচেয়ে প্রিয় পদ হল মাটন কারি। মানে বাঙালির কষা মাংস। গৌরবেরও (গৌরব চট্টোপাধ্যায়) নাকি ওটাই সবচেয়ে ভালো লাগে। যেদিন বাড়িতে কষা মাংস হয়, সেদিন একটু বেশিই খেয়ে ফেলি।'

'আবার কাঞ্চনজঙ্ঘা' একটা যৌথ পরিবারের গল্প বলে। নিজে যৌথ পরিবারে কতটা বিশ্বাস করেন দেবলীনা? অভিনেত্রী বলছেন, 'যখন বাড়িতে কোনও বাচ্চা থাকে, খুব মনে হয় যৌথ পরিবার থাকাটা জরুরি। কিন্তু আমি বিশ্বাস করি, দূরে থেকেও সুন্দর সম্পর্ক বজায় রাখা যায়। যদি বছরে মাঝেমধ্যে সবাই একসঙ্গে দেখা করে সময় কাটানো যায়, আমার মনে হয় পরিবারের সম্পর্কগুলো আরও দৃঢ় হয়।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget