এক্সপ্লোর

মাদক সেবন, সংগ্রহের অভিযোগ খারিজ, আইনি ব্যবস্থা নিচ্ছেন দিয়া মির্জা

লিউডের সঙ্গে মাদক ব্যবসার যোগসাজশের অভিযোগ সংক্রান্ত মামলার তদন্তে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশ ও ধ্রুব চিতগোপেকর নামে একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সিইও-কে তলব করার পর দিয়ার নামও এ ব্যাপারে সামনে এসেছে।

মুম্বই: কুঅভিসন্ধি নিয়েই তাঁর বিরুদ্ধে মাদক সেবন ও জোগাড় করার অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করলেন দিয়া মির্জা। তিনি অভিযোগের পাল্টা আইনি পদক্ষেপ করছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। বলিউডের সঙ্গে মাদক ব্যবসার যোগসাজশের অভিযোগ সংক্রান্ত মামলার তদন্তে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশ ও ধ্রুব চিতগোপেকর নামে একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সিইও-কে তলব করার পর দিয়ার নামও এ ব্যাপারে সামনে এসেছে। চিতগোপেকর কোয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সিইও। করিশ্মা সেখানকার কর্মী। দিয়া ট্যুইটে তাঁর বিরুদ্ধে ওঠা এহেন অভিযোগ তাঁর কেরিয়ারে খারাপ প্রভাব ফেলতে পারে বলে জানিয়ে লিখেছেন, আমি এই খবর ভিত্তিহীন, মিথ্যা, খারাপ উদ্দেশ্যে করা হয়েছে বলে সরাসরি খারিজ, অস্বীকার করছি। এমন অসার রিপোর্টিং আমার মান-সম্মানে সরাসরি প্রভাব ফেলবে, বেশ কয়েক বছরের কঠোর পরিশ্রমে গড়ে তোলা আমার কেরিয়ারের ক্ষতি করছে। ৩৮ বছর বয়সি ‘সঞ্জু’ অভিনেত্রী কোনও ধরনেরই মাদক খাননি বা জোগাড় করেননি বলেও জানিয়ে দেন। তিনি লিখেছেন, এমন খবরের মোকাবিলা আইনি উপায়েই করবেন। আমি কখনও কোনও ধরনের মাদক বা নেশার সামগ্রী খাইনি। আইনের প্রতি অনুগত ভারতীয় হিসাবে যত দূর আইনি পথ খোলা আছে, তত দূর যাব। আমার পাশে থাকায় সমর্থকদের ধন্যবাদ। অকালপ্রয়াত সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় মাদকের যোগসাজস নিয়ে এনসিবির তদন্তে বলিউডে মাদক চক্রের বৃহত্তর নেটওয়ার্কের হদিশ মিলেছে বলে দাবি তদন্তকারীদের। সোমবার এ ব্যাপারে সুশান্তের ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহাকে জেরা করে এনসিবি। সুশান্তের মৃত্যুর পিছনে মাদক চক্রের হাত বা ভূমিকা কতটা, তা নিয়ে তদন্ত চালাচ্ছে এনসিবি। এপর্যন্ত সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক সহ ১২-র বেশি লোকজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ

ভিডিও

Madan Mitra |
Parliament Monsoon Session | নিট বিতর্কে উত্তাল সংসদ, ১২টা পর্যন্ত স্থগিত অধিবেশন
Sanchita Kumar | মমতার জমানায় নিয়োগ, রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা রাজীব-জায়ার
Lok Sabha Monsoon Session |
Birbhum News | শুধু বিপুল নগদ নয়, মিলেছে টাকা গোনার মেশিনও! বীরভূমে এ কী কাণ্ড?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget