এক্সপ্লোর

Rohit Bal: সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ফ্যাশন ডিজাইনার রোহিত বল, রয়েছেন ভেন্টিলেটর সাপোর্টে

Rohit Bal Hospitalized: ১৩ বছর আগে বড়সড় হার্ট অ্যাটাকে আক্রান্ত হন রোহিত। সেই সময় তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হয়। ৬২ বছর বয়সী রোহিত বলের স্বাস্থ্যজনিত একাধিক সমস্যা রয়েছে।

নয়াদিল্লি: ভেন্টিলেশনে (ventilator support) ফ্যাশন ডিজাইনার রোহিত বল (Fashion Designer Rohit Bal)। সঙ্কটজনক অবস্থায় তাঁর শারীরিক অবস্থা। খবর সূত্রের। আগে থেকেই তাঁর হৃদযন্ত্রজনিত সমস্যা (heart diseases) ছিল, এবং এখন তিনি ভর্তি দিল্লির (Delhi) এনসিআরের (NCR) মেদান্তা হাসপাতালে (Medanta Hospitals)। 

হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় ভর্তি ফ্যাশন ডিজাইনার রোহিত বল

হৃদযন্ত্রজনিত সমস্যা ছিলই রোহিতের। এবার বাড়াবাড়ি হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছে দিল্লির মেদান্তা হাসপাতালে। আপাতত রয়েছেন তিনি ভেন্টিলেটর সাপোর্টে। 

১৩ বছর আগে বড়সড় হার্ট অ্যাটাকে আক্রান্ত হন রোহিত। সেই সময় তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হয়। ৬২ বছর বয়সী রোহিত বলের স্বাস্থ্যজনিত একাধিক সমস্যা রয়েছে, যার মধ্যে অন্যতম কারণ অতিরিক্ত মদ্যপান। একাধিকবার রিহ্যাব ও হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন ও বাড়ি ফিরেছেন। সূত্রের খবর অনুযায়ী, তাঁর পুরনো বন্ধু, অভিনেতা অর্জুন রামপাল তাঁর সঙ্গে গিয়ে হাসপাতালে দেখা করে এসেছেন। 

রোহিত বলের এক ঘনিষ্ঠ বন্ধু সূত্রে খবর, 'গুড্ডা খুব খারাপ অবস্থায় রয়েছে। নভেম্বরে তাঁর মৃতপ্রায় অবস্থা হয়েছিল। তাঁর বন্ধুরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে রোহিতের শরীর থেকে অ্যালকোহল ও ঘুমের ওষুধ ফ্ল্যাশ করে বের করতে হয়েছিল ডাক্তারদের।'

২০১০ সালের ফেব্রুয়ারি মাসে যখন হৃদরোগে আক্রান্ত হন রোহিত বল, তখন এমার্জেন্সি অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হয় তাঁর। ৮ মে, ১৯৬১ সালে শ্রীনগরে জন্মগ্রহণ করেন রোহিত বল। ১৯৮৬ সালে শুরু করেন তাঁর কর্মজীবন। ভাইয়ের সঙ্গে প্রতিষ্ঠা করেন 'অর্কিড ওভারসি প্রাইভেট লিমিটেড' এবং নিজের স্বতন্ত্র কালেকশন লঞ্চ করেন ১৯৯০ সালে। 

আরও পড়ুন: Top Entertainment News Today: বিয়ে সারলেন পরমব্রত চট্টোপাধ্যায়, শীঘ্রই কাজে ফিরছেন অদিতি মুন্সী, বিনোদনের সারাদিন

সেন্ট স্টিফেন্স কলেজের প্রাক্তন ছাত্র, রোহিত বল ফ্যাশন নিয়ে পড়াশোনা করেন দিল্লির 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি'তে। ২০০৬ সালে ইন্ডিয়ান ফ্যাশন অ্যাওয়ার্ডসের 'ডিজাইনার অফ দ্য ইয়ার' তকমা জেতেন রোহিত। ২০০১ সালে কিংফিশার ফ্যাশন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসের 'ডিজাইনার অফ দ্য ইয়ার' তকমাও জেতেন তিনি। ২০১২ সালে তিনি 'ল্যাকমে গ্র্যান্ড ফিনালে ডিজাইনার' খেতাব পান। ২০২০ সালে তাঁকে রজনীগন্ধা পার্লস ইন্ডিয়ান ফ্যাশন অ্যাওয়ার্ডসের জুরিরা 'আইকনিক ফ্যাশন ডিজাইনার অফ দ্য কান্ট্রি' তকমা দেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget