এক্সপ্লোর

Fighter BO Collection: ১৫০ কোটির ক্লাবে ঢুকে পড়বে হৃতিক-দীপিকা জুটির জাদু ! ৫ দিনে কত আয় 'ফাইটার'-এর ?

Fighter Film: ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে হৃতিক-দীপিকার 'ফাইটার'। ৫ দিন পেরিয়ে গেছে। ১২৭ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ইতিমধ্যেই এই ছবি। কবে ১৫০ কোটির ক্লাবে ঢুকবে 'ফাইটার' ?

নয়াদিল্লি: বক্স অফিসে হইহই করে চলছে সিদ্ধার্থ আনন্দের ছবি 'ফাইটার' (Fighter BO Collection)। মুক্তির ৫ দিনের মধ্যেই প্রায় ১২৭ কোটি টাকা আয় করেছে 'ফাইটার'। ২৫ জানুয়ারি ছবি মুক্তি পাওয়ার পরে পঞ্চম দিনে এই ছবি আয় করেছে ৮ কোটি টাকা। ট্রেড অ্যানালিস্টদের মতে, আর কয়েকদিনের মধ্যেই ১৫০ কোটির ক্লাবে ঢুকে পড়বে 'ফাইটার'।

দর্শক এবং সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে এই ছবি (Fighter BO Collection)। রবিবার এই ছবি সারা দেশজুড়ে প্রায় ২৯ কোটি টাকার ব্যবসা করেছিল, কিন্তু সোমবার ছবির ব্যবসা বক্স অফিসে খানিক ঝিমিয়ে পড়ে। সোমবার সারা দেশে ছবিটি মাত্র ৮ কোটি টাকার ব্যবসা করেছে। মুক্তির দিন ধরলে মোট ৫ দিনে হৃতিক-দীপিকার এই ছবি মোট ১২৬.৫০ কোটি টাকা আয় করেছে। ছবির ট্রেলার দেখে যতটা উত্তেজনা ছড়িয়েছিল দর্শকমহলে, ছবি মুক্তির পর ততটা আগ্রহ আর দেখা যাচ্ছে না। ছবিতে হৃতিক দীপিকার রসায়ন নিয়ে চর্চা হলেও মিশ্র প্রতিক্রিয়া এখনও বহাল।

সিদ্ধার্থ আনন্দের 'মারফ্লিক্স এন্টারটেনমেন্ট' ও 'ভায়াকম ১৮ স্টুডিওজ'-এর তৈরি 'ফাইটার' হচ্ছে ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন ফিল্ম। হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন এবং অনিল কপূর এই ছবির অন্যতম তিন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব, লড়াই নিয়ে তৈরি এই ছবির অভিনেতারা মূলত ফাইটার (Fighter BO Collection) পাইলটের চরিত্রে অভিনয় করেছেন। ছবি মুক্তির আগে সেন্সরের কোপে পড়েছিল 'ফাইটার'। সেন্সর বোর্ড এই ছবিতে মোট ৪টি কাটের নির্দেশ দিয়েছেন। ছবিতে 'ধূমপান বিরোধী সতর্কবার্তা' হিন্দিতে উল্লেখ করতে বলা হয়েছিল বলেও খবর সূত্রের। সংলাপের মধ্যে বেশ কিছু 'কুকথা' বাদ পড়েছে। CBFC ছবির নির্মাতাদের কিছু 'যৌন ইঙ্গিতকারী দৃশ্য' সরিয়ে ফেলতে বলেছে বলেও জানা যাচ্ছে। সমস্ত ধরনের কাটছাঁটের পর 'ফাইটার' ছবিটি U/A ছাড়পত্র পেয়েছে। কাটছাঁটের পর ২ ঘণ্টা ৪৬ মিনিট দীর্ঘ এই 'ফাইটার' ছবি মুক্তি পেয়েছে ২৫ জানুয়ারি।

তাতেও সমস্যা মেটেনি। কাঁচি চলার পরেও মেলেনি হল। আরব আমিরশাহী ছাড়া অন্য কোনও আরব উপসাগরীয় অঞ্চলে এই ছবি দেখানো হবে না বলেই জানা গিয়েছে। তবে ভারতেও সমস্ত প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পায়নি 'ফাইটার'। সোমবার আরও কিছু অতিরিক্ত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। ফলে আর কয়েকদিনের মধ্যেই আরও ব্যবসা করতে পারে এই ছবি, এমনই আন্দাজ করছেন ট্রেড অ্যানালিস্টরা।

আরও পড়ুন: Thalapathy Vijay: রাজনীতিতে পা রাখছেন ‘থলপতি’ বিজয়, গোড়াতেই নিজের দলের সভাপতি হলেন, শীঘ্রই ঘোষণা

সেরা শিরোনাম

Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কি হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কি হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে

ভিডিও

Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা
NCPI News : কেন সাংসদ পদ খারিজ নয়? এবার জবাব দিতে NCPI-কে শেষ সময়
Democratic TMC X Handle :
Indranil Khan : বাবুঘাটে গঙ্গার স্রোতে তলিয়ে যাচ্ছিল কুকুর, মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র তৎপরতায় উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget