এক্সপ্লোর

Gangubai Vs Raazi: 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' নাকি 'রাজি', প্রথমদিনের বক্স অফিস কালেকশন কার বেশি?

সকাল হতেই তা টের পাওয়া গেল। প্রথমদিনই এই ছবি ১০.৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলল। এখন তুলনা হচ্ছে আলিয়া ভট্টের ছবি 'রাজি' প্রথমদিন বেশি টাকার ব্যবসা করেছিল নাকি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'।

মুম্বই: বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে পরিচালক সঞ্জয়লীলা বনশালীর ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi)। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট। মুক্তির আগে থেকেই দর্শকের মধ্যে এই ছবিকে কেন্দ্র করে উত্তেজনা টের পাওয়া যাচ্ছিল। মুক্তির পরও সেই উত্তেজনা অব্যাহত রইল। প্রথমদিন সিনেমা হলে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' দেখে এসে বেশ কিছু নেট নাগরিক প্রতিক্রিয়া জানিয়েছিলেন। আলিয়া ভট্টের প্রশংসায় পঞ্চমুখ নেট নাগরিকরা এই ছবির বক্স অফিস কালেকশন যে ব্যাপক হতে চলেছে, তা আন্দাজ করছিলেন। বহু নেট নাগরিক প্রতিক্রিয়ায় জানাচ্ছিলেন যে, 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র রেকর্ড বক্স অফিস কালেকশন হতে চলেছে। সকাল হতেই তা টের পাওয়া গেল। প্রথমদিনই এই ছবি ১০.৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলল। এখন তুলনা হচ্ছে আলিয়া ভট্টের (Alia Bhatt) ছবি 'রাজি' (Raazi) প্রথমদিন বেশি টাকার ব্যবসা করেছিল নাকি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'।

আরও পড়ুন - Bollywood Celebrity Updates: এবার বলিউডে আত্মপ্রকাশ এই স্টার কিডের, সঙ্গে বড় নাম

সম্প্রতি ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি আল্য়া ভট্টের দুটি ছবি 'রাজি' এবং 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র প্রথমদিনের বক্স অফিস কালেকশন প্রকাশ্যে এনেছেন। 'রাজি' ছবিটি কোভিড পূর্ব সময়ে সিনেমা হলে মুক্তি পায়। সে সময় দেশের সমস্ত সিনেমা হলেই ১০০ শতাংশ দর্শকের অনুমতি ছবি। কিন্তু 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' মুক্তি পেয়েছে করোনা পরিস্থিতিতে। যখন দেশের বিভিন্ন প্রান্তের সিনেমা হলে ৫০ শতাংশ দর্শকের অনুমতি রয়েছে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, 'প্রথম দিনেই চমকদার বক্স অফিস কালেকশন 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র। 'রাজি'র থেকে প্রথমদিনে এই ছবি বেশি টাকার ব্যবসা করল। কোভিড পূর্ব সময়ে যখন সমস্ত সিনেমা হলে ১০০ শতাংশ দর্শকের অনুমতি ছিল, তখন এই ছবি প্রথমদিন ব্যবসা করে ৭.৫৩ কোটি টাকার। আর করোনা পরিস্থিতিতে যখন দেশের নানা প্রান্তে ৫০ শতাংশ দর্শকের অনুমতি নিয়ে সিনেমা হল খোলা রয়েছে, তখন 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র প্রথমদিনের ব্যবসা হল ১০.৫০ কোটি টাকার। অসাধারণ পারফরম্যান্স।'<

Gangubai Vs Raazi: 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' নাকি 'রাজি', প্রথমদিনের বক্স অফিস কালেকশন কার বেশি? >

 

প্রসঙ্গত, সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' মুক্তির আগে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয়েছিল। হুসেন জাইদির বই 'মাফিয়া ক্যুইনস অফ মুম্বই'-এর একটি অধ্যায় নিয়ে তৈরি হয়েছে এই ছবি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget