এক্সপ্লোর

'Jawan' New Song: শাহরুখ-নয়নতারার হাত ধরে ফিরল ভালবাসার 'ম্যাজিক', প্রকাশ্যে নতুন গান 'চলেয়া'

'Chaleya' Song Out: তারকা সঙ্গীত পরিচালক অনিরুদ্ধের কম্পোজ করা, 'চলেয়া'য় কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিংহ ও শিল্পা রাও। এই প্রথম শাহরুখ খান ও নয়নতারাকে পর্দায় রোম্যান্স করতে দেখা গেল।

নয়াদিল্লি: শাহরুখ (Shah Rukh Khan) অনুরাগীরা এখন ফুটছে 'জওয়ান' জ্বরে ('Jawan' Fever)। এক মাসও বাকি নেই। ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে শাহরুখ খান, নয়নতারা (Nayanthara) ও বিজয় সেতুপতি (Vijay Sethupathi) অভিনীত 'জওয়ান'। দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলির (Atlee) ছবির 'প্রিভিউ'ই ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। আর আজ প্রকাশ্যে এল ছবির দ্বিতীয় গান। শাহরুখ-নয়নতারাকে রোম্যান্স করতে দেখা গেল নতুন গান 'চলেয়া'য় (Chaleya)। 

মুক্তি পেল নতুন গান 'চলেয়া'

তিনি 'কিং অফ রোম্যান্স'। তিনি বলিউডের 'বাদশাহ'। তিনি শাহরুখ খান। প্রকাশ্যে এল তাঁর আগামী ছবি 'জওয়ান'-এর নতুন গান। গানে তাঁকে দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারার সঙ্গে রোম্যান্স করতে দেখা গেল। দুই মুখ্য চরিত্রের প্রেম দেওয়া-নেওয়ার কথাই ফুটে উঠেছে এই গানে। 

তারকা সঙ্গীত পরিচালক অনিরুদ্ধের কম্পোজ করা, 'চলেয়া'য় কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিংহ ও শিল্পা রাও। এর আগেও একাধিক রোম্যান্টিক, মন ভোলানো রোম্যান্টিক গানে অরিজিতের কণ্ঠে ঠোঁট মিলিয়েছেন শাহরুখ, সেই স্মৃতিও ফিরতে পারে এই গানের হাত ধরে। এই গান 'কিং অফ রোম্যান্স'-এর কামব্যাক হিসেবে দেখছেন নির্মাতারা।

এই প্রথমবার একসঙ্গে কাজ করছেন শাহরুখ  ও নয়নতারা। তাঁদের জুটি পর্দায় সতেজতা নিয়ে এসেছে বলা যেতে পারে, তারই ঝলক মিলল গানে। ফারহা খানের কোরিওগ্রাফিতে কুমারের লিরিক্স আরও বেশি প্রাণ পেয়েছে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

এদিন গান পোস্ট করে কিং খান লেখেন, 'ইশক হো বেহিসাব সা, বেপরওয়া, বেহদ সা! কুছ অ্যায়সা হ্যায় জওয়ান পেয়ার!' হিন্দির সঙ্গে তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পেয়েছে 'আয়োড্ডা' ও 'চলোনা' নামে। শাহরুখ খান, নয়নতারা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মলহোত্র। ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এই ছবি প্যান ইন্ডিয়া মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর। 

আরও পড়ুন: 'Bagha Jatin': স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ভূমিকায় দেব, প্রকাশ্যে 'বাঘা যতীন' প্রি-টিজার

২৫ জানুয়ারি মুক্তি পায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান'। বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে এই ছবি, একের পর এক রেকর্ড ভাঙে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত এই স্পাই থ্রিলার ঘরানার ছবি। তারপর এই বছরের সেপ্টেম্বরে কিং খানের পরের ছবি 'জওয়ান' মুক্তির অপেক্ষায়। ছবি মুক্তির পর তা কেমন প্রতিক্রিয়া পায় সেটাই দেখার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget