এক্সপ্লোর

Johny Bonny: এক ফ্রেমে পুলিশ আর দাবাড়ুর গল্প, মুক্তি পেল 'জনি বনি'-র পোস্টার

Johny Bonny web series: টলিউডে নতুন জুটির খবর আগেই জানিয়েছিল এবিপি লাইভ। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে নতুন ওয়েব সিরিজ 'জনি ও বনি'-র প্রথম লুক।

কলকাতা: রঙহীন পোস্টারে আঁকা এক রহস্য গল্প আর দাবার প্যাঁচে প্যাঁচে তা যেন আরও জটিল, দুর্ভেদ্য। মুক্তি পেল নতুন ওয়েব সিরিজ 'জনি বনি'-র অফিশিয়াল পোস্টার। 

টলিউডে নতুন জুটির খবর আগেই জানিয়েছিল এবিপি লাইভ। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে নতুন ওয়েব সিরিজ 'জনি ও বনি'-র প্রথম লুক। এই সিরিজে দেখা যাবে স্বস্তিকা দত্ত ও দেবাশীষ মণ্ডলকে। ক্লিক'(Klikk) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় 'জনি বনি' (Johny Bonny)। প্রকাশ্যে এসেছে সিরিজের প্রথম লুক পোস্টার। অভিজিৎ চৌধুরী (Abhijit Chowdhury) পরিচালিত এই সিরিজের প্রযোজনায় রয়েছে মিলকি ওয়ে ফিল্মস' (Milky Way Films)।


Johny Bonny: এক ফ্রেমে পুলিশ আর দাবাড়ুর গল্প, মুক্তি পেল 'জনি বনি'-র পোস্টার

গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন, তরুণ পুলিশ অফিসার জনার্দন দাস ওরফে জনি চায় বড় কোনও কেসের তদন্তের দায়িত্ব পেতে। তবে বড় কেস তো দূর, জনির পোস্টিং হয় স্থানীয় রাজনীতিক প্রমোদ সেনের বাড়ির নিরাপত্তার তদারকির দায়িত্বে। প্রমোদ সেনের স্ত্রী সুরমা, জনিকে বাড়ির ছেলের মতো ভালবাসেন বলে দাবি করেন। প্রমোদের আপত্তি থাকা সত্ত্বেও, বাড়ির বাজার করা থেকে পোষ্য কুকুরের দেখাশোনা, সবরকমের গৃহস্থলীর কাজ করাই জনির প্রধান দায়িত্ব হয়ে দাঁড়ায়। বার বার চেষ্টা করা সত্ত্বেও জনি কিছুতেই থানা থেকে ডিউটি বদল করতে পারে না। এমনকী জনিকে নিজের স্ত্রী আঁখির কাছেও ডিউটি নিয়ে মিথ্যা গল্প বলতে হয়, কারণ আর যাই ঘটে যাক না কেন জনি কিছুতেই আঁখির চোখে ছোটো হতে চায় না।

এর মধ্যে আঁখির দিদির ছেলে, তেরো বছরের বনি, দুর্গাপুরে ওর বাড়ি থেকে পালিয়ে, জনার্দনদের বাড়িতে এসে হাজির হয়। কলকাতায় সে একটা দাবার টুর্নামেন্ট খেলতে চায়। জনি এবং বনির মধ্যে সম্পর্কটা একটু গোলমেলে, অনেকটা টম অ্যান্ড জেরির মতো। জনি চায় বনি বড়দের শাসন মেনে কাজ করুক। কিন্তু বনি কিছুতেই বিশ্বাস করে না ছোটরা বড়দের থেকে কম বোঝে। জনি আঁখিকে ডিউটি নিয়ে যাইই গল্প দিতে যায়, বনি সেগুলো আষাঢ়ে গল্প বলে ঘোষণা করে।

আরও পড়ুন: Cruise Drugs Case: স্বস্তিতে আরিয়ান, শাহরুখ পুত্রের পাসপোর্ট ফিরে পাওয়ার আবেদন মঞ্জুর করল আদালত

এরপর জনির ভাগ্যচক্রে হঠাৎ পরিবর্তন আসে যখন তিনজন দুষ্কৃতী প্রমোদ সেনের বাড়িতে অকস্মাৎ হামলা করে। জনি অসীম সাহসিকতার পরিচয় দিয়ে নিজে গুলি খেয়ে প্রমোদ সেনদের বাঁচিয়ে দেয়। কিন্তু ঘটনার পর থেকে প্রমোদ সেনের মেয়ে রিমিরও খোঁজ পাওয়া যায় না। জনি সেই কেসের তদন্তের দায়িত্ব পায়। জনি তদন্ত করতে শুরু করে ক্রমশ বুঝতে পারে অত্যন্ত ক্ষমতাশালী কিছু মানুষ গোটা ঘটনাটার সঙ্গে জড়িয়ে এবং লোকাল থানা আসলে চায় না কেসটার সমাধান হোক। একইসঙ্গে বনির দাবা টুর্নামেন্ট শুরু হয়।

জনি কি পারবে তার কেরিয়ারের প্রথম কেস সমাধান করতে? বনি কি পারবে দাবা টুর্নামেন্টে জিতে নিজেকে প্রমাণ করতে? নাকি দুজনকে লক্ষ্য পূরণ করতে একে অন্যের সাহায্য নিতে হবে। পরতে পরতে রহস্য, দাবার চাল, অলীক স্বপ্ন ছুঁতে চাওয়া এক পুলিশ অফিসার এবং এক কিশোরের আখ্যান নিয়েই গল্প 'জনি বনি'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের
Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget