এক্সপ্লোর

KBC 13: কেন জ্যাভলিন থ্রোয়িং বেছে নিলেন নীরজ চোপড়া? 'কৌন বনেগা ক্রোড়পতি ১৩'-এর মঞ্চে জানালেন সেই গল্প

KBC 13: '১৩-১৪ বছর বয়সে আমার ওজন অনেকটা বেশি ছিল। আমার কাকা জোর করেছিলেন যাতে আমি স্পোর্টসে নজর দিই। যখন তিনি আমাকে স্টেডিয়ামে পাঠান, আমি তখনও নিশ্চিত ছিলাম না যে আমি স্পোর্টসেই নাম লেখাবো কি না।'

মুম্বই: 'কৌন বনেগা ক্রোড়পতি ১৩'-এর হটসিটে এই শুক্রবার বসতে চলেছেন অলিম্পিক্সে সোনার পদকজয়ী নীরজ চোপড়া। 'শানদার শুক্রবার'-এর বিশেষ এপিসোডে যে তিনি আসবেন সেই খবর আগেই ঘোষিত হয়েছিল। কেন তিনি জ্যাভলিন থ্রোয়িং, এই খেলাটিকেই বেছে নিলেন, সেই কথাও জানাবেন বিগ বি-কে। প্রকাশিত হয়েছে তেমনই একটি ভিডিও ফুটেজ, যেখানে তাঁকে অমিতাভ বচ্চন প্রশ্ন করছেন যে কেন 'জ্যাভলিন থ্রোয়িং' বেছে নিলেন তিনি?

প্রশ্ন শুনে নীরজের উত্তর, 'সত্যি বলতে ১৩-১৪ বছর বয়সে আমার ওজন অনেকটা বেশি ছিল। আমার কাকা জোর করেছিলেন যাতে আমি স্পোর্টসে নজর দিই। তিনি আমাকে খেলাধূলা আর পড়াশোনার মধ্যে একটা বেছেও নিতে বলেন, এবং তিনি গর্ববোধ করবেন ভেবে আমি বলি যে পড়াশোনাই আমার চয়েস।'

'এই কথা শুনে কাকা বলেন যে উনি জানেন আমি কত পড়াশোনা করি এবং আমাকে খেলাধূলাতেই মন দিতে বলেন। যখন তিনি আমাকে স্টেডিয়ামে পাঠান, আমি তখনও নিশ্চিত ছিলাম না যে আমি স্পোর্টসেই নাম লেখাবো কি না।'

'আমি সেখানে আসলে গিয়েছিলাম ওজন কমাতে। আমাদের গ্রাম থেকে স্টেডিয়ামের দূরত্ব ছিল ১৫-১৬ কিমি আর আমি বাসে যাতায়াত করতাম। স্টেডিয়ামের মোটামুটি ২ কিমি আগে বাস নামিয়ে দিত আর বাকি রাস্তাটা হেঁটে যেতে হত। এক-দু মাস পর আমার শরীরে ফিটনেস ফিরতে থাকে।'

'স্টেডিয়ামে অনেক রকমের খেলা ছিল কিন্তু আমি আমার সিনিয়রদের দেখতাম জ্যাভলিন থ্রো করতে এবং ওগুলো অতদূরে গিয়ে মাটিতে আটকে যাচ্ছে সেটা দেখতে খুব ভাল লাগত, আর তখন আমার মনে হয় যে আমিও এটাই করতে চাই। আমি চেষ্টা করতে থাকি আব বেশ মজাও পেতাম,' এক নাগাড়ে এই সমস্ত গল্প বলতে থাকেন নীরজ চোপড়া, যিনি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স র‍্যাঙ্কিং ২০২১-এ দ্বিতীয় স্থানাধিকারী। 

নীরজ বলতে থাকেন, 'আমার সিনিয়র জয়, ওর মনে হয়েছিল যে আমার ছোড়াটা ভাল এবং ওই আমাকে ওর দলে যোগ দিতে বলে। এবং এরপর আমি জানি না ঠিক কী হল বা এই খেলাটায় কী এমন ভাল লাগল, তবে আমার মনে হয়েছিল যে এই খেলাটাই আমি খেলতে চাই।'

'খেলা শুরুর সময় কখনও ভাবিনি যে আমি অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করব। আমি শুধু আমার সমস্ত শক্তি এবং কঠোর পরিশ্রম দিয়েছি এবং আমি ভাগ্যবান যে আমি আমার পরিবার এবং সিনিয়রদের কাছ থেকে সমর্থন পেয়েছি, সঠিক পথে চলার নির্দেশ পেয়েছি এবং আজ আমি আমার দেশের জন্য সোনা জিতেছি।'

তিনি ছাড়াও শুক্রবার, ১৭ সেপ্টেম্বরের এই এপিসোডে থাকবেন দীর্ঘদিন বাদে টোকিও অলিম্পিক্স থেকে পুরুষদের হকিতে ব্রোঞ্জ পদক পাওয়া হকি দলের সদস্য পিআর শ্রীজেশ।

আরও পড়ুন: Amitabh in KBC 13: 'কৌন বনেগা ক্রোড়পতি ১৩'-এর মঞ্চে 'ডেলিভারি বয়' বিগ বি, খাবার পৌঁছে দিলেন প্রতিযোগীকে

আরও পড়ুন: Sania Mirza: 'তুম তো ঠহর পরদেশী'-র সুরে নাচ সানিয়া মির্জার, ভিডিও ভাইরাল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget