এক্সপ্লোর

Sajbadal: আসছে খরাজ মুখোপাধ্য়ায়ের নতুন ছবি 'সাজবদল', শীঘ্রই শুরু হচ্ছে শ্য়ুটিং

Sajbadal: আসছে সমীর দাস বৈরাগ্যর নতুন ছবি 'সাজবদল'।

কলকাতা: খুব শীঘ্রই শুরু হতে চলেছে সমীর দাস বৈরাগ্যর নতুন ছবি 'সাজবদল'-এর শ্য়ুটিং। এই ছবিতে কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আগমনী প্রামাণিক, খরাজ মুখোপাধ্য়ায়, অমৃতেন্দু কর, দেবশিস গঙ্গোপাধ্য়ায়, সৌমেন জানা, শুভব্রত বন্দ্য়োপাধ্য়ায়, রোহান গামা মীর, মীনাশ্রী সরকারকে। ছবির গল্প লিখেছেন সমীর দাস বৈরাগ্য। ছবির চিত্র পরিচালক রফিকুল ইসলাম।

এই ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অভিজিৎ রায়। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন সন্দীপ চৌধুরী ও গান লিখেছেন পরম ভট্টাচার্য। এই ছবিতে গান গেয়েছেন সুরজিৎ চট্টোপাধ্য়ায়, সোহেলী চক্রবর্তী ও রানা প্রামাণিক।

ফিরছে অমিতাভ বচ্চনের জনপ্রিয় শো 'কৌন বনেগা ক্রোড়পতি'

এই ছবির গল্পে উঠে আসতে চলেছে গ্রামের সামাজিক এক পরিস্থিতি কথা। আর এই ছবিতে বেশ অন্য়রকম ভাবে দেখা মিলবে অভিনেতা খরাজ মুখোপাধ্য়ায়ের।

প্রসঙ্গত কিছুসময় আগে নিজের জীবনের কঠিন সময়ের কথা প্রকাশ্য়ে এনেছিলেন খরাজ মুখোপাধ্য়ায়। তিনি জানিয়েছিলেন, তাঁর বাবা বেশ কড়া স্বভাবের, পড়াশোনার ওপর জোর দিতেন। কিন্তু মা চাইতেন ছেলে পড়াশোনার বাইরে পরিচিত হোক সংস্কতির সঙ্গেও। তাই গানের স্কুলে ভর্তি করিয়েছিলেন ছেলেকে। কিন্তু ছেলেকে গান শেখানোর সেই ইচ্ছা পূরণ হয়নি। পরিবারের চাপে বন্ধ হয়ে যায় গানের ক্লাসে যাওয়া। তাঁর সাফল্য দেখে যেতে পারেননি মা। সেই আফশোস এখনও রয়েছে ছেলে খরাজ মুখোপাধ্যায়ের (Kharaj Mukherjee)। 

খরাজ আরও বলছিলেন, 'মায়ের চেয়ে বড় শিক্ষক আর কেউ হয় না। মা শাসন করতেন ঠিকই কিন্তু ভীষণ শান্ত আর মিষ্টি স্বভাবের মানুষ। কখনও কাউকে মায়ের নামে খারাপ কথা বলতে শুনিনি। মা ভীষণ শিল্পীমনস্ক মানুষ। আমার জীবনের সাফল্যটা উনি দেখে যেতে পারলেন না। এখন যদি মা বেঁচে থাকতেন, আমি ওনার পা মাটিতে পড়তে দিতাম না। বাবা পড়াশোনা নিয়ে খুব কড়া ছিলেন। মা চেয়েছিলেন আমরা গান শিখি। সেটা সম্ভব হয়নি, কিন্তু মা আমাদের তিন ভাইয়ের মধ্যে সংস্কৃতির সেই বীজটা বপন করে দিয়ে গেলেন।'

মাকে অল্পবয়সেই হারান খরাজ।  নিজের জীবনের স্ত্রী'র বলতে গিয়ে অভিনেতা বলেছিলেন, 'মায়ের পর আমার জীবনের কমরেড, আমার সঙ্গী হলেন আমার স্ত্রী। তিনি কখনও আমার মা, কখনও বোন, কখনও বন্ধু আবার কখনও প্রেমিকা। আমি বিশ্বাস করি, প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন করে সফল নারী থাকেন। আমার ক্ষেত্রে সেটি আমার স্ত্রী। এখনও পর্যন্ত আমি যা রোজগার করি, সব টাকাই আমি নিয়ে এসে আমার স্ত্রীর হাতে তুলে দিই। ও সমস্ত গুছিয়ে রাখে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget