এক্সপ্লোর

Bollywood Celebrities Update: দুই বোনের বেবো-লোলো নামের মানে কী? জানালেন করিনা

সকলেই জানেন, করিনা কপূর খানের (Kareena Kapoor Khan) ডাকনাম বেবো আর করিশ্মা কপূরের (Karishma Kapoor) ডাকনাম লোলো। এই দুই মজাদার ডাকনাম সম্পর্কে সাক্ষাৎকারে রহস্য ফাঁস করেন 'হিরোইন' অভিনেত্রী।

মুম্বই: কপূর পরিবারের দুই কন্যা করিনা কপূর খান (Kareena Kapoor Khan) ও করিশ্মা কপূর (Karishma Kapoor) বলিউডে নিজেদের জায়গা তৈরি করে নিয়েছেন বহু বছর আগে। করিনা কপূর খানকে বলিউড ছবিতে নিয়মিত দেখা গেলেও করিশ্মা কপূরকে এখন আর বিশেষ দেখা যায় না। কিন্তু দুই বোনই সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন। কখনও একসঙ্গে কখনও নিজের নিজের ব্যক্তিগত জীবনের ছবি ভিডিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন। দুই বোনের ডাকনামও বেশ মজাদার। বেবো (Bebo) আর লোলো (Lolo)। কিন্তু এই নামের মানে কী? এক সাক্ষাৎকারে তা জানালেন করিনা কপূর খান।

সকলেই জানেন, করিনা কপূর খানের ডাকনাম বেবো আর করিশ্মা কপূরের ডাকনাম লোলো। এই দুই মজাদার ডাকনাম সম্পর্কে সাক্ষাৎকারে রহস্য ফাঁস করেন 'হিরোইন' অভিনেত্রী। জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনীশ মলহোত্রর সঙ্গে চ্যাট শোয়ে কথা বলাকালীন করিনা কপূর জানান, তিনিই ছোটবেলায় তাঁদের বাবা-মাকে জানান, তাঁদের দুই বোনকে মজাদার কোনও ডাকনাম দিতে। তারপরই তাঁদের ডাকনাম রাখা হয় বেবো আর লোলো। করিশ্মা কপূরের ডাকনাম লোলো কথার অর্থ সিন্ধিতে লোলি। লোলি আসলে এক ধরনের সিন্ধি মিষ্টির নাম। সেখান থেকেই তাঁর নাম রাখা হয় লোলো। আর দিদির লোলো নামের মতো করেই তাঁর নাম রাখা হয় বেবো। এই নামের সঠিক কোনও মানে নেই বলেও জানান করিনা কপূর খান।

আরও পড়ুন - Fukrey 3: শ্যুটিং শুরু 'ফুকরে থ্রি'র, দেখা যাবে না এই অভিনেতাকে

প্রসঙ্গত, গতকালই বলিউড অভিনেত্রী কাজলের সঙ্গে মুম্বইয়ের মেহবুবা স্টুডিওর বাইরে হঠাৎ দেখা হয়ে যায় করিনা কপূর খানের। দুই অভিনেত্রীর সম্পর্ক নিয়ে বাইরে যা কিছু রটে গেলও, তাঁদের মধ্যে যে কোনও তিক্ততা নেই, তা বোঝা যায় ভিডিও দেখে। দুই অভিনেত্রী রাস্তায় দাঁড়িয়েই একে অপরের সঙ্গে গল্পে মশগুল হয়ে যান। একে অপরের জীবনের খোঁজ নেন। সেখানেই করিনা কপূর খান জানান যে, করোনা আক্রান্ত হয়েছেন করিশ্মা। আর যাওয়ার সময় একে অপরকে জড়িয়েও ধরেন। 

করিনা কপূর খানকে খুব শীঘ্রই দেখা যাবে আমির খানের বিপরীতে 'লাল সিং চাড্ডা' ছবিতে। আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে এই ছবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget