এক্সপ্লোর

Kolkatar Harry: হ্যারি পটারের মত ম্যাজিক দেখাবেন সোহম! সঙ্গী প্রিয়ঙ্কা, মুক্তি পেল নতুন পোস্টার

একঝাঁক কচিকাঁচার মধ্যে দাঁড়িয়ে সোহম চক্রবর্তী আর প্রিয়ঙ্কা সরকার। অভিনেতার পরণে কালো কোট প্যান্ট, হাতে ম্যাজিক টুপি আর ম্যাজিক স্টিক। পাশে লাল পোশাকে হাসমুখে দাঁড়িয়ে প্রিয়ঙ্কা।

কলকাতা: একঝাঁক কচিকাঁচার মধ্যে দাঁড়িয়ে সোহম চক্রবর্তী (Soham Chakraborty) আর প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। অভিনেতার পরণে কালো কোট প্যান্ট, হাতে ম্যাজিক টুপি আর ম্যাজিক স্টিক। পাশে লাল পোশাকে হাসমুখে দাঁড়িয়ে প্রিয়ঙ্কা। অভিনেতার জন্মদিনে মুক্তি পেল নতুন ছবি 'কলকাতার হ্যারি' (Kolkatar Harry)-র নতুন পোস্টার। 

অভিনয়ের সঙ্গে সঙ্গে এই ছবিতে প্রযোজনাও করছেন সোহম। তাঁর প্রযোজনার প্রথম ছবি এটি। ছবিটির পরিচালনায় রয়েছেন রাজদীপ ঘোষ। শিশু শিল্পী হিসাবে টলিগঞ্জে সফর শুরু করেছিলেন সোহম।মাস্টার বিট্টুর হিসাবে পরিচিতি পেয়েছিলেন, এখন টলিউডের প্রতিষ্ঠিত নায়ক তিনি। সোহম-প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ছোট ঐশিকা গুহঠাকুরকে। ছবিতে অন্যান্য চরিত্রে অরিন্দম গুহ, লাবনী সরকারের প্রমুখ পরিচিত মুখ অভিনেতা-অভিনেত্রীর দেখা মিলবে।

গল্পটা একজন কার পুল ড্রাইভারকে নিয়ে। প্রাইমারি স্কুলে কাজ করে সে। এই চরিত্রেই অভিনয় করছেন সোহম। পর্দায় তাঁর নাম হরিনাথ পত্র। হরিনাথ হ্যারি পটার সিরিজের অনুরাগী। দারুণ গল্প বলতে পারে সে। কলকাতার রাস্তায় ম্যাজিক দেখাতে ভালোবাসে সে। গল্পে রয়েছে আরও এক চরিত্র, নাম তিতলি। ১০ বছরের এই একরত্তিকে নিয়ে সারাদিন চিন্তায় থাকে তার মা। আর আছে তাঁর ১৪ বছরের বড় দিদি মোহর। শিক্ষকতা করে সে। এই তিন চরিত্রের গল্প, বন্ধুত্ব আর ওঠাপড়া নিয়েই আবর্তিত হবে 'কলকাতার হ্যারি'-র  গল্প। ২০২২ সালে মুক্তি পাবে এই ছবি।

আরও পড়ুন:কেমন হল অজয় দেবগনের 'রুদ্র: দ্য এজ অফ ডার্কনেস'? কী প্রতিক্রিয়া নেট দুনিয়ার?

একসময় তিনি বলেছিলেন, রাজনীতি করলেও অভিনয় তিনি ছাড়তে পারবেন না কোনোদিন। কথা রেখেছেন অভিনেতা। একদিকে বিধায়কের দায়িত্ব, অন্যদিকে একের পর এক শ্যুটিং, সব দক্ষভাবে সামলাচ্ছেন তিনি। সদ্য নুসরত জাহানের (Nusrat Jahan) সঙ্গে জুটি বেঁধে 'জয় কালী কলকাত্তেওয়ালি' (Joy Kali Kalkattewali) ছবির শ্যুটিং শেষ করেছেন তিনি। আর তারপরই শেষ করেছেন 'পাকা দেখা' (Paka Dakha) ছবিটি। শুধু অভিনয় নয়, প্রেমেন্দু বিকাশ চাকি (Premendu Bikash Chaki) পরিচালিত এই ছবির প্রযোজকের দায়িত্বও পালন করছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। মুক্তির অপেক্ষায় এই দুই ছবিই। 

স্ত্রী-পুত্র নিয়ে ঘোরতর সংসারী রুপোলি পর্দার এই নায়ক। এবিপি লাইভের সঙ্গে একবার নিজের প্রেমের গল্প ভাগ করে নিয়েছিলেন অভিনেতা। বলেছিলেন,  'আমার কাছে প্রেম বলতে বোঝাপড়া, দুজনের দুজনের প্রতি সম্মান। তবে হ্যাঁ, নিজের একটা ব্যক্তিগত জায়গাও থাকবে।' ছোটবেলার প্রেমের কোনও স্মৃতি মনে পড়ে? সোহম বললেন, 'ছোটবেলায় তেমন করে কাউকে ভালো লাগেনি। তারপর যাকে ভালো লাগল, তারসঙ্গেই প্রেম.. বিয়ে। যখন তনয়াকে প্রেম প্রস্তাব দিয়েছিলাম, ও তখন অনেকটা ছোট। দেখা করার আগে, ওর কথা শুনেই আমি প্রেমে পড়েছিলাম। যেদিন দেখা হল সেদিনই প্রপোজ করলাম। ও বলেছিল সামনে মাধ্যমিক। বলেছিলাম, পরীক্ষা দিয়ে দাও, তারপর উত্তরটা যেন হ্যাঁ হয়। সেটা হ্যাঁ হয়েছিল.. ব্যাস। এখন পুরনো কথা মনে পড়লে ভালো লাগে।'

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget