এক্সপ্লোর

Kothanrito New Song: দুটো মানুষের হাসি-কান্নার কথা বলে 'কিছু কথা বাকি', প্রকাশ্যে 'কথামৃত'র নতুন গান

Kichu Kotha Baki: সম্প্রতি নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় ও অপরাজিতা আঢ্য অভিনীত 'কথামৃত' ছবির নতুন গান 'কিছু কথা বাকি'।

কলকাতা: আগামী ১৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বাংলা ছবি 'কথামৃত' (Kothamrito)। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) এবং কৌশিক গঙ্গোপাধ্যায়কে (Koushik Ganguly)। এক অসম্পূর্ণ দাম্পত্যের সম্পূর্ণ গল্প বলবে "কথামৃত"। ইতিমধ্যেই ছবির অফিশিয়াল ট্রেলার মুক্তি পেয়েছে নেট দুনিয়ায়। একজন নির্বাক মানুষের চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে। যিনি একটা ছোট্টো লাল ডায়রিতে লিখে রাখেন নিজের মনের সমস্ত কথাগুলো। সেই ডায়রির নামই "কথামৃত" রেখেছেন অপরাজিতা। ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের স্ত্রীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। সম্প্রতি নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে ছবির নতুন গান 'কিছু কথা বাকি'।

নেট দুনিয়ায় মুক্তি পেল 'কথামৃত'র নতুন গান 'কিছু কথা বাকি'-

সম্প্রতি নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় ও অপরাজিতা আঢ্য অভিনীত 'কথামৃত' ছবির নতুন গান 'কিছু কথা বাকি'। দুটো মানুষ অনেকদিন পাশাপাশি থাকলে একটা সম্পর্ক সংসারে পরিণত হয়। আর এই পাশাপাশি কান্না-হাসির কথাই বলে এই গান। তমোঘ্ন চট্টোপাধ্যায়ের কথা এবং রনজয় ভট্টাচার্যের সুর এবং কণ্ঠে শোনা যাচ্ছে এই গান। নেট দুনিয়ায় মুক্তি পেতেই দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে এই গান। দুই তারকার পর্দার রসায়নও নজরকাড়া।

আরও পড়ুন - Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, একনজরে আজকের সেরা বিনোদনের খবরগুলি

গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন, নিজেদের পাড়ার আদর্শ স্বামী - স্ত্রী সনাতন (কৌশিক গঙ্গোপাধ্যায়) ও সুলেখা (অপরাজিতা আঢ্য)। ছেলে ঋককে নিয়ে তাঁদের সুখের সংসার। তাঁদের এই ভালোবাসায় ভরা পরিবারকে পছন্দ করে এলাকার সমস্ত মানুষ। সনাতন কথা বলতে পারেন না। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁর পরিচিত ব্যক্তিরা তাঁর মনের ভাব বুঝতে পারেন। তবে, মনের কথা বলার জন্য তিনি একটি পকেট ডায়রি সবসময় সঙ্গে রাখেন। সেই ডায়রিটির নামই 'কথামৃত' দিয়েছেন। ছবিতে আরো দুটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিশ্বনাথ বসু ও অদিতি চট্টোপাধ্যায়। ছবির পরিচালক জিত চক্রবর্তী বলেন, "এটি কৌশিক গঙ্গোপাধ্যায় ও অপরাজিতা আঢ্যর এক অনন্য জীবনের গল্প। মানুষের জীবনে কথা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে এই ছবি। প্রতিটি সম্পর্কের বুননে কথার গুরুত্ব এই "কথামৃত"। ছবিটি মুক্তি পাবে "জালান প্রোডাকশন" এর ব্যানারে প্রযোজক প্রীতম জালান এর প্রযোজনাতে।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget