এক্সপ্লোর

Kuler Achar: 'কুলের আচার' নিয়ে আসছেন বিক্রম-মধুমিতা, আপনি তৈরি তো?

'চিনি' এবং 'ট্যাংরা ব্লুজ' ছবির সাফল্যের পর এবার 'কুলের আচার'-এ দেখা যাবে মধুমিতা সরকারকে। এই ছবিতে অভিনেত্রীকে দেখা যাবে এমন এক চরিত্রে, যে কিনা বিয়ের পর নিজের পদবি বদলাতে চায় না।

কলকাতা: বড়দিনের (Christmas Day 2021) প্রাক্কালে খুশির খবর। 'কুলের আচার' নিয়ে আসছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) ও মধুমিতা সরকার (Madhumita Sarcar)। আপনারা তৈরি তো? কি বুঝলেন না? তাহলে খোলসা করে বলা যাক। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ঘোষণা করল তাদের নতুন ছবি 'কুলের আচার'-এর। ছবিতে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন বিক্রম ও মধুমিতা। 

'চিনি' এবং 'ট্যাংরা ব্লুজ' ছবির সাফল্যের পর এবার 'কুলের আচার'-এ দেখা যাবে মধুমিতা সরকারকে। এই ছবিতে অভিনেত্রীকে দেখা যাবে এমন এক চরিত্রে, যে কিনা বিয়ের পর নিজের পদবি বদলাতে চায় না। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ইতিমধ্যেই ছোটপর্দা ও বড়পর্দায় অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছেন, তিনি থাকছেন মধুমিতা সরকারের বিপরীতে, তাঁর স্বামীর চরিত্রে।

পারিবারিক টক, ঝাল, মিষ্টি স্বাদের ছবি 'কুলের আচার' পরিচালনা করছেন পরিচালক সুদীপ দাস। ছবিটি তাঁরই লেখা। এই প্রথমবার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে জুটি বেঁধেছেন সুদীপ দাস। এই ছবি দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর ফের বড় পর্দায় দেখা যাবে ইন্দ্রানী হালদারকে।

আরও পড়ুন - Top Enertainment News Today: টলিউড থেকে বলিউড, এক ঝলকে আজকের সেরা বিনোদনের খবর

বাংলা ছবির জগতে জুটি কম তৈরি হয়নি। একঘেয়ে জুটির ভিড়ে এবার নতুন জুটিকে পেতে চলেছেন বাংলা ছবির দর্শকরা। ছোট পর্দা ও বড় পর্দার মাধ্যমে ইতিমধ্যেই দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন মধুমিতা সরকার। এবার তিনি জুটি বাঁধতে চলেছেন বিক্রম সরকারের বিপরীতে। এদিন দুই তারকাই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবির পোস্টার শেয়ার করেছেন। যাতে লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। তবে নজর কেড়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুই তারকার ছবির পোস্টার শেয়ার করার পদ্ধতি। 'কুলের আচার' কতটা টক, কতটা মিষ্টি, কতটা ঝাল লাগল দর্শকদের, তা তো সময়ই বলবে।

আরও পড়ুন - Mohammed Rafi birthday: কোন বাঙালি সুরকারের সুরে বিনা পারিশ্রমিকে গান গেয়েছিলেন মহম্মদ রফি?

সেরা শিরোনাম

Tollywood News: অতিরিক্ত ভাড়া চাওয়া, চালকের রুক্ষ ব্যবহার, প্রতিবাদ করায় টলি-অভিনেত্রীকে রাস্তায় ধাক্কা দিয়ে পালাল অ্যাপ ক্যাব
অতিরিক্ত ভাড়া চাওয়া, চালকের রুক্ষ ব্যবহার, প্রতিবাদ করায় টলি-অভিনেত্রীকে রাস্তায় ধাক্কা দিয়ে পালাল অ্যাপ ক্যাব
Prosenjit on Nana Patekar: 'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
Mithun on Nana Patekar: 'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget