এক্সপ্লোর

দু' দিনেই প্রায় ৩ মিলিয়ন ভিউ, 'মানিকে মাগে হিথে'র পর ইওহানির প্রথম বলিউড গান শুনেছেন?

ভারত সফরে এসে বলিউড ডেবিউ করেই ফেললেন ইওহানি। আর মাত্র দুদিনেই তাঁর গাওয়া প্রথম বলিউড গান লক্ষ লক্ষ দর্শক দেখে ফেললেন।

মুম্বই : একটা গানেই তোলপাড় আসমুদ্র হিমাচল। অসংখ্য নেট নাগরিক থেকে বলিউডের এমন একজন তারকাও বাকি নেই যিনি 'মানিকে মাগে হিথে' (Manike Mage Hithe) গানে ঠোঁট মেলাননি। শুধু তাই নয়। অন্যান্য গায়করাও তাঁদের নিজেদের নিজেদের মতো করে গানটিকে গেয়েছেন। বিভিন্ন ভাষায় ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে 'মানিকে মাগে হিথে'। আর এই ভাইরাল হওয়া গান গেলেই ভাইরাল সিংহলী গায়িকা ইওহানি ডিসিলভা। তিনি আগেই বলেছিলেন যে, শ্রীলঙ্কার সুন্দরী অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের মতো তিনিও বলিউডে কেরিয়ার তৈরি করতে চান। বলিউডের নামীদামী সঙ্গীত পরিচালক এবং গায়কদের সঙ্গে কাজ করতে চান। যেমন বলা তেমন কাজ। ভারত সফরে এসে বলিউড ডেবিউ করেই ফেললেন ইওহানি। আর মাত্র দুদিনেই তাঁর গাওয়া প্রথম বলিউড গান লক্ষ লক্ষ দর্শক দেখে ফেললেন।

আরও পড়ুন - Sanak Movie Release Date: কবে মুক্তি পাবে রুক্মিনী মৈত্র-র প্রথম বলিউড ছবি 'সনক'?

খুব শীঘ্রই আসতে চলেছে নতুন বলিউড ছবি 'সিদ্দত'। ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন সানি কৌশল এবং রাধিকা মদন। এই ছবিরই নারী কন্ঠে টাইটেল ট্র্যাক গেয়ে ফের মাতিয়ে দিলেন 'মানিকে মাগে হিথে' খ্যাত ইওহানি ডিসিলভা। নিজের ইউটিউব চ্যানেলে গানটি পোস্ট করেন ইওহানি। আর তারপর মাত্র দু দিনেই প্রায় ৩ মিলিয়ন ভিউ ছুঁয়ে ফেলল গানটি। 

আরও পড়ুন - Manike Mage Hithe: গান ভাইরাল, কিন্তু 'মানিকে মাগে হিথে' কথার মানে কী?

প্রসঙ্গত, এই মুহূর্তে ভারত সফরে এসেছেন 'মানিকে মাগে হিথে' খ্যাত গায়িকা ইওহানি। আজ এবং আগামী কয়েকদিন মিলিয়ে দেশে বেশ কয়েকটি লাইভ কনসার্ট রয়েছে তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইওহানি জানিয়েছেন যে, তাঁর গাওয়া গান যে সমস্ত বাধা পেরিয়ে এত সাফল্য পাবে, অন্যান্য দেশের মানুষরাও পছন্দ করবেন, তা তিনি ভাবতেই পারেননি। শুধু তাই নয়, ইওহানির দাবি, তাঁর গাওয়া 'মানিকে মাগে হিথে'ই প্রথম শ্রীলঙ্কার কোনও গান, যা এত হিট করেছে। এর সঙ্গে গায়িকা এমনটাও জানিয়েছেন যে, তিনি কারও কাছেই মূলত গান শেখেননি। বাড়িতে মা-বাবার কাছে এবং ইউটিউব দেখেই তিনি গানও শেখে এবং গিটার বাজানোও শেখেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget