এক্সপ্লোর

বাসভবনকে হোটেল বানিয়ে ফেলেছেন, অভিযোগ সোনু সুদের বিরুদ্ধে

জানা গিয়েছে, বৃহন্মুম্বই মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আগেও সোনুকে এ ব্যাপারে নোটিস পাঠিয়েছিল। গত অক্টোবরে সোনু সুদ এই নোটিসের বিরুদ্ধে সিটি সিভিল কোর্টের দ্বারস্থ হন।

  মুম্বই: করোনা লকডাউনের সময় গোটা দেশের চোখের মণি হয়ে ওঠা অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে এবার আইন ভাঙার অভিযোগ উঠল। বৃহন্মুম্বই মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা BMC অভিযোগ করেছে, সোনু জুহুর একটি বসবাসের জন্য নির্মিত বাড়িকে বেআইনিভাবে হোটেল বানিয়ে ফেলেছেন। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে মুম্বই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। লকডাউনের সময় দেশের বিভিন্ন জায়গায় আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে শিরোনামে উঠে আসেন সোনু সুদ। এরপরেও বহুবার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। কিন্তু এ মাসের ৪ তারিখ মহারাষ্ট্র রিজিয়ন অ্যান্ড টাউন প্ল্যানিং অ্যাক্ট বা MRTP আইনে সোনুর বিরুদ্ধে অভিযোগ করেছে বিএমসি। তাদের অভিযোগ, জুহুর এ বি নায়ার রোডের শক্তি সাগর নামে একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং বেআইনি হস্তান্তর ও বদল এনে বাড়িটিকে হোটেল করে দিয়েছেন সোনু। বৃহন্মুম্বই মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কে ওয়েস্ট ওয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনার বিশ্বাস মোটে জানিয়েছেন, মুম্বই পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ করা হয়েছে। তদন্তে সব রকম সাহায্য করছেন তাঁরা। জানা গিয়েছে, বৃহন্মুম্বই মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আগেও সোনুকে এ ব্যাপারে নোটিস পাঠিয়েছিল। গত অক্টোবরে সোনু সুদ এই নোটিসের বিরুদ্ধে সিটি সিভিল কোর্টের দ্বারস্থ হন। পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সুহাস রায়কর জানিয়েছেন, এখনও এই মামলায় ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট দায়ের করা হয়নি। সংশ্লিষ্ট বিএমসি ইঞ্জিনিয়ারের ব্যক্তিগতভাবে তাঁদের সঙ্গে যোগাযোগ করা উচিত, দেখানো উচিত, ঠিক কোথায় কোথায় ওই বহুতলের কাঠামোগত পরিবর্তন হয়েছে বা আইন ভাঙা হয়েছে। এ ব্যাপারে মন্তব্যের জন্য সোনু সুদকে পাওয়া যায়নি। তাঁর মুখপাত্র জানিয়েছেন, শিগগিরই এ নিয়ে অফিসিয়াল বিবৃতি জারি করা হবে। তবে বিএমসি যাই বলুক, সোনু সুদের মহিমায় এখনও আচ্ছন্ন হয়ে রয়েছে গোটা দেশ। তেলঙ্গানার সিদ্দিপেটে সোনুর নামে মন্দিরও তৈরি হয়ে গিয়েছে। স্থানীয় মানুষের বক্তব্য, এ দেশে একজনই ঈশ্বর রয়েছেন। আর তিনি হলেন সোনু সুদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget