এক্সপ্লোর

Raghav Parineeti Engagement: রাঘব চড্ডার সঙ্গে বাগদানের আগে আলোয় সেজে উঠল পরিণীতির বাসভবন

Raghav Parineeti Engagement: মুম্বইয়ের বান্দ্রায় পরিণীতি চোপড়ার বাড়ি সাজানো হয়েছে আসন্ন বাগদানের জন্য।

কলকাতা: অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির সদস্য় রাজনীতিবিদ রাঘব চড্ডার মধ্যে বিয়ের গুঞ্জন এখন টক অফ দ্য় টাউন। শোনাযাচ্ছে ১৩ই মে অর্থাৎ শনিবার বাগদান সারতে চলেছেন এই ডুয়ো। আর তার আগে মুম্বইয়ের বান্দ্রায় পরিণীতি চোপড়ার বাড়ি সাজানো হল আলোতে। 


Raghav Parineeti Engagement: রাঘব চড্ডার সঙ্গে বাগদানের আগে আলোয় সেজে উঠল পরিণীতির বাসভবন

বিশেষ এই দিনে কীভাবে সাজবেন অভিনেত্রী?

জানা যাচ্ছে, ভারী পোশাক বা গয়নায় সাজতে পছন্দ করেন না রাঘব বা পরিণীতি কেউই। তাঁদের বাগদানের পোশাকও তাই তৈরি করা হয়েছে অনেক পরিকল্পনার পরে। দিল্লির কর্ণট প্লেসের কপূরথালা হাউজে বসবে আপ সাংসদ ও বলি নায়িকার বিয়ের আসর। তাঁদের পোশাকে নাকি থাকবে রংমিলান্তি। 

শোনা যাচ্ছে, মণীশ মলহোত্র (Manish Malhotra)-র পোশাকে সাজবেন পরিণীতি। অন্যদিকে রাঘব নাকি বেছে নিয়েছেন ডিজাইনার পবন সাচদেভের পোশাক। রাঘবের পোশাকের রঙ হবে আইভরি। সিল্ক ও খাদির মিশেলে তৈরি সাদামাটা কিন্তু আভিজাত্যপূর্ণ পোশাকে সেজে উঠবেন তিনি। কুর্তা পাজামার মতো ভারতীয় পোশাকই বেছেছেন রাঘব। তবে পরিণীতির পোশাকের সঙ্গে মিলিয়ে রাঘবের পোশাকে নাকি থাকছে সামান্য গোলাপি ছোঁয়া। 

আরও পড়ুন...

Summer Tips: খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?

বিনোদন থেকে শুরু করে রাজনীতির জগত, সমস্ত অনুরাগীরাই এখন ওয়াকিবহাল তাঁদের প্রেম নিয়ে। আম আদমি পার্টির বয়সে সবচেয়ে ছোট সাংসদ রাঘব। অন্যদিকে পরিণীতি বলিউড অভিনেত্রী, প্রিয়ঙ্কা চোপড়ার বোন। রাঘব ও পরিণীতির প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল, প্রথম মুম্বইয়ের এক রেস্তোরাঁয় একসঙ্গে ক্যামেরাবন্দি হওয়ার পরে। সেই সময় থেকে অবশ্য এখনও পর্যন্ত সম্পর্ক নিয়ে মুখ খোলেননি এই দুই তারকা। তবে জানা গিয়েছিল, রাঘব ও পরিণীতি দীর্ঘদিনের বন্ধুত্ব। আর এর পরেই বার বার সামনে এসেছে বিভিন্ন ঘটনা। কখনও পরিণীতি পাড়ি দিয়েছেন দিল্লি আর তাঁকে নিতে বিমানবন্দরে উপস্থিত থেকেছেন রাঘব। কখনও আবার রাঘব আর পরিণীতি একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন মায়ানগরীতে অথবা খেলা খার সময়, স্টেডিয়ামে। 

আরও পড়ুন...

Seeds Benefits: চুল পড়ার সমস্যা কমায়, সাহায্য করে বৃদ্ধিতে, কোন কোন বীজ থেকে চুলের যত্ন হবে সবচেয়ে ভাল?

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ইতিমধ্যেই নাকি আংটিবদলের দিন পাকা করে ফেলেছেন চড্ডা ও চোপড়া পরিবার। আগামী ১৩ মে, দিল্লিতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও দুই পরিবারের উপস্থিতিতে আংটিবদল সারবেন তাঁরা। ১৫০ জন মত অতিথি উপস্থিত থাকার কথা এই অনুষ্ঠানে। ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন পরিণীতি। লাল পোশাকে বিমানবন্দরে ক্যামেরাবন্দিও হয়েছেন তিনি। পাশে অবশ্যই ছিলেন রাঘব। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget