এক্সপ্লোর

Pradhan OTT Release: সিনেমা হলে দেখা হয়নি? এবার ওটিটিতেই দেখে নিন 'প্রধান', কোথায়, কবে?

Pradhan OTT Release Update: অভিজিৎ সেন পরিচালিত এই ছবিটি চর্চায় থাকার মূল কারণ ছিল অনেকগুলি। প্রথমত, এই ছবির বিষয়বস্তু।

কলকাতা: এবার ওয়েবের পর্দায় দেখতে পাওয়া যাবে দেব (Dev), সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee) ও অনির্বাণ চক্রবর্তীর (Anirban Chakraborty)-র ছবি 'প্রধান' (Pradhan)। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। ডিসেম্বরের ছুটিতে মুক্তি পাওয়া এই ছবি ছিল সেই বছরের অন্যতম সেরা ব্যবসা করা একটি ছবি। আর এবার সেই ছবিই আসছে ওয়েব এর পর্দায়। 'হইচই' (Hoichoi)-এ ৯ অগাস্ট থেকে দেখা যাবে এই ছবিটি।

কেন এত চর্চিত 'প্রধান'?

অভিজিৎ সেন পরিচালিত এই ছবিটি চর্চায় থাকার মূল কারণ ছিল অনেকগুলি। প্রথমত, এই ছবির বিষয়বস্তু। ছবির নায়ক যিনি, তিনি শাসকদলের সাংসদ। কিন্তু ছক ভেঙে এই ছবি জুড়ে উঠে এসেছে রাজ্যের দুর্নীতির কথা। সেখানে যেমন জায়গা করে নিয়েছে শিক্ষা দুর্নীতি, ঠিক সেভাবেই দেখানো হয়েছে কিভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে পুলিশদের মধ্যে। রাজ্যের শাসকেরাই যদি দুর্নীতিগ্রস্থ হন, তবে আইনের রক্ষা করবে কে? সেই প্রশ্নই যেন তুলে দিয়েছে 'প্রধান'। আর শাসকদলের সাংসদ হয়েও পর্দায় দুর্নীতির কথা তুলে ধরা, এমন ছবি অভিনয় ও প্রযোজনা করা যথেষ্ট সাহসিকতার পদক্ষেপ। সেই জায়গা থেকে বেশ প্রশংসিত হয়েছিলেন দেব। 

দ্বিতীয়ত, এই ছবিতে সৌমিতৃষার উপস্থিতি। 'প্রধান'-এই দেবের সঙ্গে সৌমিতৃষার প্রথম জুটি। এর আগে, ছোটপর্দায় 'মিঠাই' ধারাবাহিকে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছিলেন সৌমিতৃষা। এর আগে দেবের সঙ্গে তাঁর কাজ করার কথা হয়েছিল 'বাঘাযতীন' ছবিতে। তবে সেই সময়ে অন্য কাজে ব্যস্ত থাকার ফলে কাজটি করতে পারেননি সৌমিতৃষা। এরপরে, দেবের সঙ্গে 'প্রধান' ছবিতে জুটি হিসেবে দেখা যায় সৌমিতৃষাকে। দর্শকদের বেশ পছন্দ হয়েছিল এই জুটিকে। 

'প্রধান' ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সোহম চক্রবর্তী। তিনিও একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন। এই প্রথম একসঙ্গে একই ছবিতে অভিনয় করেছেন দেব ও সোহম। সেটাও এই ছবির অন্যতম বড় আকর্ষণ বটে। আর বলতেই হয় অনির্বাণের কথা। নেতিবাচক চরিত্রে অনির্বাণ চক্রবর্তী বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। সব মিলিয়ে এই ছবি দর্শকদের একদিকে যেমন মন ছুঁয়ে গিয়েছিল, তেমনই যেন তুলে ধরেছিল সমাজের চিত্রটাও। সেই ছবি এবার দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

আরও পড়ুন: Hima Khan: চুল কেটেও রেহাই নেই, কেমোর পার্শ্বপ্রতিক্রিয়া থেকে বাঁচতে কঠিন সিদ্ধান্ত নিলেন হিনা!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget