এক্সপ্লোর

প্রিয়ার বিরুদ্ধে মামলা, যে গান, ছবি নিয়ে এত কাণ্ড, সেই সম্পর্কে জানুন পরিচালকের থেকে

নয়াদিল্লি:  গত ৯ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় মুক্তি পায় ছবির টিজার। একটি গানের দৃশ্যে দুই কিশোর-কিশোরীর হৃদয়ের আদানপ্রদান, চোখের অভিব্যক্তি বিনিময়। আর সেই দেখে কার্যত ঘায়েল গোটা দেশের আট থেকে আশি সমস্ত পুরুষ। এবার নিশ্চয়ই বুঝেছেন আমরা প্রিয়া প্রকাশ বারিয়ার কথাই বলছি। ভ্যালেন্টাইন্স ডে-তে সমস্ত টিভি চ্যানেল ও ওয়েব পোর্টালে চলে এই নয়া ইন্টারনেট সেনসেশনের সাক্ষাৎকার। তারমধ্যেই শোনা যায় যে গানের দৃশ্যে ক্ষণিকের উপস্থিতির জন্যে এত জনপ্রিয় প্রিয়া, সেখানে নাকি মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করা হয়েছে। প্রিয়ার বিরুদ্ধে হায়দরাবাদে দায়ের হয় এফআইআর। এবার সেই গান, ছবি, প্রিয়ার ভুরু নাচানো, সবকিছুর নেপথ্য কারিগর ছবির পরিচালক ওমর লুলুর থেকেই শুনে নেব আসল কাহিনী। এতদিনে সবাই জানেন ওমর লুলুর ‘ওরু আদার লভ’-এর ‘মণিকিয়া মালারায়া পুভি’ গানের দৃশ্যই ভাইরাল হয়েছে। জুনে মুক্তি পাবে ছবিটি। প্রসঙ্গত, ছবি ঘিরে বিতর্কের কারণও পরিষ্কার করে দিয়েছেন পরিচালক লুলু। ছবির নামের মানে একটি অন্য ধরনের প্রেমের কাহিনী। যদিও ছবিতে মূলত ১৮ বছর বয়সি পাঁচটি ছেলে ও চারটি মেয়ে রয়েছে। এই বয়সে প্রেম, বন্ধুত্বের মানে কী, সেটাই বলা হলেও, চিত্রনাট্যে একথাও বলা হয়েছে আসল ভালবাসা কতটা দামি। ছবিতে অন্যধরনের প্রেমের গল্প বলা হয়েছে। ‘মণিকিয়া মালারায়া পুভি’ ভাইরাল হওয়া এই গানের মানে হল ‘পার্ল ফুল’, যা খুবই দামি। এই গানটি সাধারণত মালাবার এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষরা বিভিন্ন ধর্মীয় এবং শুভ অনুষ্ঠানে গেয়ে থাকেন। এই গানটি মূলত হজরত মহম্মদ এবং তাঁর স্ত্রী খাদিজার প্রেম কাহিনী নিয়েই তৈরি। পরিচালক এই গানটি শুনে বড় হয়েছেন। ১৯৭৮ সালে প্রথম গানটি লেখেন পিএমএ জব্বর এবং সুর দেন থ্যালাসেরি কে.রফিক। এরপর এই গানের সত্ত্ব কিনে নেন ওমর লুলু। বর্তমানে গানটি ফের নতুন করে সুর দিয়েছেন শান রহমান, কন্ঠ দিয়েছেন ভিনিত শ্রীনিবাসন। যেহেতু মালাবার অঞ্চলের মুসলিম লোকসঙ্গীত ফের নতুন করে এই ছবিতে গাওয়া হয়েছে, তাই বিতর্ক সেখান থেকেই শুরু। ওমর লুলুর কথায়, বিশ্বব্যাপী এই গান জনপ্রিয়তা পেলেও, কিছু প্রাচীনপন্থী মুসলিম সংগঠন এই গানের ব্যবহারের বিরোধিতা করছে। তাদের বক্তব্য, মুসলিম ধর্মের ধর্মগুরুর প্রেমের গান, একটি ছবিতে ‘লভ সঙ’ হিসেবে ব্যবহার করা ইসলাম  ধর্মের কাছে অপমানজনক। তবে এই ভাবনার বাহক অতি ক্ষুদ্র, তাই সেবিষয়কে তেমন গুরুত্ব দিতে নারাজ ওমর। প্রিয়ার জনপ্রিয়তা প্রসঙ্গে পরিচালকের মত, তিনি কিছুই ভেবে করেননি। কিন্তু ছবির তরুণ ব্রিগেডের নিঁখুত অভিনয় তাঁর ছবির গানকে মুক্তির আগেই এতটা জনপ্রিয় করে দিয়েছে, সঙ্গে ছবিকেও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget