এক্সপ্লোর

Priyanka Chopra: পরিণীতির বিয়েতে আসেননি, অথচ কঠিন প্রতিযোগীতায় আরেক বোনের পাশেই প্রিয়ঙ্কা

Priyanka Chopra News: মান্নারা চোপড়া প্রিয়ঙ্কার তুতো বোন। পেশায় অভিনেত্রী ও মডেল তিনি। 'বিগ বস সিজন ১৭'-র একজন প্রতিযোগী মান্নারা।

কলকাতা: বারে বারে প্রশ্ন উঠেছে প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও তাঁর পারিবারিক সম্পর্ক নিয়ে। বোন পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) বিয়েতে তাঁর অনুপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে আরেক বোন যখন 'বিগ বসের' (Big Boss)-এর ফাইনালিস্ট, তখন তাঁকে উৎসাহ দিতে পিছপা হলেন না প্রিয়ঙ্কা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন বোন মান্নারার ছবি। 

কে এই মান্নারা? মান্নারা চোপড়া প্রিয়ঙ্কার তুতো বোন। পেশায় অভিনেত্রী ও মডেল তিনি। 'বিগ বস সিজন ১৭'-র একজন প্রতিযোগী মান্নারা। সলমন খান (Salman Khan) সঞ্চালিত এই শো বেশ জনপ্রিয়। দীর্ঘদিন ধরে চলা এই শো ধীরে ধীরে শেষের দিকে এগিয়েছে। এক একজন করে বাদ পড়েছেন প্রতিযোগীরা। সদ্য বাদ পড়েছেন ভিকি জৈন (Vicky Jain)। অঙ্কিতা লোখণ্ডে (Ankita Lokhande)-র স্বামী ভিকি ছিলেন বিগ বসের বেশ জনপ্রিয় প্রতিযোগী। সদ্য তিনি বাদ পড়েছেন। 

স্বামীর বাদ যাওয়ায় আবেগপ্রবণ হতে দেখা গিয়েছে অঙ্কিতাকে। তবে তিনি নিজে পৌঁছে গিয়েছেন 'বিগ বস সিজন ১৭'-র সেরা পাঁচ প্রতিযোগীদের তালিকায়। অঙ্কিতা ছাড়াও সেরা পাঁচে রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়ার মান্নারা চোপড়া, মুন্নার ফারুকি (Munawar Faruqui), অভিষেক কুমার (Abhishek Kumar) ও অরুণ মাহেশ্বরী (Arun Maheswari)। বোন মান্নারাকে সমর্থন করেছেন প্রিয়ঙ্কা। 

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে নিয়েছেন প্রিয়ঙ্কা। সেটি বোন মান্নারার। বোনকে সমর্থন করার জন্যই সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে নিয়েছেন প্রিয়ঙ্কা। এর আগে, বারে বারে একাধিক কথা রটেছে প্রিয়ঙ্কা চোপড়ার নামে। তিনি নাকি পরিবারের মধ্যে তেমন সদ্বাভ বজায় রাখতে আগ্রহী নয়। বোন পরিণীতি চোপড়ার বাগদানে তিনি এলেও, বিয়েতে হাজির ছিলেন না প্রিয়ঙ্কা। বরং কেবল পরিণীতির সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন তিনি। এতেই অনেকের মনে প্রশ্ন উঠেছিল, তবে কি প্রিয়ঙ্কা ও পরিণীতির সম্পর্কে ফাটল ধরেছে? সেই প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। 

এর আগেও প্রিয়ঙ্কাকে নিয়ে অভিযোগ তুলেছিলেন তাঁর বোনেরা। তবে মান্নারার ক্ষেত্রে বিষয়টা একেবারেই আলাদা। বিগ বসের প্রতিযোগী বোনকে শুভেচ্ছা জানাতে, উৎসাহ দিতে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েছেন প্রিয়ঙ্কা।

আরও পড়ুন: Swastika Mukherjee: 'আমি স্পেশাল কারণ আমি মা', মেয়ের জন্মদিনে আবেগে ভাসলেন স্বস্তিকা

আরও পড়ুন: Alia Bhatt: ত্রিকোণ প্রেমের গল্পে আলিয়া-রণবীরের সঙ্গে ভিকি, পরিচালনায় সঞ্জয় লীলা ভনসালী

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget