এক্সপ্লোর

Prosenjit-Sonamoni Update: করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই সোনামণির সঙ্গে দেখা করবেন, কথা দিলেন প্রসেনজিৎ

Prosenjit-Sonamoni Update: বীরভূমের গড়গড়ি গ্রাম থেকে প্রসেনজিৎ অনুরাগী সোনামণিকে নিয়ে ভিডিও শেয়ার শিলাজিতের। পাল্টা বার্তায় কী বললেন প্রসেনজিৎ?

কলকাতা: গ্রামের নাম গড়গড়ি। বীরভূমের সেই ছোট্ট গ্রামে হামেশাই যাতায়াত সঙ্গীতশিল্পী শিলাজিৎ মজুমদারের (Silajit Mojumdar)। সেখানকার বাসিন্দা সোনামণি রুজ। বিশেষক্ষমতা সম্পন্ন সোনামণি মনে প্রাণে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) ভক্ত। নায়কের প্রতি তাঁর ভালোবাসা এমনই যে নিয়মিত গ্রামে আসা শিলাজিতের থেকেও তিনি দাদা হিসেবে এগিয়ে রাখতে চান বুম্বাদাকে। সোনামণির এই বার্তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খোদ প্রসেনজিতের কাছে পৌঁছে দিলেছিলেন শিলাজিৎ। ফলও মিলল। সোনামণির উদ্দেশে ভিডিও বার্তা পাঠালেন টলিউডের 'ইন্ডাস্ট্রি'।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি গড়গড়ি গ্রাম থেকে একটি ভিডিও পোস্ট করেছিলেন শিলাজিৎ। সেখানেই দেখা মিলেছিল সোনামণির। ভিডিওটি সরাসরি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে বানানো। সেখানে শিলাজিতে বলতে শোনা গিয়েছিল যে তিনি সোনামণিকে অনেক বুঝিয়েছেন, কিন্তু সোনামণির একরোখা জেদ। নায়ককে তিনি একবার ছুঁয়ে দেখবেন, প্রণাম করবেন। নিজে মুখে ভিডিওতে সেই কথা বলেনও সোনামণি। বারবার প্রসেনজিতের উদ্দেশে তাঁর কাতর আবেদন, 'তুমি সময় করে একবার গড়গড়িতে এসো।' শিলাজিৎ সেই ভিডিওটি ট্যাগ করে দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তাঁর ফ্যানপেজকে।

আরও পড়ুন: করোনা আক্রান্ত হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান

সোনামণির সেই বার্তা অচিরেই পৌঁছেছে তাঁর 'ভগবান'-এর কাছে। তাঁর জন্য ভিডিও বার্তা পাঠালেন টলিউডের 'ইন্ডাস্ট্রি' স্বয়ং। শিলাজিৎকে ভিডিও আপলোড করার জন্য প্রথমেই ধন্যবাদ জানিয়ে প্রসেনজিৎ বলছেন, 'ভিডিওটা দেখে আমি অভিভূত। তোমার কথাগুলো আমায় ছুঁয়ে গিয়েছে সোনামণি। আসলে তোমাদের এই ভালোবাসা আছে বলেই আমি আছি। তোমরা আমার শক্তি, আমার প্রেরণা। আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আমায় এভাবেই ভালোবেসো। চারিদিকের করোনা পরিস্থিতি একটু সামলালেই আমি তোমাদের কাছে যাব, তোমাদের সঙ্গে কিছুটা সময় কাটাব। তোমরা আমায় মনে রেখো, আশীর্বাদ করো। তুমি এবং তোমার গ্রামের সবাই ভালো থাকুন।'

 

প্রসেনজিৎ কথা দিয়েছেন, ভিডিও কলে একদিন অবশ্যই কথা বলবেন সোনামণির সঙ্গে। আর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পৌঁছে যাবেন সোনামণির কাছে। তাঁর গ্রাম গড়গড়িতে। ভিডিও কল করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন শিলাজিৎ।

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget