এক্সপ্লোর

Puja-Satyam: ওয়েব সিরিজে সত্যম-পূজার প্রথম জুটি বলবে এক 'নাইট কুইন'-এর গল্প

Cabaret Web Series: এক জনপ্রিয় ক্যাবারে ডান্সার মিস এলিনার সঙ্গে এক নকশাল নেতার প্রেমের গল্পকে নিয়েই আবর্তিত হবে এই সিরিজের গল্প। এই নকশাল নেতা স্বরূপের ভূমিকায় দেখা যাবে সত্যমকে

কলকাতা: এক্কেবারে মূলধারার নায়িকা থেকে শুরু করে গোয়েন্দা গল্প.. সব বিষয়েই তিনি নজর কেড়েছেন স্বমহিমায়। আর এবার, বেশ চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)-কে। উৎসব মুখোপাধ্যায় পরিচালিত একটি ওয়েব সিরিজে দেখা যাবে পূজাকে। সিরিজের নাম ক্যাবারে (Cabaret)। এই গল্পে একজন নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে পূজাকে। ৬ তারিখ থেকে 'আড্ডাটাইমস'-এ স্ট্রিমিং শুরু হবে এই সিরিজের। 

তবে এই সিরিজের চমক কেবল পূজা নন, গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সত্যম ভট্টাচার্য্য (Satyam Bhattacharya)-কে। এছাড়াও রয়েছেন, শান্তিলাল মুখোপাধ্যায় (Santilal Mukherjee)। আজ প্রকাশ্যে এল এই সিরিজের অভিনেতা-অভিনেত্রীদের সমস্ত লুক। ১০৬০ ও ৭০-এর দশকের একটি সময়কে তুলে ধরা হবে এই ওয়েব সিরিজে। সেখানে ধরা দেবে এক পুরনো কলকাতার কথা। তবে কেবল পিরিয়ড ড্রামা নয়, এই গল্প আবর্তিত হয়েছে একটি প্রেমের সম্পর্ককে ঘিরে। 

এক জনপ্রিয় ক্যাবারে ডান্সার মিস এলিনার সঙ্গে এক নকশাল নেতার প্রেমের গল্পকে নিয়েই আবর্তিত হবে এই সিরিজের গল্প। এই নকশাল নেতা স্বরূপের ভূমিকায় দেখা যাবে সত্যমকে। তাদের প্রেমকে ঠিক কতটা সমস্যা, সমাজের চোখরাঙানির মধ্যে দিয়ে যেতে হয় সেটাই ফুটে উঠবে এই সিরিজে। সেই সঙ্গে থাকবে একটি প্রত্যন্ত গ্রামের মেয়ে কীভাবে একজন ক্যাবারে ডান্সার হয়ে উঠল, সেই গল্প। 

সিরিজটি নিয়ে পূজা বলছেন, 'আমি চিরকালই মিস এলিনার মতো একটি চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। 'ক্যাবারে' গল্পটার মধ্যে একটা নতুনত্ব রয়েছে। একজন অভিনেত্রী হিসেবে বলতে পারি, আমরা চিত্রনাট্য অনুযায়ী কাজ করি। ফলে ঠিক কতটা কাজ আমরা দেখাতে পারব আর কতটা পারব না সেই সিদ্ধান্ত নেয় স্ক্রিপ্ট। 'ক্যাবারে'-তে আমার অভিনয়ের অনেক জায়গা রয়েছে। অধীর আগ্রহে অপেক্ষা করছি সিরিজটি মুক্তি পাওয়ার।'

এই সিরিজটা সম্পর্কে উৎসব বলছেন, 'মিস এলিনার চরিত্রটা সবার চেয়ে আলাদা কারণ তার জীবন কোন বাঁধা গতে চলে না। তাঁর জীবনের অন্য এক ছন্দ। ভালবাসা, আবেগ, পরিবার, অনুভূতি, সমাজ.. এই সমস্তকিছুকেই তুলে ধরবে 'ক্যাবারে'।' সোশ্যাল মিডিয়ায় আজ লুক শেয়ার করে লেখা হয়েছে, 'এক রাজরানীর আশ্চর্য এক গল্প'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Addatimes (@addatimes_)

আরও পড়ুন: Rupam Islam Fossils Show Stopped: ছোট মাঠে অনিয়ন্ত্রিত ভিড়, বাঁধনছাড়া উল্লাস, বিপদ আটকাতে ফসিলসের অনুষ্ঠান বন্ধ করল পুলিশ, কী বললেন রূপম?

 

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget