এক্সপ্লোর

Rahool Mukherjee Issue: 'প্রয়োজনে ইম্পাও সাহায্য করবে', দ্রুত শ্যুটিং শুরুর অনুরোধ করে বার্তা ইম্পা প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্তের

Tollywood Shooting Strike: অন্যান্য দিন যেখানে থাকে তুমুল ব্যস্ততা, সোমবার সকাল থেকে সেই স্টুডিওপাড়াই একেবারে শুনশান। সিনেমা হোক, বা ওটিটি বা টেলিভিশন, আজ 'রোল, ক্যামেরা, অ্যাকশন' হল না।

কলকাতা: কেউ সমস্যার সমাধান বের করার কথা বলছেন। কেউ বলছেন বিভাজনে বিশ্বাস করি না। সকলেই কাজ বন্ধ করার বিরুদ্ধে। সকলেই চাইছেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। কিন্তু সমাধানসূত্রটা বেরোচ্ছে না। কার্যত স্তব্ধ টলিপাড়া (Tollywood Shooting Strike)। কী বললেন ইম্পার প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত (Piya Sengupta)?

স্তব্ধ শ্যুটিংপাড়া, কী প্রতিক্রিয়া ইম্পার প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্তের

অন্যান্য দিন যেখানে থাকে তুমুল ব্যস্ততা, সোমবার সকাল থেকে সেই স্টুডিওপাড়াই একেবারে শুনশান। বন্ধ সমস্ত শ্যুটিং। সিনেমা হোক, বা ওটিটি বা টেলিভিশন, আজ 'রোল, ক্যামেরা, অ্যাকশন' হল না। পরিচালক ও টেকনিশিয়ানদের মধ্যে দ্বন্দ্ব তুঙ্গে। সকলেই কাজ বন্ধের বিরুদ্ধে, কিন্তু বারবার বৈঠকেও খুলল না জট। উল্টে ডিরেক্টর্স গিল্ড ও টেকনিশিয়ানদের ফেডারেশনের দ্বন্দ্ব এখনই মেটার কোনও লক্ষণও দেখা যাচ্ছে না। 

এই প্রসঙ্গে ইম্পার প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত বলেন, 'এটা একেবারেই কাম্য। ইন্ডাস্ট্রির জন্যও ভাল নয়। এইটুকু ছোট একটা ইন্ডাস্ট্রি, সেখানে আজ 'কর্মবিরতি' মোটেই কারও জন্য ভাল সংবাদ আনে না। সেটা কলাকুশলী এবং প্রযোজক সকলের জন্যই ক্ষতি। আর্থিক ক্ষতি ও কাজের ক্ষতি। আমি অনুরোধ করব ফেডারেশন ও পরিচালক ও প্রযোজদের, যত তাড়াতাড়ি সম্ভব নিজেরা বসে সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য। যত দ্রুত কাজ শুরু করা যায় সেই চেষ্টা করতে, এবং তার জন্য ইম্পাকে যদি কোনও সাহায্য করতে হয় তা নিশ্চয়ই করা হবে।'

একদিকে পরিচালক হিসেবে রাহুল মুখোপাধ্যায়ের ছবিতে কাজ করতে চাইছেন না টেকনিশিয়ানরা। অন্যদিকে রাহুলের পাশে দাঁড়িয়েছেন একঝাঁক পরিচালক ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ অভিনেতাদের একটা বড় অংশ। কী থেকে এই জটিলতার সূত্রপাত? বাংলাদেশের OTT প্ল্যাটফর্মের জন্য় একটি কাজের পরিচালনার দায়িত্ব পান পরিচালক রাহুল মুখোপাধ্যায়। সিরিজ়ের শ্যুটিং হওয়ার কথা ছিল এপার বাংলায়। তৃণমূল নেতা কুণাল ঘোষের 'পথ হারাব বলে' উপন্যাসের অবলম্বনে ওয়েব সিরিজ তৈরির সিদ্ধান্ত নেয় বাংলাদেশের OTT সংস্থাটি। সেই সিরিজের নাম দেওয়া হয় 'লহু'। গত বছরের নভেম্বর মাসে কলকাতায় চার দিনের শ্যুটিংও হয়। কিন্তু পরবর্তীকালে পারিশ্রমিক নিয়ে জটিলতার জেরে আর শ্যুটিং হয়নি। বাকি শ্যুটিং হয় বাংলাদেশে। আর সমস্যার সূত্রপাত সেখানেই। অভিযোগ ফেডারেশন বা গিল্ডের কাউকে না জানিয়েই বাংলাদেশে শ্যুটিং করতে চলে যান পরিচালক রাহুল মুখোপাধ্যায়। 

আরও পড়ুন: Tollywood Controversy: 'স্তব্ধ' স্টুডিওপাড়া, বন্ধ ক্যামেরা! 'বহাল থাকবে কর্মবিরতি', সাফ জানিয়ে দিলেন পরিচালকেরা

এই অভিযোগ তুলে রাহুল মুখোপাধ্যায়কে তিন মাসের কর্মবিরতির নির্দেশ দেয় পরিচালকদের সংগঠন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। কিন্তু পরে সেই নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হলেও, বেঁকে বসে টেকনিশিয়ানদের সংগঠন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। এ নিয়ে প্রথম মুখ খোলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এই প্রেক্ষাপটে এদিন কলাকুশলীদের নিয়ে বৈঠকে বসে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। গোটা বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে কলাকুশলীদের সংগঠন। শনিবার শ্যুটিংয়ের কলশিটে পরিচালক হিসেবে রাহুল মুখোপাধ্যায়ের নাম দেখে আর স্টুডিও মুখো হননি টেকনিশিয়ানরা। কিন্তু সেদিন নির্দিষ্ট সময়েই টেকনিশিয়ান স্টুডিওয় হাজির হয়ে গেছিলেন পরিচালক থেকে অভিনেতারা। শ্যুটিং না হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সেখানে হাজির হন একের পর এক পরিচালক থেকে অভিনেতা। সেখানেই দেওয়া হয় সোমবার থেকে পরিচালকদের কর্মবিরতির ডাক। যে দ্বন্দ্ব সোমবার দিনের শেষেও রইল অব্যাহত।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget