এক্সপ্লোর

Rahul Rooqma: 'রাহুল-রুকমা প্রেম করছে, ওদের তাডা়তাড়ি বিয়ে দিন' অভিনেত্রীর মা-কে বলেছিলেন প্রতিবেশী!

Rahul Rooqma Relationship: দর্শকদের এই উন্মাদনা কতটা উপভোগ করেন? রাহুল বলছেন, ' 'লালকুঠি'-তে আমাদের বিয়ের প্রোমো প্রকাশ্যে আসতে দর্শকদের উচ্ছাস দেখে মনে হয়েছিল, যেন ওদের কোনও আত্মীয়ের বিয়ে হচ্ছে।

কলকাতা: 'দেশের মাটি' ধারাবাহিকই প্রথম ছোটপর্দার দর্শকদের উদাহরণ দিয়েছিল রাহুল-রুকমা জুটিকে। সেই ধারাবাহিক শেষ হতে চ্যানেলের সামাজিক মাধ্যমের পাতা থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত প্রোফাইলের কমেন্টবক্স উপচে পড়েছিল দর্শকদের মনখারাপি মেসেজে। প্রায় সবাই অনুরোধ করেছিলেন, রাহুল অরুণোদয় বন্দ্য়োপাধ্যায় (Rahul Arynoday Banerjee) আর রুকমা রায়কে (Rooqma Ray)একসঙ্গে দেখতে চান তাঁরা। সেই চাহিদার কথা মাথায় রেখেই লালকুঠি ধারাবাহিকে ফের রাহুল-রুকমা (Rahul Rooqma) জুটি। 

দর্শকদের এই উন্মাদনা, আবেগ, উচ্ছাস কতটা উপভোগ করেন? রাহুল বলছেন, ' দর্শকদের এই উচ্ছাস ভীষণ ভালো লাগে। 'লালকুঠি'-তে আমাদের বিয়ের প্রোমো প্রকাশ্যে আসতে দর্শকদের উচ্ছাস দেখে মনে হয়েছিল, যেন ওদের কোনও আত্মীয়ের বিয়ে হচ্ছে। আমার আর রুকমার দুজনেই এই ভালোবাসা ভালো লাগে। দর্শকদের কাছে আমরা কৃতজ্ঞ।' 

আরও পড়ুন: Rahul Banerjee Exclusive: ১৫ দিন কারও সঙ্গে কথা বলিনি, নিজেকে একটা ঘরে বন্দি রেখেছিলাম: রাহুল

সোশ্যাল মিডিয়ায় হামেশাই রুকমার সঙ্গে 'প্রেমের' ছবি শেয়ার করেন রাহুল। তা কি শুধু দর্শকদের কথা ভেবেই? হাসতে হাসতে রাহুল বললেন, 'একেবারেই তাই। এখন সবাই বুঝে গিয়েছেন, আমার আর রুকমার মধ্যে ওটা শুধুই বন্ধুত্ব। প্রেম নয়। যদি কেউ এখনও না বোঝেন, তাঁদের কিছু বলারই নেই।'

দর্শকদের এই প্রেমের গুঞ্জন নিয়ে কথা হয় রাহুল রুকমার মধ্যে? হাসতে হাসতে রাহুল বললেন, 'একবার রুকমার মা-কে একজন প্রতিবেশী বলেছিলেন, 'মেয়ের বিয়েটা তাড়াতাড়ি রাহুলের সঙ্গে দিয়ে দিন। আমার কাছে খবর আছে, ওরা প্রেম করছে। রুকমার মা বলেছিলেন, ওরা তো শুধুই বন্ধু, বিয়ে কেন দেব? সেই প্রতিবেশী বিশ্বাস করতে নারাজ। বলেছিলেন, তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিন, ছেলেটা রাহুল তো....এই শেষ কথাটা অবশ্য আমার দুর্নাম না সুনাম তা বুঝিনি। তবে আমরা সবাই এই ঘটনাটা নিয়ে প্রচণ্ড হাসাহাসি করেছিলাম।' কথা শেষ করে ফোনের ওপার থেকেও প্রাণখোলা হাসি রাহুলের। 

ধারাবাহিক, ছবির কাজ, একসঙ্গে কী করে সামলাচ্ছেন রাহুল? অভিনেতা বললেন, 'সবাই আমায় খুব ভালোবাসে। জানে আমি অনর্থক ছুটি নিই না। নিজের ছবির কাজ শুরু করছে আবার ধারাবাহিক বন্ধ রাখব। ছবির কাজ শেষ করে ফের যোগ দেব।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget