এক্সপ্লোর

Ritabhari Chakraborty Exclusive: পাতে ভাত, মিষ্টি, কমেছে শরীরচর্চা, ঋতাভরীর ওজন বাড়ানোর ডায়েট

ওজন ঝরানোর আগে ভেবেছিলেন, নিজের এই সফরের কথা বন্দি করে রাখবেন। তারপরেই প্রস্তাব এল 'উইন্ডোজ'-এর তরফ থেকে। এ যেন তাঁরই গল্প, রাজি হয়ে গেলেন তিনি। ঘোষণা হল, 'ফাটাফাটি'-র নায়িকার নাম, ঋতাভরী চক্রবর্তী

কলকাতা: দীর্ঘ অসুস্থতা..চিকিৎসক নির্দেশ দিয়েছিলেন, ডায়েট নয়, পর্যাপ্ত খাবার খেয়ে সুস্থ হতে হবে তাড়াতাড়ি। তিনি নায়িকা, কিন্তু মনে হয়েছিল, সৌন্দর্য্যের আগে জরুরি সুস্থতা। ওজন বেড়েছিল, তারজন্য কটাক্ষও শুনতে হয়েছিল প্রচুর। ওজন ঝরানোর আগে তাই ভেবেছিলেন, নিজের এই সফরের কথা বন্দি করে রাখবেন কোনও শর্টফিল্মের ফ্রেমে। তারপরেই প্রস্তাব এল 'উইন্ডোজ'-এর তরফ থেকে। এ যেন তাঁরই গল্প, রাজি হয়ে গেলেন তিনি। ঘোষণা হল, 'ফাটাফাটি'-র নায়িকার নাম, ঋতাভরী চক্রবর্তী (Ritabhori Chakraborty)।

সোশ্যাল মিডিয়ায় মোটা হওয়ার জন্য ট্রোলড হতে হয়েছিল, কিন্তু এখন সেই চেহারাকেই ধরে রাখতে রীতিমতো কসরত করতে হচ্ছে তাঁকে! হাসতে হাসতে ঋতাভরী বললেন, 'আমার চেহারার ধরণই রোগা। এক বছরে দুটো অস্ত্রোপচারের ফলে চেহারায় একটু পরিবর্তন এসেছিল। আসলে চিকিৎসক বলেছিলেন ডায়েট বা শরীরচর্চায় নজর না দিয়ে তাড়াতাড়ি সুস্থ হতে। আমারও মনে হয়েছিল, আগে জরুরি সুস্থতা। সুস্থ হওয়ার পর ধীরে ধীরে ওজন ঝরাচ্ছিলাম। দুর্গাপুজোর পরেই 'উইন্ডোজ'-এর তরফ থেকে 'ফাটাফাটি'-র অফারটা পেলাম। রাজি থাকলেও করোনার কারণে শ্যুটিং পিছিয়ে গিয়েছে। এপ্রিল থেকে শ্যুটিং শুরু হবে। আমায় চিত্রনাট্যের জন্য ওজন বাড়াতে হচ্ছে এখন।'

আরও পড়ুন: ছোটবেলার সঙ্গে জড়িয়ে আছে ফেলুদা, শ্যুটিং শুরু করে স্মৃতিচারণ সৃজিতের

তন্বী ঋতাভরীর ডায়েটে তো নজর ছিল সবারই, কিন্তু ওজন বাড়াতে কী ডায়েট মেনে চলছেন নায়িকা? অভিনেত্রী বলছেন, 'ক্লাস ১১-১২ থেকে আমি ভাত, চিনি ছেড়ে দিয়েছি। যে যে খাবারে মোটা হয়, কিছুই খেতাম না। ভালো ও লাগত না। এখন আমি দুবেলাই ভাত খাচ্ছি। কফিতে চিনি খাওয়া অভ্যাস নেই। সেটাও খাচ্ছি মাঝে মধ্যে। নিজেরই অবিশ্বাস্য লাগে মাঝে মাঝে। ওয়ার্ক আউট করতে খুব ভালোবাসি আমি। রোজ অন্তত ১ ঘণ্টা শরীরচর্চা করতাম। এখন সেটা কমিয়ে ১৫ মিনিট করছি মাত্র। খাবার পরে রোজ একটু করে হলেও মিষ্টি খাচ্ছি। তবে শরীরচর্চা একেবারে ছেড়ে দিই নি। কারণ শ্যুটিং শেষ হওয়ার পরে ওজন কমাতে গেলে অসুস্থ হয়ে পড়ব। প্রথমদিকে শুধু হাঁটছিলাম। এখন অল্পসময় হলেও ট্রেডমিলে শরীরচর্চা করছি।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget