এক্সপ্লোর

RJ Simran Singh: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের রহস্যমৃত্যু, পঁচিশেই চলে গেল প্রাণ

RJ Simran Singh Found Dead: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং প্রাক্তন রেডিও জকি সিমরন সিংকে তাঁর গুরগাঁওয়ের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরগাঁও পুলিশ সন্দেহ করছে যে আত্মঘাতী হয়েছেন সিমরন।

গুরগাঁও: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং প্রাক্তন রেডিও জকি সিমরন সিংকে তাঁর গুরগাঁওয়ের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরগাঁও পুলিশ সন্দেহ করছে যে আত্মঘাতী হয়েছেন সিমরন। মাত্র ২৫ বছর বয়সেই চলে গেল প্রাণ। প্রাক্তন রেডিও জকির (RJ Simran Singh) এই রহস্যমৃত্যুতে শোকস্তব্ধ অনুরাগীমহল। ইতিমধ্যেই গুরগাঁও পুলিশ সিমরনের মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং তাঁর মৃত্যুর আসল কারণ খুঁজে বের করার জন্য তদন্ত শুরু (RJ Simran Singh Dead) করেছে। পুলিশ সম্ভবত এই মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করছে।

পুলিশসূত্রে জানা গিয়েছে গুরগাঁওয়ের সেক্টর ৪৭-এ নিজের অ্যাপার্টমেন্ট থেকে সিমরনের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। সিমরনের বন্ধুরাই প্রথম সংবাদ জানায় পুলিশকে। জানা গিয়েছে সেই বন্ধুরা যখন তাঁকে ফোনে পাচ্ছিলেন না, তাঁর থেকে মেসেজের কোনো উত্তর পাচ্ছিলেন না, সেই সময়ই পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন তারা। এই উত্তর না আসায় চিন্তা বাড়তে থাকে তাদের। ঘটনাস্থল থেকে পুলিশ প্রমাণ সংগ্রহ করেছে, সিমরনের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা চলছে, মৃত্যুর কারণ জানতে পরিবারের সদস্যদেরও জেরা করা হচ্ছে।

জম্মু কাশ্মীরের মেয়ে সিমরন সমাজমাধ্যমে অত্যন্ত জনপ্রিয় এক ব্যক্তিত্ব, বিভিন্ন প্ল্যাটফর্মে তাঁর হাজার হাজার অনুরাগী রয়েছেন। তাঁর প্রাণবন্ত উচ্ছ্বল ব্যক্তিত্ব এবং সঙ্গীতের প্রতি ভালবাসার জন্যই বিখ্যাত ছিলেন, এছাড়াও একজন প্রতিভাবান রেডিও জকি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। জম্মু কাশ্মীরের বাসিন্দা হিসেবে তাঁকে তাঁর অনুরাগীরা 'জম্মু কি ধরকন' বলেও ডাকতেন। সমাজমাধ্যমে তাঁর এই অকালমৃত্যুর খবরে শোক ছড়িয়ে পড়েছে, মানসিকভাবে আহত হয়েছেন অনেকেই। সমাজমাধ্যমে তাঁর অনুরাগীরা অনেকেই শোকপ্রকাশ করেছেন তাঁকে ঘিরে বিভিন্ন পোস্ট লিখে। তাঁর স্মৃতিচারণা করছেন অনেকেই।

১৩ ডিসেম্বর তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে শেষ পোস্ট দেখা যায়, সেই রীলের ক্যাপশনে তিনি লিখেছিলেন, 'জাস্ট এ গার্ল উইথ এন্ডলেস গিগলস অ্যান্ড হার গাউন, টেকিং ওভার দ্য বিচ'। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সিমরনের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। জম্মু কাশ্মীর জাতীয় সম্মেলনের একটি এক্স পোস্টে লেখা হয়, 'ডা. ফারুক আবদুল্লাহ এবং ওমর আবদুল্লাহ এই কঠিন সময়ে সিমরনের পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত অনুরাগীর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তাঁর আত্মার শান্তি কামনা করেন সকলে।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Rangamati Tirandaj: 'মানুষ হিসেবে আমি ওঁর....', অনির্বাণের সঙ্গে অভিনয় করার স্বপ্ন দেখেন 'রাঙামতি তীরন্দাজ' মণীষা

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget