এক্সপ্লোর

Rukmini Maitra Exclusive: বয়সের তুলনায় উচ্চতা অনেক বেশি! রাগে নাচ করা ছেড়েছিলেন রুক্মিণী

Actress Rukmini Exclusive: এই প্রথম ছোটপর্দায় পা রাখছেন রুক্মিণী। তবে কোনও চরিত্রে নয়, রুক্মিণী মৈত্র হয়েই। প্রথম সারির একটি চ্যানেলের ডান্স রিয়্যালিটি শো-এর মঞ্চে বিচারক হিসেবে থাকছেন তিনি

কলকাতা: ছোটবেলা থেকেই নাচ করতে ভালোবাসতেন। প্রথমে দিদির থেকে নাচ শেখা, তারপর স্কুলের অনুষ্ঠানে অংশ নেওয়া। ছোট থেকেই মঞ্চ আকর্ষণ করত তাঁকে। ভালো নাচ করতেন বলে, সবসময় সামনের সারিতেই থাকতেন। কিন্তু একটু বড় হতেই সমস্যা তৈরি করল তাঁর উচ্চতা! 'ডান্স ডান্স জুনিয়র'-এর মঞ্চে বিচারকের চেয়ারে বসার আগে, নিজের ছোটবেলার গল্প শোনালেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। 

এই প্রথম ছোটপর্দায় পা রাখছেন রুক্মিণী। তবে কোনও চরিত্রে নয়, রুক্মিণী মৈত্র হয়েই। প্রথম সারির একটি চ্যানেলের ডান্স রিয়্যালিটি শো 'ডান্স ডান্স জুনিয়র'-এর মঞ্চে বিচারক হিসেবে থাকছেন তিনি। রুক্মিণী ছাড়াও ওই মঞ্চে বিচারক থাকছেন দেব ও মনামী ঘোষ। 

আরও পড়ুন: Sushant Singh Rajput Story: বলিউডে মাদক জোগানে একযোগে ষড়যন্ত্র, ৩৫ জনের বিরুদ্ধে খসড়া চার্জএনসিবি-র

খুদেদের বিচার করবেন রুক্মিণী, নিজে ছোটবেলায় নাচ করার অভিজ্ঞতা রয়েছে? রুক্মিণী বলছেন, 'ছোটবেলায় ভালো নাচ করতাম বলে সবসময় স্কুলে সামনের সারিতে সুযোগ পেতাম। কিন্তু পঞ্চম-ষষ্ঠ শ্রেণীতে হঠাৎ করে অনেকটা লম্বা হয়ে যাই আমি। ফলে সবসময় পিছনের সারিতে নাচ করতে হত। আমি বিরক্ত হয়ে নাচ করা ছেড়েই দিয়েছিলাম। পরে অবশ্য আমার সেই উচ্চতার জন্যই হয়তো প্রথম ছবির অফার পেয়েছিলাম। আমার প্রথম নাচ শেখা দিদির কাছে। তারপরে স্কুলে প্রথাগত শিক্ষা। ডান্স ডান্স জুনিয়র আমায় আবার ছোটবেলায় ফিরিয়ে আনল।'

'কিশমিশ'-এর সাফল্যই কী ছোটপর্দায় দেব-রুক্মিণীকে নিয়ে এল? অভিনেত্রী বলছেন, 'আমি প্রথমবার একটি অ্যাওয়ার্ড শো-তে নাচ করেছিলাম। তখনই কানাঘুষো শুনেছিলাম, নাচের কোনও অনুষ্ঠানে আমায় ভাবা হতে পারে। তবে আমার আর দেবের সঙ্গে সম্পূর্ণ আলাদাভাবে কথা হয়েছিল। দেব আর মনামী আগেও এই শো-তে বিচারক হিসেবে থেকেছে। এরা দুজনেই খুব ভাল নৃত্যশিল্পী। আমি বিচারকের চেয়েও বেশি একজন অনুপ্রেরণা হিসেবে কাজ করতে চাই, যে ছোটদের আরও ভালো কাজ করার উৎসাহ দেবে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Priya Ranjan Dasmunsi Statue: 'মেলালেন' প্রিয়রঞ্জন, একমঞ্চে কুণাল-মদন-প্রসূন-বিমান-শুভঙ্কররা
Prashun Banerjee:
Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget