এক্সপ্লোর

Tollywood News: রাহুলের ওয়েব সিরিজে নতুন ভূমিকায় সত্যম, 'দাদু' হয়ে থাকছেন পরাণও!

Satyam Bhattacharyya: এই সিরিজে যে চরিত্রকে নিয়ে গল্প আবর্তিত হবে, তা পরাণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্র। একটি পরিবারের গল্প এই সিরিজে তুলে ধরবেন রাহুল। সেখানে যেমন রয়েছে মজার গল্প, তেমনই রয়েছে কিছু রহস্যও

কলকাতা: এই সিরিজের ঘোষণা হয়েছিল আগেই। আর এবার, সোশ্যাল মিডিয়ায় সেই সিরিজ নিয়ে নতুন আপডেট শেয়ার করলেন সেই সিরিজেরই এক অভিনেতা। সত্যম ভট্টাচার্য্য় (Satyam Bhattacharyya)। 'দাদুর কীর্তি' (Dadur Kirti) সিরিজের শ্যুটিং শেষ হল। আর এই সিরিজে একটি নতুন ভূমিকায় পাওয়া যাবে সত্যমকে। সেটা কী? সেই হদিশও দিলেন অভিনেতা নিজেই। 

সোশ্যাল মিডিয়ায় আজ ছবি শেয়ার করে সত্যম লিখেছেন, 'শেষ হল আমার "দাদুর কীর্তি"- এর যাত্রা। আর শেষটাও হল নতুন বছরে, একদম নতুন কিছু দিয়ে। জীবনে প্রথম বার আমার গলা শোনা যাবে series এর একটা situational গানে। হ্যাঁ। ওই playback আর কি। পরিচালক রাহুল মুখোপাধ্যায় ও নীলায়নকে অনেক ধন্যবাদ আমায় এই সুযোগটা করে দেওয়ার জন্য। আশা করি এই যাত্রায় উৎরে গিয়েছি। আর ছবিতে স্বয়ং দাদুর থাকাটা একটা উপরি পাওনা।'

এই সিরিজে যে চরিত্রকে নিয়ে গল্প আবর্তিত হবে, তা পরাণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্র। একটি পরিবারের গল্প এই সিরিজে তুলে ধরবেন রাহুল। সেখানে যেমন রয়েছে মজার গল্প, তেমনই রয়েছে কিছু রহস্যও। 'হইচই'-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ। এখনও প্রকাশ্যে আসেনি এই সিরিজ মুক্তির তারিখ। 'হইচই' যে নতুন একগুচ্ছ সিরিজের ঘোষণা করেছিল, তার মধ্যে ই সিরিজ ছিল অন্যতম। 

অন্যদিকে, সদ্য 'প্রধান' ছবিটি মুক্তি পেয়েছে আর সেখানে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন পরাণ। এই ছবির অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে এবিপি লাইভকে পরাণ বলেছিলেন, 'হোটেল থেকে শ্যুটিংস্পটে পৌঁছতে ৪০ মিনিট মতো সময় লাগত। ৩টে জঙ্গল পেরিয়ে পৌঁছতে হত। আর হালকা জঙ্গল নয়.. সেই ছবিতে যেমন দেখা যায় গাছের ফাঁক দিয়ে রোদের রশ্মি এসে পড়ছে মাটিতে.. সেটুকুই আলো। তেমন জঙ্গল। শ্যুটিং করে যখন ফেরা হত, তখন যেন অন্ধকার মুঠো মুঠো ধরা যায়। একদিন গাড়ি করে ফিরছি, নেপালি ড্রাইভার ডানদিক চেপে যেতে যেতে হঠাৎ চা বাগানের পাশে এসে গাড়ি থামিয়ে দিল। তারপরে আস্তে আস্তে ব্যাক করতে শুরু করল। একটা জায়গায় গাড়ি থামিয়ে হেডলাইটটা জ্বালিয়ে দিল। বলল.. 'স্যার ডানদিকে দেখুন, লেপার্ড।' আস্তে আস্তে তাকিয়ে দেখলাম দুটো চোখ জ্বলছে। আমাদের থেকে মাত্র ৬ফুট দূরে। সঙ্গে ছিল সুজন আর বিশ্বনাথ। ড্রাইভার তাড়াতাড়ি কাচ নামিয়ে ছবি তুলতে যেতেই আমি বকাবকি করে থামিয়ে দিলাম। চুপ করে বসে আছি.. দেখলাম দুটো বাচ্চা লাফাতে লাফাতে ওর কাছে এল। বাচ্চাদের নিয়ে চিতাবাঘটা ধীরে ধীরে চলে গেল। এই অভিজ্ঞতাটা ভোলবার নয়।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Satyam Bhattacharya (@satyatyam)

আরও পড়ুন: Pankaj Tripathi New Movie: কৈলাস খেরের কন্ঠে শ্রীরামকে নিয়ে গান, মুক্তি পেল 'ম্যায় অটল হুঁ'-র 'রাম ধুন'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget