এক্সপ্লোর

Shah Rukh Khan: পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী অভিনেতা, শাহরুখ খান এখন বিলিয়নেয়ার, অনেক পিছিয়ে টম ক্রুজ

Shah Rukh Khan Enters Billionaire Club: এখন আর শুধুমাত্র ভারতের নন, পৃথিবীর সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে উঠে এলেন শাহরুখ।

মুম্বই: নয় নয় করে ৬০-এর দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। এখনও নবীন প্রজন্মকে টেক্কা দিয়ে চলেছেন। ফের নতুন মাইলফলক ছুঁলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। এবার সরাসরি ‘বিলয়নেয়ার্স’ ক্লাবে ঢুকে পড়লেন তিনি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১২০০০ কোটির মাপকাঠি ছাড়িয়ে গেল। এখন আর শুধুমাত্র ভারতের নন, পৃথিবীর সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে উঠে এলেন শাহরুখ। (Shah Rukh Khan Enters Billionaire Club)

Hurun India Rich List ২০২৫ সালের যে তালিকা প্রকাশ করেছে, তাতে  সবচেয়ে ধনী তারকা হিসেবে একেবারে শীর্ষে জায়গা করে নিয়েছেন শাহরুখ। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১২ হাজার ৪৯০ কোটি টাকা। দীর্ঘ ৩৩ বছরের অভিনয়জীবনে এই প্রথম ‘বিলয়নেয়ার্স’ ক্লাবে প্রবেশ করলেন তিনি। (Shah Rukh Khan)

Hurun India Rich List-এর হিসেব অনুযায়ী, শাহরুখের পরই দ্বিতীয় ধনী তারকা হলেন জুহি চাওলা এবং তাঁর পরিবার। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন হৃতিক রোশন। চতুর্থ স্থানে কর্ণ জোহর এবং পঞ্চম স্থানে অমিতাভ বচ্চন এবং চাঁর পরিবারের সদস্যরা রয়েছেন। তবে শাহরুখের সঙ্গে বাকিদের সম্পত্তির আকাশ-পাতাল তফাৎ।

শাহরুখের ধারেকাছে যদি কেউ থাকেন, তিনি হলেন জুহি। নায়িকা এবং তাঁর পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি টাকা। হৃতিকের মোট ২ হাজার ১৬০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। কর্ণ জোহরের মোট সম্পত্তির পরিমাণ ১৮৮০ কোটি টাকা। অমিতাভ ও বচ্চনদের মোট ১৬৩০ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

২০২৪ সালে, ৫৮ বছর বয়সে Hurun India Rich List-এ নাম ওঠে শাহরুখের। সেই সময় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৭ হাজার ৩০০ কোটি টাকা, যা বর্তমানে বেড়ে ১২০০০ কোটির সীমা ছাড়িয়ে গিয়েছে। শাহরুখের সম্পত্তির এমন বৃদ্ধির নেপথ্যে তাঁর ছবির সাম্প্রতিক ব্যবসায়িক সাফল্য, প্রোডাকশন হাউজ রেড চিলিজের মুনাফা যেমন রয়েছে, তেমনই IPL টিম কলকাতা নাইট রাইডার্সের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, পশ্চিম এশিয়ায় রিয়েল এস্টেট ব্যবসাতেও ফুলেফেঁপে উঠেছেন শাহরুখ।

‘জওয়ানে’র জন্য সম্প্রতি জাতীয় পুরস্কারও পেয়েছেন শাহরুখ। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত জওয়ান ভারতেই ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে।  ভারতের তাবড় তারকাদের চেয়েই এগিয়ে নেই শাহরুখ, হলিউডের টেলর সুইফট (১.৩ বিলিয়ন), আর্নল্ড সোয়ার্ৎজেনেগার (১.২ বিলিয়ন), জেরি সাইনফিল্ড (১.২ বিলিয়ন), সেলিনা গোমেজের (৭২০ মিলিয়ন), টম ক্রুজ (৬০০ মিলিয়ন) থেকেও এখন ধনী তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget