এক্সপ্লোর

On Screen Jodi Reunite: শাহরুখ-দীপিকা থেকে আমির-করিনা, দর্শকদের পছন্দের এই ৫ জুটি পর্দায় ফিরছেন ২০২২-এ

On Screen Jodi Reunite: দর্শকদের একাধিক প্রিয় অনস্ক্রিন জুটিদের (Onscreen Couple) ফের একসঙ্গে কাজ করতে দেখবেন বড়পর্দায়। ঠিক যেন রি-ইউনিয়ন (Re-union)। এর আগেও এই জুটিগুলি পর্দায় নজর কেড়েছিল।

নয়াদিল্লি: ২০২২ সাল বিনোদন জগতে একাধিক নস্টালজিয়া নিয়ে আসবে বলে আশা দর্শকদের। তাঁরা তাঁদের একাধিক প্রিয় অনস্ক্রিন জুটিদের (Onscreen Couple) ফের একসঙ্গে কাজ করতে দেখবেন বড়পর্দায়। ঠিক যেন রি-ইউনিয়ন (Re-union)। এর আগেও এই জুটিগুলি পর্দায় নজর কেড়েছিল। ফলে তাঁদের আগামী ছবিগুলি নিয়েও আশা চরমে রয়েছে। এই বিখ্যাত জুটি কারা? 

শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন (Shah Rukh Khan and Deepika Padukone): শাহরুখ খানের হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০০৭ সালে মুক্তি পায় তাঁদের ছবি 'ওম শান্তি ওম'। এরপর ২০১৩ সালে 'চেন্নাই এক্সপ্রেস' এবং ২০১৪ সালে 'হ্যাপি নিউ ইয়ার' ছবিতে অভিনয় করেন তাঁরা একসঙ্গে। দর্শক তাঁদের জুটি প্রচণ্ড পছন্দ করেন। এরপর তাঁদের ফের একসঙ্গে 'পাঠান' ছবিতে দেখা যাবে বলে জানা যাচ্ছে। এছাড়া এই ছবিতে দেখা যাবে জন আব্রাহামকেও। জন ও দীপিকা একসঙ্গে শেষ ২০১১ সালে 'দেশি বয়েজ' ছবিতে দেখা গিয়েছিল।

আমির খান ও করিনা কপূর খান (Aamir Khan and Kareena Kapoor Khan): ২০০৯ সালে এই জুটিকে একসঙ্গে 'থ্রি ইডিয়টস' ছবিতে অভিনয় করতে দেখা যায়। এরপর একসঙ্গে তাঁরা 'তলাশ' ছবিতেও কাজ করেছেন। এরপর অদ্বৈত চন্দনের পরিচালনায় 'লাল সিং চড্ডা' ছবিতে দেখা যাবে আমির ও করিনাকে। এটি জনপ্রিয় ইংরেজি ছবি 'ফরেস্ট গাম্প'-এর থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি।

আরও পড়ুন: Divya Dutta Salman Pic: সলমনের সঙ্গে প্রথম সাক্ষাতের ছবি পোস্ট অভিনেত্রী দিব্যা দত্তের

অক্ষয় কুমার ও ভূমি পেডনেকর (Akshay Kumar and Bhumi Pednekar): ২০১৭ সালে মুক্তি পায় খিলাড়ি কুমার ও ভূমি পেডনেকরের 'টয়লেট: এক প্রেম কথা'। সেই ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যায়। প্রায় পাঁচ বছর পর তাঁরা একসঙ্গে কাজ করবেন আবার। আনন্দ এল রাইয়ের পরিচালনায় আগামী ছবি 'রক্ষা বন্ধন' ছবিতে দেখা যাবে তাঁদের।

কার্তিক আরিয়ান ও কৃতী শ্যানন (Kartik Aaryan and Kriti Sanon): ২০১৯ সালেই একসঙ্গে কাজ করেছিলেন এই তারকা জুটি, 'লুক্কা ছুপ্পি' ছবিতে। এরপর ফের তাঁদের একসঙ্গে দেখা যাবে 'শেহজাদা' ছবিতে যা বিখ্যাত তামিল ছবি 'আলা বৈকুণ্ঠপুরমলু'-র রিমেক। সম্প্রতি তাঁদের একসঙ্গে দিল্লিতে শ্যুটিং করতে দেখা যায়।

টাইগার শ্রফ ও কৃতী শ্যানন (Tiger Shroff and Kriti Sanon): ২০১৪ সালে প্রথম 'হিরোপন্থি' ছবিতে একসঙ্গে কাজ করেন তাঁরা। টাইগার ও কৃতীর রসায়ন বেশ পছন্দ করেছিলেন দর্শক। এরপর তাঁদের ফের দেখা যাবে বিকাশ বহেলের 'গণপথ' ছবিতে। এই জুটির নাম ঘোষণার পর থেকেই উৎসাহিত দর্শক।

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget