এক্সপ্লোর

বয়স সংখ্যামাত্র, কুমন্তব্য, মৃত্যুকামনা, আক্রমণ পেরিয়েও স্বর্ণেন্দুকেই ভালোবাসি: শ্রুতি

তাঁদের প্রেম নিয়ে কটাক্ষ আর কথোপাকথনের শেষ নেই। সমাদের চোখে যা বয়সের পার্থক্য, তাই যেন কাছাকাছি নিয়ে এসেছে তাঁদের। শ্রুতি দাস (Shruti Das) আর স্বর্ণেন্দু সমাদ্দার (Swornendu Samaddaar)।

কলকাতা: তাঁদের প্রেম নিয়ে কটাক্ষ আর কথোপাকথনের শেষ নেই। সমাদের চোখে যা বয়সের পার্থক্য, তাই যেন কাছাকাছি নিয়ে এসেছে তাঁদের। শ্রুতি দাস (Shruti Das) আর স্বর্ণেন্দু সমাদ্দার (Swornendu Samaddaar)। সোশ্যাল মিডিয়ায় চিরকালই প্রেম নিয়ে খোলামেলা শ্রুতি। সমাজের তোয়াক্কা তিনি করেননি কখনোই। অভিনেত্রীর নতুন পোস্টের কয়েকটা লাইন, ফের একবার বুঝিয়ে দিল, তিনি স্বর্ণেন্দুর সঙ্গে সম্পর্কে খুশি, যেটাই যথেষ্ট।

সদ্য ইনস্টাগ্রামে একটি ছোট্ট রিল পোস্ট করেছেন শ্রুতি। সাদা কালো সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি দোলনায় বসে রয়েছেন শ্রুতি ও স্বর্ণেন্দু। কখনও শ্রুতি আদর করে মাথা রাখছেন স্বর্ণেন্দুর কাঁধে। আবার কখনও গাল টিপে খুনসুটি করছেন। ক্যাপশানে অভিনেত্রী লিখছেন, 'বয়স শুধুমাত্র একটা সংখ্যা। আমার সঙ্গীর বয়স প্রায় ৪০ আর তাতে আমি গর্বিত। ও কখনও আমার সবচেয়ে প্রিয় বন্ধু, কখনও শিক্ষক, কখনও প্রেমিক, কখনও স্বামী কখনও পথপ্রদর্শক আবার কখনও আমার সন্তানও। ও আমায় যেভাবে ভালোবাসে সেটাকে আমি ভালোবাসি। সমস্ত সমালোচনা, খারাপ মন্তব্য, মৃত্যুকামনা, কদর্য ভাষায় আক্রমণ, সবকিছু পেরিয়েও ওকে আমি ভালোবাসি। স্বর্ণেন্দু, একটা কথা মনে রেখো, আমি তোমায় ভালোবাসি।'

তিনি চিরকালই বিতর্কের কেন্দ্রে। গায়ের রঙ থেকে শুরু করে বয়সে অনেকটা বড় পরিচালকের সঙ্গে প্রেম, শ্রুতিকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বার বার। 'ত্রিনয়নী' ধারাবাহিকে অভিনয় করার সময়ই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শ্রুতি। ইন্ডাস্ট্রির অনেকে সেই সম্পর্কে খুশি হলেও, স্বর্ণেন্দু আর শ্রুতির বয়সের পার্থক্য় নিয়ে চরম কটাক্ষের মুখে পড়েন শ্রুতি। যদিও সেই সমস্ত ট্রোলিং-এর যোগ্য জবাব দেন নায়িকা। প্রেম নিয়ে কখনোই লুকোচুরি করেননি শ্রুতি। তাঁর সোশ্যাল মিডিয়া খুললেই ঝলমল করে ওঠে স্বর্ণেন্দুর সঙ্গে কাটানো তাঁর বিভিন্ন প্রেমের মুহূর্তের ছবি। অন্যদিকে শ্রুতির প্রেমের ছোঁয়া স্বর্ণেন্দুর প্রোফাইলেও। তাঁর রিলেসানশিপ স্টেটাসে লেখা, 'এনগেজডট'।

আরও পড়ুন: ৪ ফ্রেব্রুয়ারি অসমবয়সী প্রেমের গল্প শোনাবে মেঘ-বৃষ্টি, প্রকাশ্যে 'বাবা, বেবি ও'-র ট্রেলার

এই সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের মুখে পড়েও কখনওই থেমে থাকেননি নায়িকা। প্রতিবারই মুখের মত উত্তর দিয়েছেন সমালোচকদের। এমনকি সোশ্যাল মিডিয়া ট্রোলিং-এর বিরুদ্ধে আইনের দ্বারস্থও হয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget