এক্সপ্লোর

Jojo Slams Trolls: 'ক্ষমতা থাকলে আমার সামনে এসে বলে যান', ছেলেকে নিয়ে কটাক্ষের সপাট উত্তর গায়িকা জোজোর

Jojo Mukherjee: ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি একটি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন গায়িকা জোজো। সেখানে দেখা যাচ্ছে অনুষ্ঠানের আগে মেকআপ করছেন গায়িকা। মায়ের সেই সরঞ্জাম নিয়ে ঘাঁটাঘাঁটি করছে ছেলে।

কলকাতা: কিছুদিন আগে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন জোজো (Singer Jojo Mukherjee)। যাঁর গানে মুগ্ধ থাকেন আট থেকে আশি, সেই গায়িকা সোশ্যাল মিডিয়ায় ভালই সক্রিয়। যে ভিডিও তিনি পোস্ট করেন সেটি অত্যন্ত সাধারণ। কিন্তু ছেলের সঙ্গে পোস্ট করা সেই ভিডিওয় তীব্র কটাক্ষের (trolled on Facebook) শিকার হতে হয় তাঁকে। এবার সেই নিয়েই ফেসবুক লাইভে এসে ক্ষোভ উগরে দিলেন শিল্পী। বললেন, 'শিল্পী না হলে আপনাদের জিভ টেনে ছিঁড়ে নিতাম। তারপর আমার যা হত দেখা যেত।' কিন্তু কী এমন বলা হল তাঁকে? কেন এত রেগে গেলেন জোজো?

সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার জোজো, লাইভে এসে সপাট জবাব শিল্পীর

ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি একটি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন গায়িকা জোজো। সেখানে দেখা যাচ্ছে অনুষ্ঠানের আগে মেকআপ করছেন গায়িকা। আর মায়ের মেকআপের সরঞ্জাম নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করেছে তাঁর পুচকে ছেলে। ক্যাপশনে তিনি লেখেন, 'খালি মাম্মার জিনিস পছন্দ'। মজার মিষ্টি ভিডিও দেখে অনেকেই ভালবাসা পাঠিয়েছেন মা-ছেলেকে। তাঁদের খুনসুটি দেখেও আপ্লুত অনেকেই। কিন্তু সেখানেই কমেন্ট বক্স ভরেছে একাধিক কুমন্তব্যে। বেশিরভাগ ক্ষেত্রেই কটাক্ষের নিশানায় জোজোর একরত্তি ছেলে আদি। অনেকের কথায় সে যে জোজোর 'দত্তক পুত্র' তাও উঠে এসেছে। প্রবল আক্রমণের বিরুদ্ধে এবার মুখ খুললেন জোজো। 

এই ঘটনার দিন কয়েক পরে ফেসবুকে লাইভে আসেন জোজো। রীতিমতো কড়া ভাষায় জবাব দেন প্রত্যেকটি কটূ মন্তব্যের। জোজোর কথাতেই জানা যায়, কেউ কেউ ওই ভিডিওর কমেন্টে লেখেন, 'বাবা, আবার এদেরকেও দেখতে হবে?' জোজোর জবাব, 'অনেকেই বলেছেন যে এসব কমেন্ট পড়িস না, এড়িয়ে যা। কিন্তু আমি মনে করি এর প্রতিবাদ দরকার। কারণ যখন কেউ মৌখিক বা শারীরিক, যেভাবেই আক্রমণ করুন না কেন, যখন একটা বাচ্চাকে কিছু বলছেন সেটা চাইল্ড কমিশন অ্যাক্টে যাওয়া উচিত। আগের কমেন্টের জবাবে আমার কিছু শুভাকাঙ্খীর সঙ্গেও বচসা হয়েছে কমেন্ট বক্সে তাঁর।' জোজো বলছেন অপর একজন কমেন্ট করে লেখেন, 'বাবা, কী অবস্থা। ছেলে দত্তক নিলে একটা ভাল বাড়ির ছেলে নিতে পারতে। মানায়নি।' এই কমেন্ট রীতিমতো নিজের কাছে লিখে রেখেছেন জোজো। তাঁর কড়া জবাব, 'যিনি কমেন্ট করেছেন তিনি একজন মহিলা। আমি ওঁকে বলতে চাই, আমি ভাল বাড়ির ছেলে নিয়েছি না খারাপ বাড়ির, আপনার কী মশাই? আপনি বলার কে? আপনারা মানুষের পর্যায়ে পড়েন? মানে আপনার বাচ্চাকে যদি আমির খানের মতো দেখতে না হয়, তাহলে সে আপনার বাচ্চা নয়? আপনাদের মতো মহিলাদের জন্য অন্য মায়েরা বদনাম হন।' একরাশ ক্ষোভ প্রকাশের সঙ্গে জোজোর স্পষ্ট দাবি, 'মা শব্দটার সংজ্ঞা বদলে দিয়েছেন আপনাদের মতো মহিলারা। আমি আজ শিল্পী না হলে, কারণ শিল্পীদের অনেক কিছু করা বারণ থাকে, নয়তো এঁদের জিভ টেনে ছিঁড়ে নিতাম।' সেই সঙ্গে শিল্পীর হুঙ্কার, 'ক্ষমতা থাকলে আমার সামনে এসে বলে যান'।

 

আরও পড়ুন: Anupam-Prashmita Marriage: 'নতুন করে...' পথচলা শুরু, চার হাত এক হল অনুপম-প্রস্মিতার

জোজোর এই প্রতিবাদে তাঁর পাশে রয়েছেন তাঁর শুভাকাঙ্খী ও অনুরাগীরা। শিল্পীর শেষ পোস্টে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানে গান গাইছেন তিনি, পাশে দাঁড়িয়ে ছোট্ট সন্তান। খানিক পরে মায়ের কোলে চড়েই সেও উপভোগ করছে অনুষ্ঠান। সেখানেও মা-ছেলের সম্পর্ককে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget