এক্সপ্লোর

Solanki Roy: শ্যুটিংয়ের শেষ দিনে হঠাৎ বদলে গেল পরিচয়-পরিবার! বিভ্রান্ত সোলাঙ্কি

Solanki Roy New Web Series: আজ যে ঝলক প্রকাশ্যে এসেছে, সেখানে গল্পের আন্দাজ পাওয়া গেলেও সবকিছুই ভীষণ গোলমেলে

কলকাতা: আচ্ছা, কোনও ধারাবাহিকের অভিনেত্রীর যদি হঠাৎ গুলিয়ে যায় বাস্তব আর ধারাবাহিকের সেট? হঠাৎ, বাস্তবের নায়িকাকে কেউ যদি ডাকতে থাকে তাঁর ধারাবাহিকে অভিনীত চরিত্রের নামে? বদলে যায় তাঁর নিজের জীবন, নিজের পরিবার সবকিছু? আপনার কি পড়তে পড়তেই গুলিয়ে যাচ্ছে সবটা? তাহলে ভাবুন কি কি বিপদে পড়েছে অপলা? 

বিষয়টা একটু সহজ করেই বলা যাক। 'হইচই' (Hoichoi)-তে আসছে নতুন ওয়েব সিরিজ 'বোকাবাক্সতে বন্দি'। দেবালয় ভট্টাচার্য্যের পরিচালিত নতুন এই ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে সোলাঙ্কি রায় (Solanki Roy)-কে। তাঁর বিপরীতে দেখা যাবে নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharyya)-কে। এটিই নীলের প্রথম ওয়েব সিরিজ। আজ প্রকাশ্যে এসেছে এই ওয়েব সিরিজের ট্রেলার। এই ওয়েব সিরিজটি মুক্তি পাবে ২১ জুন। 

আজ যে ঝলক প্রকাশ্যে এসেছে, সেখানে গল্পের আন্দাজ পাওয়া গেলেও সবকিছুই ভীষণ গোলমেলে। এখানে প্রথমে এমন এক অভিনেত্রীকে দেখানো হয়েছে, যিনি ধারাবাহিকে অভিনয় করেন। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম সন্ধ্যামণি। ধারাবাহিকের গল্পে সন্ধ্যামণির নিজের পরিবার রয়েছে। কিন্তু হঠাৎ, অভিনয়ের এক্কেবারে শেষদিনে এসে যদি ভুলে যেতে হয় গোটা জীবনটাকেই? হঠাৎ যদি তাঁকে বলা হয়, তাঁর আসল নাম অপলা নয়, সন্ধ্যামণিই। এই ধারাবাহিকের সেটই তার বাড়ি আর অভিনেতা অভিনেত্রীরাই পরিবার? কল্পনা আর বাস্তবের মধ্যে গুলিয়ে যায় জীবন। কার? অপলা নাকি সন্ধ্যামণির? দেবালয়ের ওয়েব সিরিজে রহস্যের মোড়ক খুলবে পরতে পরতে। 

প্রসঙ্গত, এই ধারাবাহিকের হাত ধরেই ওয়েব সিরিজে পা রাখছেন নীল। এর আগে ধারাবাহিক ও বড়পর্দায় অভিনয় করেছেন তিনি। যদিও কেবল বোকাবাক্সতে বন্দিই নয়, এছাড়াও একাধিক ওয়েব সিরিজের শ্যুটিং শেষ করে ফেলেছেন নীল। তবে তাঁর অভিনীত মুক্তি পাওয়া ওয়েব সিরিজগুলির মধ্যে এটিই প্রথম। এই সিরিজে অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের মধ্যে রয়েছেন অলিভিয়া, রিয়া, সৌম্য ও অন্যান্যরা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

আরও পড়ুন: Vikram-Madhumita-Darshana: হঠাৎই বদলাল মধুমিতা-দর্শনার সঙ্গে বিক্রমের নতুন ছবির নাম, প্রথম ঝলকেও রইল চমক

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget