এক্সপ্লোর

Sonu Sood: ২৫০০ কেজি চাল দিয়ে ফুটিয়ে তোলা হল সোনু সুদের প্রতিকৃতি, ভিডিও শেয়ার করলেন আপ্লুত অভিনেতা

Sonu Sood News: একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল। ১ একর জমির ওপর ২৫০০ কেজি চাল দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে সোনু সুদের প্রতিকৃতি

কলকাতা:  এ যেন ছোটবেলার দেখা 'ম্যাড' (M.A.D) অনুষ্ঠানের সেই 'বিগ পিকচার'। শিল্পীর হাতে যত্নে ফুটে উঠবে কোনও এক ছবি.. কারও মুখ, কোনও বার্তা। ১ একর জমির ওপর ২৫০০ কেজি চাল দিয়ে ফুটিয়ে তোলা হল সোনু সুদ (Sonu Sood)-এর এক বিশাল বড় প্রতিকৃতি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিলেন আপ্লুত অভিনেতা। 

একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল। ১ একর জমির ওপর ২৫০০ কেজি চাল দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে সোনু সুদের প্রতিকৃতি। সোনু এই ভিডিও শেয়ার করে নিয়ে লিখেছেন, ২৫০০ কেজি চাল, ১ একর জমি এবং নিঃশর্ত ভালবাসা। সেইসঙ্গে সোনু লিখে দিতে ভোলেননি যে, এই ছবি তৈরি করার পরে, নষ্ট করা হয়নি একটুও চাল। তা মানুষদের মধ্যে দান করে দেওয়া হয়েছে। 

করোনা পরিস্থিতিতে মানুষের 'মসিহা' হয়ে কাজ করেছিলেন সোনু সুদ। হাজার হাজার পরিযায়ী শ্রমিককে ঘরে ফিরিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, তাঁদের অন্ন-বস্ত্র সংস্থানেরও ব্যবস্থা করেছিলেন। করোনাকালে তিনিই আদর্শ হয়ে উঠেছিলেন দেশের লাখ লাখ মানুষের। পেয়েছিলেন ভালবাসাও। বড়পর্দার ভিলেনকে এমন করে বাস্তবের নায়ক হয়ে উঠতে দেখতে সবাই অভ্যস্থ নয় হয়তো। কিন্তু সোনু হয়ে উঠেছিলেন হাজার হাজার মানুষের আশার আলো। বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে মানুষদের উপকার করে গিয়েছেন সোনু। সেই ধারা বজায় রয়েছে এখনও। সোনুর সেই কাজকে সম্মান জানাতেই তৈরি করা হয়েছে এই বিশাল প্রতিকৃতি।

২০০৪ সালে রিলিহ হওয়া ছবি 'যুবা' ছবি সোনু সুদের কেরিয়ারের বড় ব্রেক। মণি রত্নম পরিচালিত এই ছবিতে নজর কেড়েছিলেন সোনু। এরপর আর ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। প্রাথমিক ভাবে মুম্বইয়ে পা রাখলেও বলিউডের আগে দক্ষিণী ছবির জগতেই অভিষেক হয়েছিল তাঁর। তেলুগু ছবি Kallajagaar- তে দেখা গিয়েছিল তাঁকে। এর তিন বছর পর সুযোগ পান 'যুবা'- তে। বড় পর্দায় ভগৎ সিংয়ের চরিত্রেও অভিনয় করেছেন সোনু সুদ। ভিলেন ছাড়া অন্যান্য চরিত্রেও দেখা গিয়েছে তাঁকে। এমনকি কমেডি চরিত্রেও অভিনয় করেছেন সোনু সুদ। স্ক্রিন শেয়ার করেছেন শাহরুখ খানের সঙ্গেও।

আরও পড়ুন: Sushmita Sen: সুস্মিতার শপিং পার্টনার মেয়ে আর রোহমান, অসুস্থতাই ফেরাল প্রাক্তন প্রেমিককে?

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonu Sood (@sonu_sood)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget