এক্সপ্লোর

Soumitra Chatterjee: অসমাপ্ত রয়ে গিয়েছে শ্যুটিং, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ ছবি চলছে নন্দনে

Documentary on Soumitra: নন্দনে জনসাধারণের জন্য রয়েছে এই ছবি। জন্মদিনে সেখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল।

কলকাতা: সেটে তখন উপস্থিত ছিলেন সন্দীপ রায় (Sandip Roy), সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty), আর.. সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। পরিকল্পনা করা হয়েছিল, গল্পে.. আড্ডায় জানা যাবে অজানা নায়ককে, আর সেই গল্পই হবে ক্যামেরাবন্দি। সেদিনের শ্যুটিংয়ে অভিনেতা যেন একটু বেশিই ঝলমলে, বেশিই প্রাণোচ্ছ্বল ছিলেন, ঠিক যেন বছর কুড়ির যুবক। শ্যুট শেষে সেদিন যখন বেরিয়ে যাচ্ছেন তিনি.. কেউ ভাবতে পারেননি, এটাই তাঁর জীবনের শেষ শট! আজ তাঁর জন্মদিনে সেই স্মৃতি ফিরে দেখলেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় (Shayantan Mukherjee)। 

নন্দনে মুক্তি পেয়েছে 'আমি সৌমিত্র' (Ami Soumitra)। এটি মূলত একটি তথ্যচিত্র। সায়ন্তন বলছেন, 'সৌমিত্র চট্টোপাধ্যায় শুধু একজন অভিনেতা নন। উনি একজন থিয়েটার শিল্পী, অসাধারণ লেখক, কবি ও চিত্রশিল্পী। উনি ভ্যান গগের ভক্ত ছিলেন, মুখ আঁকতে ভালবাসতেন। ওঁর লেখা কবিতার সমগ্র রয়েছে। আমার সৌমিত্রবাবুর সঙ্গে প্রথম আলাপ ২০১৩ সালে। আমার প্রথম ছবি করতে গিয়ে। সেই সময়েই ভেবেছিলাম, নায়ক সৌমিত্রকে সবাই না চেনেন, কিন্তু তাঁর বাইরেও সৌমিত্রবাবুর অসম্ভব ব্যাপ্তি। সেটাকেই ফ্রেমবন্দি করতে চেয়েছিলাম। ওঁর কন্যা পৌলমীদির সঙ্গেও কথা বলি। কিন্তু রাজি হননি খোদ সৌমিত্রবাবুই। সেইসময় ওঁকে জোর করতে চাইনি। কিন্তু ২০১৯ সালে সৌমিত্রবাবু নিজেই রাজি হলেন ছবিটা করার জন্য। হয়তো উনি ভেবেছিলেন কিছু কথা পরের প্রজন্মকে বলে যাওয়া উচিত। কিন্তু তখনও আমরা ভাবতে পারিনি এটাই ওঁর শেষ কাজ হয়ে থেকে যাবে।'

শেষ শট 'আমি সৌমিত্র'-তেই? একটা দীর্ঘশ্বাস ফেলে সায়ন্তন বললেন, 'আমরা পরিকল্পনা করেছিলাম, সৌমিত্রবাবু বসে গল্প করবেন বাবুদা, বেণুদার সঙ্গে। আর সেই গল্পেই উঠে আসবে ওঁর অজানা দিকগুলি। এই দৃশ্যটা যেদিন শ্যুট হল, সেইদিন যেন একটু বেশিই ঝলমলে ছিলেন সৌমিত্রবাবু। কত কথা বলেছিলেন, আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনেছিলাম। উনি যখন বেরিয়ে চলে যাচ্ছেন, তখনও ভাবতে পারিনি এটা ওঁর শেষ কাজ হবে।'

আরও পড়ুন: Tunisha Sharma Death: তুনিশা শর্মার সঙ্গে শ্যুটিংয়ের স্মৃতিচারণা সায়ন্তনীর

ছবির শ্যুটিং শেষ করতে পারেননি সৌমিত্র। সায়ন্তন বলছেন, 'একটা দৃশ্য শ্যুটিংয়ের পরিকল্পনা ছিল ওঁর গোটা পরিবারকে নিয়ে। গঙ্গার ধারে গিয়ে একটা শ্যুটিং পরিকল্পনা করার দৃশ্য ছিল। সেটা শ্যুটিং করা হল না। তবে এখন মনে হয়, হয়তো কিছু অপূর্ণতাই সম্পূর্ণতা দেয় জীবনকে। এই ছবিও তেমন। শেষ দৃশ্য হল না... আমাদের ক্যামেরায় ধরা রইল সৌমিত্রবাবুর শেষযাত্রার ছবি। আমার জীবদ্দশায় এত বড় শেষযাত্রা কখনও দেখিনি।'

নন্দনে জনসাধারণের জন্য রয়েছে এই ছবি। জন্মদিনে সেখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Rahul-Moumita Relationship Controversy: রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget