এক্সপ্লোর

Sourav-Darshana: ভ্যালেন্টাইন্স ডে -তে দূরে থাকবেন সৌরভ, একসঙ্গে উদযাপন করতে বুদ্ধি বার করলেন দর্শনা

Sourav Das and Darshana Banik: ১৪ ফেব্রুয়ারি মানেই তো ভ্যালেন্টাইন্স ডে। সৌরভ আর দর্শনা টলিউডের অন্যতম পাওয়ার কাপল। কিন্তু ভালবাসার দিনে কী আলাদাই থাকতে হবে দুজনকে?

কলকাতা: চলতি বছরের শুরুতেই শুরু হয়ে গিয়েছে সিসিএল অর্থাৎ সেলিব্রিটি ক্রিকেট লীগ। আর টলিউডের সেই দলে অন্যান্যদের সঙ্গে রয়েছেন সৌরভ দাস (Sourav Das) ও। আর খেলার জন্যই ১৪ ফেব্রুয়ারি তাঁরা পাড়ি দিচ্ছেন কটকে। তবে এবার কেমন করে কাটবে সৌরভ আর দর্শনা বণিকের (Darshana Banik) ভ্যালেন্টাইন্স ডে? এবিপি লাইভকে সেই পরিকল্পনার কথাই জানালেন দর্শনা। 

সদ্যই দিল্লি আর বেঙ্গালুরু গিয়েছিল টলিউডের সেলিব্রিটি ক্রিকেট লীগের টিম। সঙ্গে গিয়েছিলেন দর্শনা, তৃণা সাহা (Trina Saha)-রাও। এর পরের ম্যাচেও কি সৌরভদের সঙ্গী হবেন দর্শনা? অভিনেত্রী বলছেন, 'আমাদের বেঙ্গালুরু আর দিল্লির সফর খুব ভাল গিয়েছে। গোটা টিমের একটু টেনশন ছিল ম্যাচ নিয়ে। তবে ওরা দুটো ম্যাচই জিতে গিয়েছে। আমরাও ভীষণ খুশি। পরের ম্যাচটা আছে কটকে। সেটার জন্য ওরা ১৪ তারিখ রওনা দেবে।'

১৪ ফেব্রুয়ারি মানেই তো ভ্যালেন্টাইন্স ডে। সৌরভ আর দর্শনা টলিউডের অন্যতম পাওয়ার কাপল। কিন্তু ভালবাসার দিনে কী আলাদাই থাকতে হবে দুজনকে? একটু মনখারাপ নিয়েই দর্শনা বললেন, 'এবারের ম্যাচটায় আমি সম্ভবত যেতে পারছি না। আমার পরিবারে একটা বিয়েবাড়ি রয়েছে। সেখানে যেতে হবে। সেই কারণেই আমার যাওয়া হচ্ছে না। কাজেই ভ্যালেন্টাইন্স ডে আলাদাই কাটবে। সেই কারণে আমরা আগের দিন উদযাপন করার পরিকল্পনা করেছি। উদযাপন বলতে তেমন কিছু নয়, হয়তো কোথাও একটু খেতে যাব একসঙ্গে। টুকটাক রেস্তোরাঁয় তো খেতে যাওয়া হয়ই। এবারেও তাই যাব। এর থেকে বেশি কোনও পরিকল্পনা নেই।'

বিয়ের পরে সংসার আর অভিনয় দুইই সামলাচ্ছেন দর্শনা। বিয়ের পর জীবন কী আদৌ বদলে গিয়েছে তাঁর? দর্শনা বলছেন, 'বদল তো অবশ্যই হয়েছে। তবে সেটা ভালর দিকে। বয়স বাড়ছে। এখন সংসারের দায়িত্ব নিতে শিখেছি। অনেক বেশি পরিণত হয়েছি। আমার আর সৌরভের মধ্যে ভীষণ ভাল একটা বন্ধুত্ব রয়েছে। সৌরভের সঙ্গে আমি দীর্ঘদিন প্রেম করিনি। তবে যতটুকু সময় প্রেম করেছি, দেখেছি ও খুব দায়িত্বশীল। এখন ও আরও স্থিতধী হয়েছে। দুজন মিলে বেশ ভালই চলে যাচ্ছে।' বর্তমানে টলিউডে এত ভাঙনের খবর শোনা যাচ্ছে। এর মধ্যে দর্শনা আর সৌরভের সম্পর্কের রসদটা ঠিক কী? দর্শনা বলছেন, 'আমাদের মধ্যে ভীষণ ভাল একটা বন্ধুত্ব রয়েছে। জানি না অদূর ভবিষ্যতে কপালে কী লেখা আছে, তবে আমার আর সৌরভের মধ্যে এই বন্ধুত্বটা যেন চিরকাল থেকে যায়।'

আরও পড়ুন: Darshana Banik: ভবিষ্যতে কপালে কী আছে জানি না, তবে আমার আর সৌরভের মধ্যে বন্ধুত্বটা যেন থাকে: দর্শনা

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget