এক্সপ্লোর

Srijit Mukherjee Exclusive: 'ক্যামেরার পিছনে অ্যাকশন না বললে, ক্রীড়া সাংবাদিক হতাম'

Srijit Mukherjee: কিন্তু কী হত যদি রুপোলি পর্দার জগতে পাই না রাখতেন তিনি? যদি লাইটস, ক্যামেরা, অ্যাকশনের জগতের বাইরে হত তাঁর জীবন? ছোট থেকে কোন নেশাকে পেশা হিসেবে বেছে নেওয়ার স্বপ্ন ছিল তাঁর? এবিপি লাইভের 'যদি অভিনেতা না হতাম' সিরিজে নিজের স্বপ্ন নিয়ে মুখ খুললেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

কলকাতা: বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির পরিচালক তিনি। শুধু কী বাংলা? তিনি পা রেখেছেন বলিউডেও। ইতিমধ্যেই একাধিক ছবির পরিচালনা করে ফেলেছেন। কিন্তু কী হত যদি রুপোলি পর্দার জগতে পাই না রাখতেন তিনি? যদি লাইটস, ক্যামেরা, অ্যাকশনের জগতের বাইরে হত তাঁর জীবন? ছোট থেকে কোন নেশাকে পেশা হিসেবে বেছে নেওয়ার স্বপ্ন ছিল তাঁর? এবিপি লাইভের 'যদি অভিনেতা না হতাম' সিরিজে নিজের স্বপ্ন নিয়ে মুখ খুললেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। 

ক্রীড়া সাংবাদিক সৃজিত!

পরিচালনা তাঁর পেশা, আর নেশা, ক্রিকেট। সৃজিত মুখোপাধ্যায়ের ক্রিকেট প্রেমের কথা তাঁর ঘনিষ্ঠ মহলের অনেকেরই জানা। আইপিলের মরসুমে ছবির মুক্তি, প্রচার, শ্যুটিংয়ের থেকে সময় বের করেও নিয়মিত আইপিএলের দর্শক তিনি। শুধু তাই নয়, আইপিএল ফ্যান্টাসি প্রিমিয়ার লিগও খেলছেন তিনি। যদি পরিচালক না হতে সৃজিত?এবিপি লাইভের প্রশ্নের উত্তরে বিন্দুমাত্র চিন্তা না করে সৃজিত বললেন, 'ক্রীড়া সাংবাদিক হতাম। এটা নিয়ে চিন্তাভাবনার কোনও জায়গাই নেই।' কেন? মজার মোড়কে অথচ মুখ গম্ভীর করে সৃজিত বললেন, 'সবার উপরে ক্রিকেট সত্য, তাহার উপরে নাই।' সিনেমারও ওপরে? ঠোঁট উল্টে হাত ছড়িয়ে সৃজিত ফের বললেন, 'অবশ্যই। কোনও তুলনাই চলে না।' তারপরেই ফের গলার স্বরে হাসি মিশিয়ে সৃজিত বললেন, 'ভেবেছিলাম সাংবাদিক হব। তারপর একটা ছবি বানালাম, হিট হয়ে গেল। সবাই দেখলেন.. আর কী, এখানেই রয়ে গেলাম।'

আরও পড়ুন: 'যে ইতিহাস আমরা জানতে পারি না, তাকে বহন করেন মহাশ্বেতা দেবী'

 

নতুন ছবি ও সৃজিত

সামনেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন বাংলা ছবি 'X=প্রেম'। খিলাৎ বন্দ্যোপাধ্যায়, জয়ী চৌধুরী, অর্ণব দত্ত ও অদিতি দত্তের জীবনের ওঠাপড়ার গল্পই বলবে সৃজিতের নতুন ছবি। মুখ্য দুটি ভূমিকায় অভিনয় করছেন অনিন্দ্য সেনগুপ্ত ও শ্রুতি দাস। এছাড়াও এই ছবিতে রয়েছেন মধুরিমা বসাক ও অর্জুন চক্রবর্তী। ছবির সুরের দায়িত্বেরও সিংহভাগ অংশে রয়েছে নতুনরা। সৃজিতের মতে, কলেজ প্রেমের গল্প বলতে নতুন মুখেদেরই দরকার ছিল। যাঁরা বহুদিন আগে কলেজ জীবন পেরিয়ে এসেছেন, এই চিত্রনাট্যে তাঁদের কাস্ট করলে মানাত না। তাঁর থেকে নতুন মুখেরা দর্শকদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবেন বলেই আশা সৃজিতের। তাঁর কথায়, 'আমার ছবি নতুনদের কাছ থেকে যৌবন শুষে নিয়ে চিরনতুন থাকে।'

 

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget