এক্সপ্লোর

Subhasree Parambrata: 'এবার নিজে বিয়েটা করো, বাচ্চা হোক', 'হাবজি-গাবজি'-আড্ডার মধ্যেই পরমব্রতর সঙ্গে খুনসুটি শুভশ্রীর

Subhasree Parambrata: পরমব্রত আর শুভশ্রী। পর্দার বাইরেও তাঁদের বন্ধুত্ব বেশ জমজমাট। তা অবশ্য ধরা পড়ল গোটা সাক্ষাৎকারে। 'পরমদা' সম্বোধনের পরেও খুনসুটি করার সুযোগ ছাড়লেন না শুভশ্রী। 

কলকাতা: সামনেই মুক্তি পাচ্ছে নতুন ছবি। তাই বিবাহবার্ষিকীর দিনটাও ছুটি পাননি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। শুধু তাঁরা নন, সঙ্গী হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও (Parambrata Chatterjee)। ব্যস্ততার মধ্যে থেকেই এবিপি লাইভে একান্ত সাক্ষাৎকারে ছবির দুই নায়ক-নায়িকা। পরমব্রত আর শুভশ্রী। পর্দার বাইরেও তাঁদের বন্ধুত্ব বেশ জমজমাট। তা অবশ্য ধরা পড়ল গোটা সাক্ষাৎকারে। 'পরমদা' সম্বোধনের পরেও খুনসুটি করার সুযোগ ছাড়লেন না শুভশ্রী। 

ছবির নাম 'হাবজি গাবজি'। মোবাইল আর গেমের নেশায় বুঁদ এক শিশুর ভার্চুয়াল জগতে হারিয়ে যাওয়ার গল্প.. মা-বাবার থেকে দূরে সরে যাওয়ার গল্প বলবে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত নতুন ছবি 'হাবজি-গাবজি' (Habji Gabji)। ছবিতে এক নয়, দুই খুদের সঙ্গে কাজ করতে হয়েছে অভিনেতা-অভিনেত্রীকে। পরিণত অভিনেতা হওয়ার পরে অন ক্যামেরা ছোটদের সঙ্গে অভিনয় করা কঠিন না সহজ? প্রশ্নটা শুনতে শুনতেই মুখ ঢাকলেন পরমব্রত। তারপর বললেন, 'আমি জানি এরপর শুভশ্রী কী বলবে.. বেশ ও বলুক। তার আগে আমি আমার অংশটা বলে নিই। একজন বাচ্চার সঙ্গে কাজ করার প্রথম শর্ত হল, তাকে বাচ্চা হিসেবে না ভাবা। যখনই একজন বাচ্চার সঙ্গে পরিণত মানুষের মতো ব্যবহার করা হয়, তখনই তার মধ্যে একটা দায়িত্ববোধ কাজ করে। বাচ্চাদের সঙ্গে খুব তাড়াতাড়ি বন্ধু হওয়া যায় আর শ্যুটিংয়ের সময় তো সেটা দারুণ কাজে লাগে। আমার বাচ্চাদের সঙ্গে কাজ করতে ভীষণ ভালো লাগে। যে কোনও কাজকে ওরা ভীষণ সাদামাটা অথচ বুদ্ধিদীপ্তভাবে করে ফেলতে পারে।'

আরও পড়ুন: Subhasree Parambrata Exclusive: ছেলেদের সঙ্গে মারামারি, পাড়ার পার্টি অফিস থেকে অভিযোগ আসত শুভশ্রীর নামে!

শুভশ্রী বোধহয় অপেক্ষা করছিলেন পরমব্রতর কথা শেষ হওয়ার। প্রায় সঙ্গে সঙ্গে বলে উঠলেন, 'এই জন্যই বলি বিয়েটা করো, একটা বাচ্চা হোক। মা-বাবা হওয়ার প্রথম শর্ত একজন বাচ্চাকে বাচ্চা না ভাবা।' তারপর একবার হেসে, সামলে নিয়ে আবার বললেন, 'আমরাও ইউভানের সঙ্গে তাইই করি। ওকে শাসন করি, কিন্তু ওর প্রতিও একটা সম্মান দেখাই সবাই। বাড়িতে ওর মতামতেও দাম আছে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget