এক্সপ্লোর

Subhasree Parambrata Exclusive: ছেলেদের সঙ্গে মারামারি, পাড়ার পার্টি অফিস থেকে অভিযোগ আসত শুভশ্রীর নামে!

Subhasree Parambrata Exclusive: তাঁরা যখন ছোট ছিলেন, তখনও মুঠোফোনের নেশা গিলে ফেলেনি শৈশবকে। আর তাই, ছোটবেলার দুষ্টুমির মধুর স্মৃতি মনে করলে তাই হাসিতে ভরে ওঠে তাঁদের মুখ।

কলকাতা: মোবাইল আর গেমের নেশায় বুঁদ এক শিশুর ভার্চুয়াল জগতে হারিয়ে যাওয়ার গল্প.. মা-বাবার থেকে দূরে সরে যাওয়ার গল্প বলবে রাজ চক্রবর্তী পরিচালিত নতুন ছবি 'হাবজি-গাবজি' (Habji Gabji)। রিল লাইফে যাঁরা এই শিশুর মা-বাবার ভূমিকায় অভিনয় করছেন, চিত্রনাট্যে তাঁরা চিন্তায় জেরবার তাঁদের এই একরত্তিকে নিয়ে। রিয়েল লাইফে কেমন ছিল তাঁদের ছোটবেলা? এবিপি লাইভে নিজেদের ছোটবেলার গল্প বললেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) ও পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। 

তাঁরা যখন ছোট ছিলেন, তখনও মুঠোফোনের নেশা গিলে ফেলেনি শৈশবকে। আর তাই, ছোটবেলার দুষ্টুমির মধুর স্মৃতি মনে করলে তাই হাসিতে ভরে ওঠে তাঁদের মুখ। শুভশ্রী তাঁর চির পরিচিত হাসি হেসে বললেন, 'ছোটবেলায় আমি ভয়ঙ্কর দুরন্ত ছিল। যাকে বলে গেছো। এতটাই যে রাস্তায় ছেলেদের ধরে ধরে মারতাম। পাড়ার পার্টি অফিস থেকে বাবার কাছে হামেশাই অভিযোগ আসত। ঘটনার কথা বলতে শুরু করলে গোটা দিন লেগে যাবে।'

আরও পড়ুন: Tirondaj Sobor: খুনের ঘটনায় জড়িয়ে নাইজেলের নাম, রহস্যভেদ করবে 'শবর' শাশ্বত?

শুভশ্রীর কথা শুনে পাশে বসে সোফার হাতলে মাথা নিচু করে হাসছিলেন পরমব্রত। সেই হাসি থামিয়ে বললেন, 'আমি ছিলাম মিচকে শয়তান। আমার মুখ দেখে কেউ বুঝতেই পারত না আমি বদমাইশি করার ক্ষমতা রাখি এতটা। সবাই ভাবত, 'এত মনখারাপ একটা মুখ.. আহারে ও এরকম করতে পারে..' কিন্তু আমার অ্যান্টেনাগুলো খুব সজাগ থাকত। সব বদমাইশির পরিকল্পনা করতাম আমি কিন্তু ঠিক বুঝতে পারতাম টিচার আসছে। সবার আগে সরে যেতাম ঘটনাস্থল থেকে। একটা ঘটনার কথা মনে আছে। তখন খুব ছোট আমি, ক্রেশে থাকি। ঘরের কোনে অনেকগুলো গদি রাখা ছিল। আমি সব বাচ্চাদের জুটিয়ে রাজি করালাম, ওগুলোর ওপর উঠে লাফাব। যেমন কথা তেমন কাজ। পুরো ঘর যখন লন্ডভন্ড, আমি বুঝতে পারলাম কেউ আসছেন। সঙ্গে সঙ্গে গদি থেকে নেমে আমি ঘরের কোণে। টিচার যখন ঘরে এলেন, দেখলেন সবাই গদির ওপর উঠে লাফাচ্ছে আর আমি ঘরের এক কোণে বসে জানলার দিকে তাকিয়ে আছি বোকার মতো। টিচার সবাইকে বকুনি দিয়ে বললেন, 'ওকে দেখো, ও কোনও বদমাইশিতে নেই.. ওর থেকে শেখো..' ছোটবেলার নিছক বদমাইশির কথা মনে করে শিশুর মতোই হেসে ফেললেন দুঁদে অভিনেতা, পরিচালক।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget