এক্সপ্লোর

Swastika Mukherjee: 'শিবপুর'-এর ট্রেলার শেয়ার করলেও প্রচারে অনুপস্থিত, কারণ জানাতে গিয়ে বিস্ফোরক স্বস্তিকা

Swastika Mukherjee on Shivpur Trailer: সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন না স্বস্তিকা। লুকোচুরি নেই, তিনি যে আজকের অনুষ্ঠানে যাবেন না, সেই খবর সোশ্যাল মিডিয়ায় আগেই জানিয়েছিলেন তিনি।

কলকাতা: বিতর্ক একদিকে, অন্যদিকে পেশাদারিত্ব। এই প্রশ্নে চিরকালই নজির রেখেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। আজ মুক্তি পেল তাঁর আগামী ছবি 'শিবপুর' (Shivpur)-এর ট্রেলার। সোশ্যাল মিডিয়ায় সেই ট্রেলার শেয়ারও করে নিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, 'যদি ট্রেলারটা আপনার ভাল লেগে থাকে, তাহলে অবশ্যই ছবিটাও আপনার ভাল লাগবে।' ৩০ জুন বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা এই ছবির। 

তবে সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন না স্বস্তিকা। লুকোচুরি নেই, তিনি যে আজকের অনুষ্ঠানে যাবেন না, সেই খবর সোশ্যাল মিডিয়ায় আগেই জানিয়েছিলেন তিনি। অভিনেত্রী লিখেছিলেন, 'অনেকেই আমায় প্রশ্ন করছেন, ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে আমি হাজির থাকব কি না। নাহ.. আমি থাকব না। আমি আপাতত এই শহরে নেই। তবে যদি আমি এই শহরে থাকতাম, তাহলেও যেতাম না। যদি কেউ বলে থাকেন আমি এই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির থাকব, তাহলে তাঁরা মিথ্যে কথা বলছে।'

স্বস্তিকা এখানেই থামেননি। তিনি আরও লেখেন, 'যৌন হেনস্থা কোনও মজার বিষয় নয় আর এটার কোনও ক্ষমা আমার কাছে নেই। আমার এই ছবির প্রযোজক হয়তো ভাবতে পারেন সব ঠিক হয়ে গিয়েছে, কিন্তু সেটা একেবারেই নয়। আর সেটা কখোনোই হবে না। কিন্তু শিবপুর আমার ছবি। আর আমি নিজের সোশ্যাল মিডিয়ায় অবশ্যই তার ট্রেলারটা শেয়ার করব অনুরাগীদের জন্য।'

ঘটনার সূত্রপাত 'শিবপুর' (Shibpur) ছবি থেকে। গত বছর,  অর্থাৎ ২০২২ সালের জুলাই মাসে এই ছবির শ্যুটিং শুরু হয়। স্বস্তিকার দাবি ছিল, ৮ জুলাই তিনি চুক্তিতে স্বাক্ষর করেন এবং যে টাকার চুক্তি ছিল, তার বাইরে একটি পয়সাও তিনি নেননি। ইন্দো-আমেরিকানার ব্যানারে এই ছবির দুই প্রযোজক অজন্তা সিংহ রায় এবং সন্দীপ সরকার। তাঁদের অভিযোগ, টাকা নিয়েও প্রচারে হাজির থাকতে নারাজ ছিলেন স্বস্তিকা,  আর সেই কারণেই একাধিক হুমকি মেল পাঠানো হয়েছে তাঁকে। 

মেলে পাঠানো যাবতীয় ছবি, হুমকির ভাষা ও খুঁটিনাটি সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন স্বস্তিকা খোদ। অভিনেত্রীর অভিযোগ, গত ১ মাস ধরে তাঁকে ও তাঁর মহিলা সহকারীকে বিভিন্ন অশ্লীল ইমেল ও হুমকি পাঠানো হচ্ছিল। আর এবার সরাসরি স্বস্তিকার নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে, মিটমাট না করে নিলে এর চেয়েও খারাপ ছবি ছড়িয়ে দেওয়া হবে। এখানেই শেষ নয়, স্বস্তিকা, তাঁর সহকারী এমনকি 'শিবপুর'-এর পরিচালক অরিন্দম ভট্টাচার্য্য (Arindam Bhattacharyya)-পর্যন্ত খুনের হুমকি পেয়েছেন। 

এছাড়াও অভিনেত্রীর বিকৃত ছবি ইমেল মারফত তাঁর সহকারীকে পাঠিয়েছেন ‘শিবপুর’ ছবির প্রযোজক সন্দীপ সরকারের ঘনিষ্ঠ রবিশ শর্মা। যিনি নিজেকে হ্যাকার হিসাবেই পরিচয় দিয়েছেন। অভিনেত্রীর নগ্ন ছবি পাঠিয়ে তাঁর হুমকি, মিটমাট না করে নিলে এর থেকেও খারাপ ছবি ছড়িয়ে দেওয়া হবে। ঘটনা সম্পর্কে থানায় অভিযোগ দায়ের করেছিলেন স্বস্তিকা। তবে আজ ছবির ট্রেলার কথামতো শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13)

আরও পড়ুন: Health News : ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কী ? প্রতিরোধের উপায় কী ?

আরও পড়ুন: Benefits of Peanuts: ক্য়ান্সার প্রতিরোধ করতে বিশেষভাবে উপকারী বাদাম, কখন খাবেন?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget