এক্সপ্লোর

Swastika on Dev-Rukmini: রুক্মিণীর কাছে ডায়েট টিপস নিতেন সেটেই, দেবের প্রশংসায় পঞ্চমুখ স্বস্তিকা

Swastika Mukherjee on Dev and Rukmini Maitra: রুক্মিণী যে চরিত্রে অভিনয় করেছেন, প্রথমে সেই চরিত্রে অভিনয়ের ইচ্ছা ছিল স্বস্তিকার। পরবর্তীতে ইরার চরিত্রকেই বেছে নিয়েছিলেন স্বস্তিকা

কলকাতা: কথায় বলে, দুই নায়িকার মধ্যে নাকি বন্ধুত্ব হয় না? তবে একই ছবিতে যদি দুই নায়িকা কাজ করেন, তাহলে? পুজোয় মুক্তি পাবে 'টেক্কা' (Tekka) ছবিটি। আর সেখানে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) ও স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। ফ্লোরে কেমন সম্পর্ক ছিল দুই নায়িকার মধ্যে? স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাছে, সেই গল্পই শুনল এবিপি লাইভ বাংলা (ABP Live)।

রুক্মিণী যে চরিত্রে অভিনয় করেছেন, প্রথমে সেই চরিত্রে অভিনয়ের ইচ্ছা ছিল স্বস্তিকার। পরবর্তীতে ইরার চরিত্রকেই বেছে নিয়েছিলেন স্বস্তিকা। পরিচালকের মত ছিল, ইরার মধ্যে যে মাতৃসত্তা রয়েছে তাকে সেরাভাবে ফুটিয়ে তুলতে পারবেন স্বস্তিকাই। তবে শ্যুটিং ফ্লোরে কেমন সম্পর্ক ছিল মায়া আর ইরার? স্বস্তিকা বলছেন, 'রুক্মিণী এই ছবিটার জন্য ভীষণ খেটেছে। ও খুব ফিট.. ওর সঙ্গে দেখা হলেই আমি বলতাম, 'কী কী ডায়েট করছিস আমায় বল'। ও একটা বিস্তারিত ডায়েট চার্ট বলত আর তারপরেই আমি একটা বিরিয়ানি অর্ডার করে খেয়ে নিতাম। আমার শুনেই মতো হত, এত কষ্ট করে ডায়েট আমি করতে পারব না। তবে আমি সিনিয়র হিসেবে ওকে অনেক টিপস দিয়েছি। যদি ও সেগুলো মনে রাখে, তাহলে অভিনেতা হিসেবে অনেক উন্নতি করতে পারবে। দেব অন্য ধারার ছবি করছে। সেখানে ওর অন্যরকম কাজ করার সুযোগটা রয়েছে। ওর নিজেকে প্রমাণ করার প্রচুর সুযোগ রয়েছে। অন্যান্য চরিত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ রয়েছে। ও এটাকে কাজে লাগাতে পারে। আর হ্যাঁ, ফ্লোরে আমি সবসময়ে ওকে বলতাম বাংলায় কথা বলতে। একটাও ইংরাজি শব্দ ব্যবহার করতে বারণ করতাম।'

আরও পড়ুন: Abir on Durga Puja: মুক্তি পাচ্ছে নতুন ছবি, আরজি কর আবহে আবিরের দুর্গা পুজোর কী পরিকল্পনা?

দীর্ঘদিন ধরে নিজেকে নিয়ে বহু পরীক্ষা-নিরীক্ষা করছেন দেব। স্বস্তিকার চোখে দেবের এই পরিবর্তন কেমন? অভিনেত্রী বলছেন, 'দেব নিজেকে এক্কেবারে বদলে ফেলেছে। ওর ভীষণ ভীষণ উন্নতি হয়েছে কাজের দিক থেকে। ইনভেস্টমেন্ট করলেও বোধহয় এত রিটার্ন পাওয়া যায় না। দেব এই ছবিতে এমনই অভিনয় করছেন, যাতে দর্শক বিশ্বাস করবে, ও দেব নয়। সারা জীবন ও জমাদারের কাজটাই করছে। এতটাই বিশ্বাসযোগ্য করে তুলেছে ও ইকলাখ চরিত্রটাকে। ওখানেই নম্বর পেয়ে গিয়েছে ও। যখন ভাল লাগে না, তখন যখন বলি, তখন ভালটাও চিৎকার করেই বলা উচিত।'

আরও পড়ুন: Laapata Ladies: অস্কারের মঞ্চে 'লাপতা লেডিজ়'? 'স্বপ্নপূরণ হবে' আশাবাদী কিরণ রাও

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget